"বিভিন্ন রকমের গোলাপ ফুলের চারা লাগানো মুহূর্ত ও কিছু ফটোগ্রাফী"

in আমার বাংলা ব্লগ4 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে ফুলের গাছ লাগানোর মুহূর্ত শেয়ার করবো। আপনারা হয়তো জানেন আমি ফুল খুব ভালোবাসি। বিশেষ করে আমার গোলাপ ফুল আমার খুব পছন্দের। আমার ফুলের বাগান করতে খুব ভালো লাগে। কাল সকালে আমি আমাদের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। হটাৎ দেখি গাড়ীতে করে অনেক রকমের গোলাপের চারা ও বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে। বিভিন্ন রকমের গোলাপ গাছ দেখে আর নিজেকে সামলাতে পারিনি। সঙ্গে সঙ্গে চার রকমের গোলাপ চারা ও আরও দুইটি চন্দ্রমল্লিকা ও চারটি গাঁদা ফুলের চারা কিনে নিলাম। টাকা দেওয়ার সময় আমার প্রিয়মানুষ দেখে বললো চার রকম গোলাপের চারা নিলে কেনো। ওই লোকের কাছে যত রকমের গোলাপ আছে সব গুলো নেও। আমি বললাম এত গুলো কেনো এই চারটি থাক। সে বললো তোমার গোলাপ ফুল খুব পছন্দ তাই সব রকম কিনে নেও। আসলে সে জানে আমি গোলাপ ফুল কতটা পছন্দ করি। যদি সে কখনও বাইরে যায় তাহলে আমার জন্য গোলাপ ফুল নিয়ে আছে। আর যদি কখনও রাগ করি তাহলে গোলাপ ফুল নিয়ে আছে।

IMG_20220110_123150.jpg

IMG_20220110_123143.jpg

IMG_20220110_084155.jpg

IMG_20220110_084137.jpg

IMG_20220110_084116.jpg

IMG_20220110_084103.jpg
আমার প্রিয় মানুষ জানে যে গোলাপ ফুল পেলে আমি সব ভুলে যাই। তারপরে আমি সব নয় রকমের গোলাপের চারা কিনে নিলাম। আমার এবার অসুস্থতার কারণে নার্সারিতে যেতে পারি নি। তাই খুব খারাপ লাগছিলো ভাবছিলাম এবার হয়তো ফুল গাছ লাগাতে পারবো না। তাই কাল ফুল গাছ দেখে না কিনে পারলাম না। কিন্তু চিন্তা হলো এত গাছ কোথায় কি ভাবে রাখবো। কারণ আমরা ফ্ল্যাটে থাকি তাই লাগাতে লেগে ব্যালকনিতে লাগাতে হবে। কারণ ছাদে লাগলে আমার গাছ গুলো নষ্ট করে ফেলবে।

IMG_20220110_084046.jpg

IMG_20220110_084028.jpg
আমি ফুল ছেড়া খুব অপছন্দ করি। আমার গাছে ফুল থাকলে খুব ভালো লাগে। কাল সারাদিন আমি ওই ফুল গাছের পিছনে কাজ করছি। তাদের কে মাটি দিয়ে অন্য ফুলের টবে লাগানো।তারপর অল্প অল্প করে সার ও জল দিলাম। এরপর সুন্দর করে গাছ গুলো সাজানোর পর আমি প্রায় পাঁচ মিনিট পরপর তাদের দেখছি। গাছ গুলোর কাছে কিছুক্ষন গিয়ে বসে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার সব ভালোলাগা আপনাদের সাথে শেয়ার না করলে ভালো না।

IMG_20220110_084234.jpg

IMG_20220110_083956.jpg

IMG_20220110_083918.jpg
আশা করি আমার গোলাপ ফুলের গাছ গুলো আপনাদের ভালো লাগবে। আমার গাছে যখন অনেক ফুল ধরবে তখন আবার আপনাদের সাথে শেয়ার করবো।আজ এই পর্যন্ত কাল আবার নতুন কোনো বিষয় নিয়ে আবার আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।

Sort:  
 4 years ago 
)বৌদি গোলাপ ফুল আমার ও খুব পছন্দের।আমার সব থেকে ভালো লেগেছে আপনি ফুল ধরে থাকা গাছ নিয়েছেন।অসম্ভব সুন্দর ও আকর্ষণীয় দেখতে লাগছে ফুলগুলি।অন্য রকম অনুভূতি কাজ করছে মনে।তাছাড়া আপনার ফুলের বাগানটি খুবই সুন্দর।তবে চারা গাছগুলো একটু বড়ো সাইজের ছিল।ধন্যবাদ বৌদি।
 4 years ago 

