নিউ মার্কেট থেকে বাচ্চাদের জন্য কেনাকাটা
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
নিউ মার্কেট থেকে বাচ্চাদের জন্য কেনাকাটা
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা কেনাকাটা পোস্ট নিয়ে। কিনতে আমরা সবাই অনেক পছন্দ করি। আসলে আমাদের প্রয়োজনীয় জিনিস গুলো প্রতিনিয়ত কিনতেই হয়।তবে এ বছর আর আমাদের ফরিদপুর থেকে কেনাকাটা করা হয়নি।আসলে ঢাকায় গিয়েছিলাম সেখান থেকে ভালোই কেনাকাটা করেছি। তবে মেয়েদের স্কুলের জন্য এবার তেমন কিছু কেনা হয়নি।আসলে নতুন ক্লাসে উঠেছে প্রায় দুই মাস চলে কিন্তু ক্লাস তেমন না হওয়ায় জন্য এখনো বাচ্চাদের ব্যাগ ও খাতা কলম ইত্যাদি তেমন কেনা হয়নি।আসলে যাব যাব বলে আর যাওয়া হয়নি। তাই আজ গিয়েছিলাম কেনাকাটা করার জন্য। তাই কিছু ফটোগ্রাফি করে নিয়েছি। আসলে সব কিছুর তো আর ফটোগ্রাফি করা হয় না।তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
আমরা ছিলাম কয়েক জন। আসলে আমি মার্কেটে গেলে এক সাথে কয়েক জন মিলে যায়।যাইহোক আমরা দুই বোন ও আমাদের সন্তানেরা ছিল আমাদের সাথে। যাইহোক আমরা যখন গিয়েছিলাম তখন বিকেল সাড়ে তিনটার মতো বাজে।আসলে বিকেল বেলা এতোটা ভীর বলার মতো নয়।লোকজন দেখে মনে হচ্ছে ঈদের কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। সত্যি বলতে অনেক ভীর ছিল। তারপর আমরা গেট দিয়ে সোজা চলে গিয়েছিলাম মার্কেটের ভিতরে।
যেহেতু আমরা বাচ্চাদের জন্য স্কুল ব্যাগ কিনবো।তারজন্য আমরা সোজা চলে গিয়েছিলাম মার্কেটের ভিতরে স্কুল ব্যাগের দোকানে।আসলে বর্তমান বাচ্চাদের পছন্দ আছে। তারা সব সময় ভালো জিনিসটা পছন্দ করে। তারা কখনো দাম নিয়ে চিন্তা করে না। যাইহোক আমরা সবাই মিলে ব্যাগ দেখতে লাগলাম। তবে বাচ্চারা তাদের পছন্দ অনুযায়ী ব্যাগ নেবে। তারপর তারা দুটি ব্যাগ পছন্দ করলো কিন্তু দামে হলো না।তারপর আরো কয়েকটি দোকান দেখতে লাগলাম। কিন্তু বাচ্চাদের আগের ব্যাগ নিতে হবে।তবে তাদের এতো দামি ব্যাগ কিনে দিয়ে কোন লাভ নেই। তাদের প্রতি বছর একটা করে ব্যাগ লাগবে।যাইহোক তারপর ১২০০ টাকা দিয়ে বাচ্চাদের জন্য দুটি ব্যাগ কেনেছি।
তারপর চলে গিয়েছিলাম বাচ্চাদের জন্য কিছু খাতা, কলম, কসমেটিকস ইত্যাদি কেনার জন্য। আসলে শীতের আগে একবার কিনেছিলাম কিন্তু সেগুলো শেষ হয়ে গিয়েছে। তাই আজ আবার ও কিনতে হলো।আসলে অন্য সবের থেকে কসমেটিকস এর দাম অনেক বেশি। বাচ্চাদের একটা ক্রিম ৩৫০ টাকার নিচে নেই। তারপর কয়েকটি খাতা কলম স্নো ইত্যাদি কিনলাম। আসলে এগুলো আমাদের প্রতি নিয়ত কিনতেই হয়। আবার ছোট মেয়ের জন্য একটা পেন্সিল বক্স কিনলাম।যাইহোক বেশ ভালোই কেনাকাটা করেছি।
তারপর গিয়েছিলাম নিজের জন্য কিছু কেনাকাটা করার জন্য। তাই গিয়েছিলাম কিছু থ্রি পিস দেখার জন্য। সেটা নিয়ে হয়তো অন্যদিন পোস্ট লিখবো। যাইহোক বেশ ভালোই কেনাকাটা করেছি। আশাকরি আপনাদের কাছে অনেক লাগবে।
| প্রয়োজনীয় | তথ্য |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদপুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
