রিফাত হত্যা আমাদের সামাজিক মূল্যবোধের অবক্ষয় যেটা আমরা যুগে যুগে অর্জন করেছি।

in #social7 years ago

image
Img src

রিফাত ইস্যু নিয়ে ফেসবুকে ভালোই তোলপাড় চলতেছে। বেশির ভাগই মানুষই ভিডিওকারি বা দর্শকদের বেশি দোষারোপ করছে। এবার চলুন একটু চিন্তাভাবনা করি ব্যাপারটা নিয়ে। আমি আগেই বলে দিচ্ছি আমি ভিডিওকারি বা দর্শকদের পক্ষে নই। তারা অবশ্যই নরপশু।

এখন আসল কথায় আসি।

আপনি হয়ত মনে করতেছেন রিফাতকে কুপানোর সময় আশেপাশের মানুষ গিয়ে যদি বাধা দিত তাহলে রিফাতকে বাঁচানো যেত। এবার আপনাকে ওই ঘটনার একজন দর্শক হিসেবে বিবেচনা করেন।
আপনি এখন অনেক মানুষের সাথে রিফাতকে কুপানোর দৃশ্য দেখতেছেন। এবার আপনার মনে হল আমার অবশ্যই রিফাতকে বাঁচানো উচিত। কিন্তু আপনি কি একা যাবেন ? যাবেন না। কারন ওদের হাতে অস্ত্র আছে। রিফাতকে বাঁচাতে গিয়ে যদি আপনিই ওদের কোপ খেয়ে মরে যান ? আপনার ও ঘরে বউ বাচ্চা আছে, বাবা মা আছে। তাই আপনি আর এগুলেন না।

(ঠিক এই চিন্তাটাই সবার মাথায় তখন ঘুরপাক খাচ্ছিল।)

এবার আপনি মনে করলেন যে আমার বাঁচার দরকার নাই আমি রিফাতকে বাঁচাবো। কিন্তু তবুও আপনি একা যেতে পারবেন না। কারন একা গিয়ে লাভ হবে না। আপনিও মরবেন রিফাতও মরবে। একজনের জায়গায় দুজন। তাই আপনার আরও জনবল চাই। কিন্তু জনবলের সবাই তো আর আপনার মত জীবন দিতে প্রস্তুত না। কারন তারা ভাববে হত্যাকারীরা যদি এলোপাথাড়ি কুপায় তাহলে আমার গায়ে লাগার সম্ভাবনা আছে। তাই বেশির ভাগই আসবে না।

এখন ধরুন আপনার মত আরও দশজন পাওয়া গেল যারা জীবন দিয়ে হলেও রিফাতকে বাঁচাবে। তো এখন আপনারা দশজন মিলে হত্যাকারীদের আক্রমণ করলেন। এখানে তিনটা ঘটনা ঘটার সম্ভাবনা আছে। প্রথমটা হল হত্যাকারীরা পালিয়ে যাবে, দ্বিতীয়টা হল আপনার তাদের আটক করবেন এবং তৃতীয়টা হল আপনারা সবাই মিলে তাদের পিটিয়ে হত্যা করবেন।

এবার আসি প্রথম ঘটনা নিয়ে। যেহেতু তারা পালিয়ে গিয়েছে, সুতরাং ৯৫% গ্যারান্টি দিয়ে বলা যায় যে তারা পরবর্তীতে আবার রিফাতকে আক্রমণ করবে। তাছাড়া প্রথম বার যারা তাদের বাধা দিয়েছিলো তাদের ও আক্রমণ করতে পারে।

দ্বিতীয় ঘটনায় হত্যাকারীদের আপনারা আটক করেছেন এবং পুলিশের কাছে দিলেন। কয়েকদিন পরেই ওরা ছাড়া পেয়ে যাবে এবং প্রথম ঘটনার মতই বাকিটা চলতে থাকবে।

তৃতীয় ঘটনায় আপনারা দশজন মিলে ওদের একদম হত্যাই করে ফেললেন। এবার আপনাকে বাঁচাবে কে ? এবার সংবাদপত্রে হত্যাকারীদের নামের জায়গায় আসবে আপনাদের নাম। সংবাদে বলা হবে যে আপনারা প্রকাশ্য দিবালোকে সবার সামনে কয়েকজনকে পিটিয়ে হত্যা করেছেন। এবার দেশের মানুষ লাগবে আপনাদের বিরুদ্ধে। ফাঁসি চাইবে আপনাদের।

আমি অবশ্যই এখানে ভিডিওকারি বা দর্শকদের পক্ষপাতিত্ব করছি না। এইসব ঘটনা ঘটার মূল কারন আমাদের সামাজিক অবক্ষয় যেটা আমরা এক দিনে অর্জন করি নি। যুগে যুগে অর্জন করেছি। আমরা হয়তবা পাঁচজন দশজন মিলে দু একটা হত্যার ঘটনা বন্ধ করে দিতে পারি কিন্তু সম্পূর্নরূপে বন্ধ হবে কি ?

bdcommunity is an initiative on the steem blockchain trying to help all Bangladeshi standard authors and share their work and knowledge, to improve their skills. If you are from Bangladesh then you are welcomed here. If you are non Banngladeshi you are also welcomed here as bdcommunity help not only Bangladeshis but also foreigners.

If you want to help @bdcommunity then you can delegate some sp there.

Join bdcommunity on Discord

PicsArt_06-17-11.02.03.jpg

Sort:  

আপনি যথাযথ বলেছেন ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.079
BTC 60480.78
ETH 1583.43
USDT 1.00
SBD 0.47