আলু দিয়ে থানকুনি পাতা ভাজি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা,সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তবে আমার শরীর ভালো আছে কিন্তু মন ভালো নেই। আমার নানা শ্বশুর ব্রেন স্ট্রোক করেছেন আর উনার অবস্থা খুবই খারাপ। তাদের বাড়ি বরিশাল আর এখন যেহেতু বৃষ্টির সময় তাই ছেলেকে নিয়ে আমি যেতে পারছি না। তবে আমার হাজবেন্ড সকাল বেলা বরিশাল চলে যাবে। উনাকে দেখার খুব ইচ্ছে ছিল কিন্তু বুঝেনই তো ছেলে ছোট তাকে নিয়ে হুটহাট করে কোথাও যাওয়া যায় না। আমার শ্বাশুড়ি গ্ৰামে থাকে আর তিনি কাল সকালে সেখানে যাবেন। জানি না উনার কি হয়, আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন। বর্তমানে কোনো মানুষ সুস্থ নয়। সবাই কোনো না কোনো রোগে আক্রান্ত রয়েছে। যাই হোক কাজের কথায় আসি আজ আবারও নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে চলে এসেছি।


এই রেসিপির ছবি অনেক আগে তুলে রেখেছিলাম কিন্তু শেয়ার করা হয়নি। এতক্ষণে টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কি রেসিপি শেয়ার করবো? হ্যাঁ,আজ আলু দিয়ে থানকুনি পাতা ভাজি রেসিপি নিয়ে এসেছি। এই ভাজি খেতে আমি যেমন পছন্দ করি তেমনি আমার পরিবারের সবাই খুব পছন্দ করে। এই রেসিপি আমার শ্বাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। মেয়েরা বাপের বাড়িতে যেসব খাবার কখনও খায়নি শ্বশুর বাড়িতে গিয়ে কিন্তু ঠিকই সেসব খাবার খাওয়া শিখে যায়। তেমনি আমিও অনেক খাবার খাওয়া শিখেছি। বিশেষ করে এই রেসিপি আমার মা কখনও রান্না করেনি তাছাড়া মা কেন আমাদের বাড়ির আশেপাশের কাউকে কখনও দেখিনি থানকুনি পাতা দিয়ে রেসিপি তৈরি করতে।


CamScanner 07-13-2024 01.42.jpg


প্রথম যখন এই রেসিপি দেখলাম তখন খেতে চাচ্ছিলাম না কিন্তু আমার শ্বাশুড়ি বলে একবার খেয়ে দেখো,ভালো না লাগলে আর খেয়ো না। এরপর মুখে নিয়ে দেখি খুবই সুস্বাদু আর এরপর থেকে আমিও এখন প্রায় সময় এই রেসিপি তৈরি করি। থানকুনি পাতার রস ঠান্ডার জন্য খুবই উপকারী। ছোটবেলায় মা থানকুনি পাতা ও কাঁচা হলুদ বেঁটে রস চামচে নিয়ে হালকা গরম করে খাওয়াতো, যাতে করে ঠান্ডা না লাগে আর ঠান্ডা লাগলেও যাতে ভালো হয়ে যায়। তারজন্যই হয়তো আল্লাহর রহমতে আমার ঠান্ডার একদমই সমস্যা নেই। তাছাড়া পেটের সমস্যা হলে এই পাতা ভর্তা বানিয়ে খেলে পেট ভালো হয়ে যায়। তাহলে চলুন সেই উপকারী পাতার ভাজি রেসিপির ধাপগুলো দেখে আসি।


প্রয়োজনীয় উপকরণ


IMG-20240427-WA0028.jpg


নামপরিমাণ
থানকুনি পাতা২আটি
আলু২টি
কাঁচা মরিচপরিমাণ মতো
লবণস্বাদ মতো
পেঁয়াজ১ টি
হলুদ গুঁড়া১ চামচ
তেলপরিমাণ মতো

