You are viewing a single comment's thread from:

RE: কিছু কিছু কাজকর্মকে "না" বলাটাই বুদ্ধিমানের কাজ।

ধন্যবাদ ভাই আপনার সুন্দর লেখার জন্য। আসলে আমরা হতাশ তখনই হই যখন কোন লেখাপড়া শেষ করে চাকুরী নামক সোনার হরিণের পেছণে ছুটতে ছুটতে পায়ের জুতা ক্ষয় হয়ে যায়। হতাশ তখনই হই যখন হয়ত কোথাও ইন্টারভিউয়ের ডাক পরার পরে গিয়ে দেখি সেখানে কোটা, টাকা এবং মামার জোর না থাকলে কিছুই হবে না। হতাশ তখনই হই সব বাদ দিয়ে যখন সহায় সম্বল সব কিছুর বিনিময়ে কোন একটি সুযোগ তৈরী করে নিজেকে প্রতিষ্ঠিত করতে যাব তখন দখলদারদের দৌড়াত্ব এবং চাঁদাবাজদের চাদাবাজীতে পথে বসতে হয়। ভাই এটা বাংলাদেশ। এখানে স্বপ্ন দেখাও পাপ। এখানে প্রতিষ্ঠিত হতে হলে আপনাকে দূর্ণিতিতে পিএইচডি অর্জন করতে হবে তবেই আপনি কিছু করতে পারবেন। ধন্যবাদ....

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 61984.79
ETH 1763.17
USDT 1.00
SBD 0.38