তিল গাছ ও ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মূলক ও শেয়ার করব। আমার শেয়ার করা আজকের ফটোগ্রাফিটি হলো তিল গাছ ও ফুলের ফটোগ্রাফি। আমরা সবাই জানি তিল থেকে মূলত তিলের তেল হয়। প্রাচীনকাল থেকে এই তিলের বীজের জন্য তিল চাষ করা হয়ে থাকে। তিল থেকে শুধু তেল হয় তা কিন্তু নয়। তিলের ফুল দেখতে অসম্ভব সুন্দর। তিল গাছ দুই থেকে সাড়ে তিন ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। তিল গাছ ও পাতার রং গাড়ো সবুজ এবং এর ফুল সাদা ও গোলাপি হয়ে থাকে। এবং এর একটি ফুল থেকে একটি করেই ফল হয়। আর একটি ফুলে অসংখ্য ছোট ছোট বীজ থাকে। বীজের উপরের আবরণ গুলো কালো রঙের হয়ে থাকে। তিলের অনেক ভেষজ ও ঔষধি গুনাগুন রয়েছে। চুলের জন্য তিলের তেল অনেক উপকারী। তিলের তেল খাওয়া হয়ে থাকে এবং স্কিনের জন্য অনেক উপকারী। এই গাছটি জানিনা কিভাবে হয়েছে। আমি যে জায়গাটা থেকে এর ফটোগ্রাফি করেছি সেখানে একটি গাছ ছিল। তবে তিল গাছের ফুলটির সুগন্ধ ছিল না। কেমন যেন একটা ঘ্রাণ ছিল যা আমার একদমই ভালো লাগেনি। তবে হ্যাঁ ফুলটি দেখতে কিন্তু অসম্ভব সুন্দর ছিল। গাছে দুই একটা ছোট ছোট ফলও ছিল। এই গাছের ফলগুলো যখন বড় হয় তখন এই গাছের ফলগুলো তুলে প্রক্রিয়াজাত করে তেল উৎপন্ন করা হয়। তারপরে যা বাজারজাত করা হয় এবং খাওয়ার উপযোগী করে তোলা হয়। যাইহোক, বেশ অনেকদিন আগে আমি একটি গ্রামের দিকে গেছিলাম কিছু কাঁচা সবজি আনতে। আমাদের এদিকে কয়েক কিলোমিটার দূরে একটি গ্রাম রয়েছে যেখান থেকে ক্ষেত থেকে কাঁচা সবজি তুলে বিক্রি করা হয়। তো সেই গ্রামে সবজি কিনতে গিয়ে সবজি খেতে যাওয়ার পথে রাস্তার ধারে আমি এই গাছটি দেখতে পাই। আর দেখেই আমি চিনতে পারি যে তিলের গাছ। তাই তখন এর কিছু ফটোগ্রাফি করে নেই। আজ আমার ফোন গ্যালারি ঘাটতে ঘাটতে এই ফটোগ্রাফি গুলো পেলাম। তাই তোমাদের সাথে এই ফটোগ্রাফি শেয়ার করে নিলাম। তাহলে আমার এই ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20250529_124855.jpg

IMG_20250529_125014.jpg

IMG_20250529_124859.jpg

IMG_20250529_125044.jpg

IMG_20250529_124946.jpg

IMG_20250529_125036_1.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

তিল গাছের ফটোগ্রাফি ও বর্ননা আপনারা পোস্টে জেনে খুবই ভালো লাগলো। তিল গাছ কখনো দেখা হয়নি কারণ আমাদের এলাকায় তিল চাষ হয় না আর সে কারনে তিল গাছ সম্পর্কে কোন ধারনা ছিলো না আপনারা পোস্ট পড়ে জেনে নিলাম। দারুণ লাগলো তিল গাছ দেখতে।তিল গাছের ফটোগ্রাফি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

তিল গাছ এবং ফুল আমি এর আগে কখনো দেখিনি। তবে আজকে আপনার এই পোষ্টের মাধ্যমে দেখে ভীষণ ভালো লাগলো। আপনি খুব সুন্দর করে বর্ণনা করেছেন যা পড়ে বেশ ভালো লাগলো। আপনার এই পোস্টের মাধ্যমে আমি তিল গাছ সম্পর্কে জানতে পারলাম এবং চিনতে পারলাম ধন্যবাদ।

 last year 

আমাদের গ্রামের বাড়ি জমিতে অনেক বার তিল চাষ করা হয়েছে। তাই এই তিল গাছ সম্পর্কে বেশ ভালো ধারণা আছে আমার। বেশ ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে, আপনি বেশ সুন্দর করে গুছিয়ে লিখেছেন এবং সুন্দর কিছু তিল গাছের ফটোগ্রাফি এবং ফুলের ফটোগ্রাফি দিয়েছেন।

 last year 

সব সময় আপনার কাছ থেকে চমৎকার কিছু ফটোগ্রাফি দেখে থাকি৷ ফটোগ্রাফি গুলো যেভাবে আপনি সবসময় শেয়ার করেন সেগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে৷ আজকে যেভাবে আপনি এখানে তিল গাছ ও ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এরকম ফটোগ্রাফি আগে কখনোই দেখার সুযোগ হয়নি৷ আপনার কাছ থেকে প্রথম এরকম অসাধারণ ফটোগ্রাফি দেখতে পেলাম৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62047.56
ETH 1732.41
USDT 1.00
SBD 0.38