রন্ধন প্রক্রিয়ার ধাপসমূহ


😋১ম ধাপ😋



প্রথমে ডাল থেকে পাতা গুলো ছিঁড়ে নিলাম। এবার পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবো।


😋২য় ধাপ😋



এবার আলুর উপরে খোসা ফেলে দিয়ে আলু কুঁচি কুঁচি করে কেটে নেবো।


😋৩য় ধাপ😋



এরপর পানি ঝরিয়ে রাখা থানকুনি পাতা কুঁচি কুঁচি করে কেটে নেবো।


😋৪র্থ ধাপ😋



এবার একটি কড়াই এ পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এরপর পেঁয়াজ কুঁচি ও অল্প কিছু ছোট চিংড়ি মাছ ছিল সেগুলো দিয়ে দেবো।


😋৫ম ধাপ😋



এরপর হলুদ গুঁড়া দিয়ে এগুলো ভেজে নেবো।


😋৬ষ্ট ধাপ😋



এবার আলু ও থানকুনি পাতা কুঁচি দিয়ে দেবো। এরপর সবগুলো মিশিয়ে নেবো।


😋৭ম ধাপ😋



এরপর লবণ ও কাঁচামরিচ ফালি দিয়ে দেবো। তারপর ভালো করে মিশিয়ে নেবো।


😋শেষ ধাপ😋



এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এরপর আলু সিদ্ধ হয়ে এলে একটু নেড়েচেড়ে নামিয়ে নেবো। তাহলে হয়ে যাবে আমার আজকের আলু দিয়ে থানকুনি পাতা ভাজি রেসিপি।


😋পরিবেশন😋


CamScanner 07-13-2024 01.41.jpg


এখন আমি আপনাদের সাথে আমার রেসিপি সুন্দর ভাবে পরিবেশন করার জন্য নিয়ে আসছি। এই ভাজি গরম ভাতের সাথে দারুন লাগে। আপনাদের কাছে ভালো লাগলে একদিন বাসায় তৈরি করে দেখবেন। আশা করি আমার এই রেসিপি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকেন।


IMG_20220215_193615.png



1693314960932.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 2 years ago 

থানকুনি পাতা আমরা সব সময় আলু দিয়ে ভর্তা করে খাই তবে এভাবে ভাজি করে কখনো খাওয়া হয়নি। এই থানকুনি পাতা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। ভিন্ন ধরনের একটা রেসিপি দেখে খুবই ভালো লাগলো আপু। খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। খুব সুন্দর ভাবে গুছিয়ে পুরো রেসিপিটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমি কখনও ভর্তা করে খাইনি তবে একদিন খেতে হবে। ধন্যবাদ।

 2 years ago 

থানকুনি পাতা ভাজি করে রেসিপি তৈরি করেছেন সেই সাথে আলু যুক্ত করেছেন বলে আরো বেশ লোভনীয় লাগছে। মজাদার এই রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় সেটা পর্যায়ক্রমে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ আপু আমরাও কখনো এই পাতা ভাজি করে খাইনি। এমনকি কখনো শুনিওনি যে, এ পাতা ভাজি করে খাওয়া যায়। আজ আপনার রেসিপিটি দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। হ্যাঁ থানকুনির পাতার ভর্তা খেয়েছি। শুনেছি চুলের জন্য আর পেটের জন্য নাকি ভালো। আজ আপনার রন্ধন প্রণালীট আরপরিবেশনটি দেখে বোঝা যাচ্ছে ভাজিটি অনেক সুস্বাদু হয়েছিল। আপনার কাছ থেকে নতুন একটি রেসিপি শিখে নিলাম।

 2 years ago 

আপু আমিও জানতাম না, কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে এই রেসিপি শিখে খুব ভালো লাগলো। এই ভাজি খেতে দারুণ মজাদার। ধন্যবাদ।

 2 years ago 

থানকুনি পাতা আমাদের শরীরের জন্য খুবই উপকারী।আর এই থানকুনি পাতা বিভিন্ন ধরনের রোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে আলু দিয়ে থানকুনি পাতা ভাজি রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে আমার ও খেতে ইচ্ছে করছে আপু। আপনি দেখছি খুবই সুন্দর করে রেসিপি টি সম্পন্ন করেছেন।

