হাসবেন্ডের মোবাইল কেনা ও খাওয়া দাওয়া

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। বেশ কিছুদিন ধরে আমার হাজবেন্ড একটি মোবাইল কিনবে ঠিক করেছে। দুই বছর পর পর সে মোবাইল চেঞ্জ করে। যেহেতু তার মোবাইল চেঞ্জ করার সময় হয়ে গিয়েছিল তাই কিছুদিন ধরে খুজছিল যে কি মোবাইল কিনবে। আমি তাকে iphone কেনার জন্য বলছিলাম। কিন্তু সে iphone কিনতে রাজি নাই। সে ভেবেছিল স্যামসাং S24 ultra কিনবে। এই টাইপের ফোনই সবসময় ইউজ করে। কখনো iphone কিনে না। যেহেতু আমি iphone ইউজ করি তাই আমি বারবার জোর করছিলাম যেন আইফোন কিনে। পরে অনেক চিন্তা ভাবনা করে সেও সিদ্ধান্ত নিল যে আইফোন কিনবে। কিন্তু সে pro max কিনবে না। কারণ pro max গুলো অনেক বড় পকেটে রাখতে অসুবিধা হয়। পরে শুধু i phone 16 কেনার জন্য রাজি হলো। তার মোবাইল কেনার জন্য গিয়েছিলাম যমুনা ফিউচার পার্ক শপিংমলে।



IMG20241207102853.jpg


IMG_2772.jpeg


শপিংমলে ঢুকেই শুরুতে বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করার জন্য গেলাম। বড় ছেলে হুডি কেনার জন্য অস্থির হয়েছিল। ছোট ছেলেকে কিনে দিয়েছি তাকে দেই নি। তাই আজকে হুডি কিনে দিতেই হবে। এজন্য শুরুতে তার জন্য হুডি খুঁজতে থাকলাম। পরে Torr এ গিয়ে বেশ কয়েকটি হুডি পছন্দ হলো। সেখান থেকে দুইটি কিনলাম তার জন্য। তারপর সেখান থেকে চলে গেলাম ফোন কেনার জন্য উপরে। প্রথমে আমার হাজব্যান্ড দু একটি দোকান ঘুরে দেখল যে মোবাইলের দাম কোন দোকানে কেমন। দেখার পর দেখলো সব দোকানের মোটামুটি একই রকম দাম চাচ্ছে। তারপর আমাদের পরিচিত দোকানে চলে গেলাম ফোন কেনার জন্য। সেখানে গিয়ে আবারো বেশ কিছুক্ষণ ভাবছিল যে কোন ফোনটি নিবে। বারবার তাকে pro max কেনার জন্য বলছিলাম। কিন্তু সে কিছুতেই pro max কিনতে রাজি হলো না। পরে শুধু iphone 16 কিনলো। এই ফোনটির দাম নিয়েছে ১ লাখ ৮ হাজার টাকা। সাথে চার্জার, ব্যাক কভার সবকিছু দিয়ে ১ লাখ ১৩ হাজার টাকা নিল। এই ফাঁকে আমি একটি I pod কিনে নিলাম।


IMG_2774.jpeg


IMG_2784.jpeg


কেনা শেষ হলে ভাবলাম যে কিছু একটা খাওয়া যাক। যদিও বাচ্চাদেরকে আগেই বলে গিয়েছিলাম আজকে বাইরে আর খাব না। সব সময় গেলে বাইরে খাওয়া হয়। কিন্তু ফোনের দোকানের উপরেই ফুড কোর্ট থেকে খাবারের ঘ্রাণ আসছিল। বুঝতে পারছিলাম বাচ্চাদের খেতে ইচ্ছা করছে। তাই আর না করলাম না। চলে গেলাম ফুড কোর্টে। কিন্তু সেখানে গিয়ে দেখলাম যে বেশিরভাগ খাবার দোকান গুলোই অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে। পরে সিদ্ধান্ত নিলাম যে নিচে এসে বাইরের রেস্টুরেন্ট থেকে খাবার খাব। প্রথমে ভেবেছিলাম চিকেন ফ্রাই খাব। কিন্তু পরে এই দোকানটি দেখে এখানেই ঢুকে পড়লাম। যদিও বড় ছেলের খুব মন খারাপ হয়েছিল চিকেন ফ্রাই খেতে পারবে না তার জন্য।