কেনাকাটার খুব সুন্দর একটি মুহূর্ত আপনি আমাদের মাঝে প্রকাশ করেছেন। মাঝেমধ্যে নিজের আপনজন ও বাচ্চাদের সাথে নিয়ে কেন কাটা করতে খুবই ভালো লাগে। স্কুল ব্যাগ সহ কসমেটিক সামগ্রী কেনাকাটা করেছেন। ভালো লাগলো আপনার এই কেনাকাটা দেখে।
জি ভাইয়া বাচ্চাদের জিনিস তাদের সাথে নিয়েই কিনলে বেশি ভালো হয়, ধন্যবাদ আপনাকে।
https://x.com/MimiRimi1683671/status/1887137732872585369?t=4gulho8FzdkL9x4YUEx30g&s=19
বাচ্চাদের ব্যাগ কেনার জন্য মার্কেটের ভেতরে গিয়ে অনেক সুন্দর পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু। সত্যি আপু এখনকার বাচ্চাদের পছন্দ আমাদের থেকেও অনেক সুন্দর। এছাড়াও কয়েকটা খাতা কলম ও স্নো ইত্যাদি কিনেছেন আপনি। আপনার সম্পূর্ণ পোস্ট পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপু।
কয়েকজন মিলে মার্কেটে গেলে নিজেদের আনন্দ থাকে পাশাপাশি নিজেদের নিরাপত্তা থাকে। তাই আমি মনে করি একত্রে মার্কেট করতে যাওয়ার মধ্যে ভালোলাগা রয়েছে আর এটাই বজায় রাখা উচিত। বেশ ভালো লাগলো বাচ্চাদের জন্য খাতা কলমসহ বেশ অন্যান্য জিনিস কিনেছেন দেখে। আর একই সাথে সমস্ত বিষয়গুলো সুন্দরভাবে জানার সুযোগ করে দিয়েছেন দেখে অনেক খুশি হলাম।
আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু, আপনার পোস্টটা পড়ে সত্যিই খুব ভালো লাগলো। বাচ্চাদের জন্য এত সুন্দর সুন্দর ব্যাগ, খাতা-কলম, স্নো সব দেখে মনে হচ্ছে, এখনকার বাচ্চাদের পছন্দও একদম আলাদা এবং ফ্যাশনেবল। আপনি যে ভাবে শেয়ার করেছেন, তা অনেকটা উৎসাহিত করেছে। ধন্যবাদ আপু, এমন সুন্দর পোস্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপু।
সত্যি ই আপু বাচ্চাদের জন্য কেনাকাটা করতে গেলে বাচ্চারা টাকার কথা একদমই ভাবে না।আর এবার বই দেরিতে পাওয়ার কারনে সবকিছুই উল্টা-পাল্টা হয়ে গেছে।আমি এখনো ব্যাগ এবার কিনিনি।যাই হোক মেয়েদের জন্য স্কুল ব্যাগ,পেন্সিল বক্স নিলেন।আর কিছু কসমেটিকস ও কেনা হলো জেনে ভালো লাগলো।অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
তা ঠিক বলেছেন বাচ্চারা টাকা নিয়ে কিছু ভাবে না,এর জিনিস পেলেই হল। ধন্যবাদ আপু।
এখনকার বাচ্চারা তো অনেক এডভান্স। তাই তারা নিজেদের জিনিস পছন্দ করতে পারে। যাইহোক ফরিদপুর নিউমার্কেটে গিয়ে তো দেখছি বেশ ভালোই কেনাকাটা করেছেন আপু। বেশ ভালো লাগলো পোস্টটি দেখে। তবে পোস্টের মধ্যে মার্কডাউন ইউজ করলে,পোস্টটি দেখতে বেশ আকর্ষণীয় লাগতো। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আসলে ভাইয়া মার্কডাউন দেয় তবে অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। তারজন্য এটাই দেওয়া হয়নি।ধন্যবাদ আপনাকে।
প্রয়োজনীয় জিনিসগুলো এরকম ভাবে কেনাকাটা করা লাগে সব সময়। আপনি তো দেখছি আপনার বাচ্চাদের জন্য নিউ মার্কেট থেকে বেশ ভালোই কেনাকাটা করেছেন। আপনাদের কেনাকাটা করার মুহূর্তটা আমার কাছে তো দেখতে অনেক ভালো লেগেছে। বাচ্চাদের জন্য এই জিনিসগুলো সব সময় কেনা লাগে। পুরো মুহূর্তটা এত সুন্দর করে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
জি ভাইয়া বাচ্চাদের জিনিস সব সময় কিনতে হয় আরকি, ধন্যবাদ আপনাকে পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য।