 2 years ago (edited)

শুধু খেতে ইচ্ছে করলে হবে না, বাসায় তৈরি করে খেয়ে দেখতে হবে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

আলু দিয়ে থানকুনি পাতার খুব দারুন ভাজি রেসিপি করেছেন। খুবই সুন্দর হয়েছে আপনার করা রেসিপি টা। প্রতিটি ধাপ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য ।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 2 years ago 

বিয়ের পর মেয়েরা শশুর বাড়িতে গিয়ে আসলেই অনেক রকম নতুন খাবারের রেসিপি শিখে ফেলে এবং খাওয়াও শিখে নতুন অনেক পদ! আলু দিয়ে থানকুনি পাতা ভাজি আমিও অবশ্য খাইনি কোনদিন। তবে থানকুনি পাতা ঠান্ডার সমস্যার জন্য যেমন ভালো, পেটের সমস্যার জন্যও অসাধারণ কাজ করে। আপনার রেসিপিটি দেখতেও বেশ লোভনীয় লাগছে। পরবর্তীতে কখনো রান্না করে দেখব অবশ্যই । আপনাকে ধন্যবাদ দারুণ উপকারী একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু অবশ্যই রান্না করে দেখবেন আশা করি ভালো লাগবে। তবে রিভিউ দিতে ভুলবেন না। ধন্যবাদ।

 2 years ago 

আলু দিয়ে থানকুনি পাতা ভাজি দেখে সুস্বাদু মনে হচ্ছে। তাই খেতে ইচ্ছা করছে। এই রেসিপি আমি কখনো তৈরি করিনি। তাই ধাপগুলো দেখে শিখে নিলাম পরবর্তীতে তৈরি করবে ইনশাআল্লাহ।

 2 years ago 

অবশ্যই ভাইয়া খেয়ে দেখবেন আর আপনার সেই রিভিউ অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।

 2 years ago 

আপনার নানা শ্বশুড় স্টোক করেছে জেনে খারাপ লাগলো।ঠিক বলেছেন আপু ছোট বাচ্চা থাকলে হুটহাট কোথাও যাওয়া সম্ভব হয় না তার উপরে যদি বৃষ্টি হয় তাহলে তো একে বারেই নয়।আপনার শ্বশুরির করা রেসিপি শিখেছেন এবং তা আজ আপনি রান্না করেছেন এবং আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ভীষণ চমৎকার ও লোভনীয় হয়েছে আপনার থানকুনি পাতার রেসিপিটি।এই থানকুনি পাতা শরীরের জন্য ভীষণ উপকারী। খেতেও মজা নিশ্চই।ধন্যবাদ আপনাকে ধাপে ধাপে চমৎকার সুন্দর রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু বাচ্চাদের নিয়ে হঠাৎ করেই কোথাও যাওয়া যায়। যাই হোক আপনার কাছে এই রেসিপি ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 2 years ago 

সত্যি কথা বলতে আপু আমি থানকুনি পাথরের ভাজি কখনো খাইনি। আলু দিয়ে থানকুনি পাতার ভাজি রেসিপিটা আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমার অনেক ভালো লেগেছে। রেসিপি তৈরি করার সকল প্রক্রিয়া আপনি সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন দেখে আমার অনেক ভালো লেগেছে ধন্যবাদ এমন সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু অবশ্যই একদিন বাসায় তৈরি করার চেষ্টা করবেন আশা করি খেয়ে মজা পাবেন। ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি অনেক সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করছেন। তবে থানকুনি পাতা রেসিপি কোনোদিন খাওয়া হয়নি। তবে আপনার রেসিপিটা দেখে ভাজিটা অনেক সুস্বাদু মনে হচ্ছে। আপনি খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

শুধু সুস্বাদু নয় খেতে খুবই মজাদার। একবার খেয়ে দেখতে পারেন। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64086.65
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38