IMG_2783.jpeg


IMG_2785.jpeg


ঢুকেই দেখলাম বসার কোন জায়গা নেই। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর জায়গা ফাঁকা হলে আমরা বসলাম। তারপরে খাবার অর্ডার দিলাম। চিকেন গ্রিল, নান রুটি, পরোটা সাথে চিকেন খাবারটি। খুবই মজা ছিল কিন্তু নাম আমার মনে নেই। শুরুতে তো বড় ছেলে রাগ করে কিছু খাবে না। পরে খাবার দেখে রাগ চলে গিয়েছে। তখন বেশ মজা করে খেয়েছে। এই রেস্টুরেন্ট আগে কখনো আসিনি। রেস্টুরেন্টটি নরমাল ছিল অত সাজানো গোছানো না। কিন্তু খাবারের মান বেশ ভালো ছিল। খুব মজা করে খাওয়া গিয়েছে।


IMG_2787.jpeg

IMG_2788.jpeg

খাওয়া-দাওয়া শেষ করে পরে আমরা বাসায় চলে এসেছি। এই ছিল আমার আজকের আয়োজন। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
PhoneI Phone 15 Pro Max
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

আরেহ বাহ! ভাইয়াও তাহলে অবশেষে আইফোন ইউজার হিসেবে নিজের নামটি লেখালো খাতায়! আবার খাওয়া দাওয়ার কথা না থাকলেও বেশ জম্পেশ খাওয়া দাওয়া হয়েছে দেখছি 😍। সাথে বড় ছেলের হুডি কেনায় সেও খুশী, আপনিও! সেদিন তবে শুধু ছোটজনই বাদ পড়লো কিছু না কিছু কেনার থেকে...

 2 years ago 

অনেক আগে থেকেই কিনতে বলি কখনো কেনে না। এবার জোর করেই অনেকটা কিনেছি। ছোট জনের জন্য আগের দিন অনেক কেনাকাটা করেছি তাই সেদিনের কেনা হয়নি। যাই হোক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

IMG_2906.png

IMG_2907.png

IMG_2908.png

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

ফোন কেনা খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে একটি জমজমাট দিন কাটিয়েছেন একসাথে সকলে। iphone সবদিক থেকেই সব ফোনের থেকে ভালো। একবার দাম দিয়ে কিনলে অনেক বছর টিকে যায়। তাই iphone কিনিয়ে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আর খাওয়া-দাওয়া গুলো দারুন ছিল। শপিংমলে গিয়ে এমন সুন্দর একটি দিন কাটাতে ভালোই লাগে।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া আইফোন সব দিক থেকেই ভালো। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

হাসবেন্ডের মোবাইল কেনা ও খাওয়া দাওয়া সুন্দর একটি মুহূর্ত আজকে শেয়ার করলেন আপু।iphone সবকিছু মিলিয়ে ১ লাখ ১৩ হাজার খরচ হয়েছে তাতেও ভালো। নিজের স্বাচ্ছন্দ্য মতো ব্যবহার করতে পারবেন। কিছু কেনার পর খাওয়া-দাওয়ার মুহূর্ত সত্যিই ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটি মুহূর্ত তুলে ধরার জন্য।

 2 years ago 

I phone ব্যবহার করে অনেক আরাম পাওয়া যায়। এ জন্য কিনতে বলেছিলাম। যাইহোক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আইফোন আর স্যামস্যাং নিয়ে এই কনফিউশন দেখি সার্বজনীন।তবে অ্যান্ড্রয়েড থেকে আই ও এস এ গিয়ে কিছু সমস্যা ফেস করবে ভাইয়া। পোস্টটি পড়ে অনেক ভাল লাগল আপু। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া অ্যান্ড্রয়েড থেকে আই ও এস গেলে কিছুটা সমস্যায় পড়তে হয়। কিছুদিন ইউজ করলে আবার ঠিক হয়ে যায়।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

মোবাইল ফোন কেনা হলো আর খাওয়া দাওয়া ও ভালো ই হলো।Iphone ভাইয়া নিতে চায়নি।আপনি নিতে বললেন আর বোঝালেন তাই নিয়ে নিলো।আপনার অনুভূতি গুলো পড়ে ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 2 years ago 

বাইরে গিয়েছে আর খাওয়া-দাওয়া হবে না তা কি হয়। যাই হোক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অবশেষে আমাদের ভাইয়া লেটেস্ট মডেলের আইফোন টি কিনেছে, দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। কোন একদিন আমরা ও কিনার চেষ্টা করবো। ফোন কেনা শেষে বেশ জমজমাট ভাবে খাওয়া দাওয়া করেছেন আপনারা , দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আসলে এই ফোন টি প্রতিটি ছেলে মেয়েদের একটি স্বপ্ন।

 2 years ago 

ইনশাল্লাহ ভাইয়া ইচ্ছা থাকলে উপায় হয়। যাই হোক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 60250.37
ETH 1580.64
USDT 1.00
SBD 0.42