আমার মন মজাইয়া রে,, গানটি কভার।

in আমার বাংলা ব্লগ3 years ago
"আমার মন মজাইয়া রে,, গানটি কভার।"
বিনোদন প্রেমিকদের কে স্বাগতম
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
Brown Vintage My Favorite Song ınstagram Post_20231110_204300_0000.png

"ছবিটি ক্যানভা দিয়ে তৈরি"

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবার সুস্বাস্থ্য কামনা করছি। আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আমার মন মজাইয়া রে,, গানটি কভার। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

"গানটির কিছু তথ্য:-"
গান:-আমার মন মজাইয়া রে।
শিল্পী:-হেলাল খান।
কথা ও সুর:-বাউল সম্রাট শাহ আব্দুল করিম।
হাবিব প্রডাক্ট:-এক তারা মিউজিক।
গানের ধরন:-ফোক গান।
গানটি কভার:-@limon88

ভিডিও লিংক:-

"ভিডিও লিংক ইউটিউব"

গানের লিরিক্স:-

আমার মন মজাইয়ারে
দিল মজাইয়া, মুর্শিদ
নিজের দেশে যাও।
আমার মন মজাইয়ারে
দিল মজাইয়া, মুর্শিদ,
নিজের দেশে যাও।
ও মুর্শিদ ও …

একে আমার ভাঙা ঘর
তার উপরে লরে চর,
কখন জানি সেই ঘর ভাইঙ্গা পড়ে রে।
আবের নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে
আবের নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে
বাজার লুটিয়া নিলো চোরায় রে।

আমার মন মজাইয়া রে
দিল মজাইয়া, মুর্শিদ
নিজের দেশে যাও।

ও মুর্শিদ ও ..

একে আমার ভাঙা নাও
তার উপরে তুফান বাও,
পলকে পলকে ওঠে পানি রে।
কইয়ো দয়ালের ঠাঁই, এ তরীর ভরসা নাই
কইয়ো দয়ালের ঠাঁই, এ তরীর ভরসা নাই
রাহুর দরিয়া দিতে পাড়ি রে।

আমার মন মজাইয়া রে
দিল মজাইয়া, মুর্শিদ
নিজের দেশে যাও।

"গানের লিরিক্স লিংক"

আমার মন মজাইয়া রে,, এক সময়ের জনপ্রিয় একটি গান। এই গান গুলো আপনি যতই শুনবেন ততই বেশি ভালো লাগবে। গতকাল শুক্রবার ছুটির দিন ছিলো। তাই একটু চেষ্টা করেছি আমার পছন্দের গান আমার মন মজাইয়া রে,, গানটি কভার করার জন্য। যদিও আমি কোন শিল্পী না তবে চেষ্টা করেছি নিজের সর্বোচ্চ দিয়ে। আশাকরি গানটি শুনলে আপনাদের সবার কাছে ভালো লাগবে। গানটি শোনার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন? আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আবার ও দেখা হবে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

ছবির বিবরণ
বিভাগমিউজিক।
ডিভাইজrealme 9
বিষয়আমার মন মজাইয়া রে,, গানটি কভার।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
গান কভার@limon88

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

divider-2461548__480.webp

আমার পরিচয়
IMG-20230802-WA0014.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 3 years ago 

ভাই আপনার কভার করা গানটি আমার ভীষণ পছন্দের একটি গান। আপনার কন্ঠে এই গানটি শুনতে পেরে অনেক ভালো লাগছে ভাই। আমি প্রায় দিনও এই গানটি ইউটিউব থেকে শুনে থাকি। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

সকাল বেলায় আপনার মধুর কণ্ঠ শুনে সত্যিই অনেক ভালো লাগলো। ভাইয়া আপনি দারুন একটি গান আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার গান শুনে অনেক ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

সকাল বেলায় গান শুনে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

আপনি আমারও পছন্দের একটা গানের কভার করেছেন। আপনার এই গানটার কভার শুনে আমি তো মুগ্ধ হলাম। মনটা ভরে গেল আপনার কন্ঠে এই গান শুনে। এটি আপনার অনেক বেশি পছন্দের একটা গান এটা জেনে ভালো লাগলো। পছন্দের গান গুলো কিন্তু গাইতে অনেক ভালো লাগে। আপনার খালি গলা সত্যি অনেক সুন্দর ভাই।

 3 years ago 

আপনার পছন্দের গান জেনে অনেক বেশি ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

সত্যি বলতে এই গানটি আমার খুবই পছন্দ। সকাল সকাল আপনার কন্ঠে গানটি শুনে খুব ভালো লাগলো। খুব সুন্দরভাবে গানটি কভার করেছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে এ ধরনের গানগুলো যতই শুনি ততই শুনতে ইচ্ছে করে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

সেই শুরু থেকে আপনার কন্ঠে গান শুনে আসছি এখন অব্দি আপনার কন্ঠে গান শুনছি সত্যিই খুবই ভালো লাগছে প্রতিনিয়ত। আপনি বরাবরি অনেক সুন্দর গান করেন এবং আমার বাংলা ব্লগ কমিউনিটির অনেক মেম্বার আছে যারা কিনা আপনার গান অনেক বেশি পছন্দ করে। আপনি আজকে যেই গান কভার করেছেন এই গানটা আমার অনেক বেশি পছন্দের আপনার কন্ঠ শুনে খুবই ভালো লাগলো। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বন্ধুদের সাথে যখন আড্ডা দিতে বসি তখন প্রায়ই গানটা আমরা গেয়ে থাকি। আপনার কন্ঠে গানটি শুনতে পেরে খুবই ভালো লাগলো। সামনের দিনে আর নতুন নতুন গানের আশায় থাকলাম। পছন্দের একটি গান কাভার করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার কন্ঠে ভাইয়া অনেকদিন পর গানটি শুনলাম এবং গানটি আমি অনেক শুনেছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার পোস্টটি সকালে দেখেছিলাম কিন্তু ব্যস্ততার কারণে মন্তব্য করতে পারি নাই। এখন মন্তব্য করতে চলে আসলাম ভাইয়া। আপনি দারুন কন্ঠে গানটি গেয়েছেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর করে গানটি সম্পন্ন করেছেন। অনেক ভালো লাগলো ভাইয়া
আপনার জন্য শুভেচ্ছা রইল।আপনি সামনে আরো সুন্দর সুন্দর গান নিয়ে হাজির হবেন। আমি আপনাকে বলেছিলাম তো একটি গান গাইতে আপনি বলেছিলেন যে আমি একটু অসুস্থ। কিছুদিন পর গাইবো এবং আজ থেকে গানটি শোনার সৌভাগ্য হল। আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

সব সময়ই পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া। এখন থেকে নিয়মিত গান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ❣️

 3 years ago 

ভাই আপনার আজকে খুবই চমৎকার একটি গানের কভার করেছেন। যদিও এই গানটা আমি এর আগে শুনি নাই তবে বেশ ভালো লেগেছে। আপনি খুব দরদ দিয়ে গানটি গেয়েছেন। আপনার কন্ঠে গানটি খুবই চমৎকার হয়েছে। এত সুন্দর একটি গান মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

গানটি শুনে ভালো লেগেছে এতেই আমি খুশি ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 63220.79
ETH 1775.69
USDT 1.00
SBD 0.39