হ্যা গাছ গুলো একটু বড় ছিলো। তোমাকেও ধন্যবাদ দিদি।

 4 years ago 

বৌদি আপনার গোলাপের চারা রোপণ করা দেখে খুবই ভালো লাগতেছে, কারণ গোলাপ ফুল আমারও খুব প্রিয়। আমি অনেক পছন্দ করি গোলাপ ফুল,আর গোলাপের ফটোগ্রাফি করতেও আমি ভীষণ ভালোবাসি। আপনার ফটোগ্রাফি গুলো বেশ দারুণ হয়েছে।

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

আমার কাছেও গাছ রোপন করতে অনেক ভালো লাগে। আর এরকম ফুল গাছ দেখলে কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায়। আপনার গাছ রোপন করা দেখে আমার খুবই ভালো লাগছে। আর আপনার প্রতিটি ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 4 years ago 

দিদি আপনার পোস্টে বিভিন্ন কালারের গোলাপ ফুল গাছ লাগানো এবং পরিচর্যার কথা গুলো জানতে পেরে আমার খুবই ভালো লেগেছে। দিদি আমিও ফুলকে অনেক অনেক ভালোবাসি এবং ফুল ছেড়া আমি মোটেও পছন্দ করি না। দিদি আপনার পুরো জীবনটা এমন ফুলের মতো সুন্দর হয়ে ফুটে উঠুক এই কামনা আমি করি এবং আমি আপনার সার্বিক সুস্থতা কামনা করি। সুন্দর একটি পোষ্ট উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা।

 4 years ago 

দিদি প্রত্যেকটা গোলাপ ফুল কি সুন্দর। আমারও মারাত্মক ভালো লাগে গোলাপ ফুল। আমার মনে হয় যে, গাছের ফুল ছিঁড়ে নেওয়ার থেকে গাছে ফুল থাকাটা বেশি সৌন্দর্যের। ফুলের মত সুন্দর হোক তোমাদের সবার জীবন। এত সুন্দর সুন্দর ফুল দেখে সত্যিই মনটা খুব ভালো হয়ে গেল। অনেক ধন্যবাদ দিদি আপনাকে এত সুন্দর সুন্দর গোলাপ ফুলের ছবি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।ভালোবাসা রইল দিদি

 4 years ago 

আপনার জন্য ও শুভকামনা রইলো দিদি।আমার ও গোলাপ ফুল দেখলে মন ভালো হয়ে যায়।

 4 years ago 

কি সুন্দর গোলাপ ফুল গাছ লাগিয়েছেন।আমার কাছে গোলাপি কালার গোলাপ গাছটা ভালো লাগেছে।আমারও এক সময় অনেক কালারের গোলাপ গাছ ছিল।একটা হাজারি গোলাপ গাছ ছিল,এটাই সব সময় একটা না একটা গোলাপ থাকতো।কিন্তুু এখন আর নেই। আপনার গোলাপ চারা রোপন দেখে মনে পরে গেল।ধন্যবাদ।

 4 years ago 

বাহ,কত সুন্দর গোলাপ ফুল গুলো। আসলে বিভিন্ন ধরনের হওয়ায় এটি আরও বেশি সুন্দর দেখাচ্ছে। গোলাপের চারাগুলো দেখে আমার ইচ্ছে করতেছে আমিও এইরকম অনেকগুলো গাছ রোপণ করি। এখন থেকে দাদা এই গোলাপ বাগানের ফুল দিয়ে দিদির রাগ ভাঙাতে পারবে।

ওয়াও কি সুন্দর দেখতে ফটোগ্রাফি গুলো দেখে ভালোই লাগলো। আসলে ফুল দেখতে সবারি ভালো লাগে। আর আমার কাছে গাছ রোপন করতে অনেক ভালো লাগে। গ্রামের বাড়িতে থাকতে অনেক গাছ রোপন করতাম। সেই সময় টা ভালোই লাগদো যখন সবাই মিলে গাছ রোপন করতাম
ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এতো সুন্দর ফুল গাছ শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

ফুল পছন্দ করে না এমন লোকের সংখ্যা খুবই কম। এবং গোলাপ ফুল আমারও খুব পছন্দ। আমার ফুল বাগানে তিন জাতের গোলাপ আছে। তাই ফুল সম্পর্কে আমার বেশ ভালো ধারণা আছে। আপনার বাগানে দেখছি অনেক রকম ফুল রয়েছে। তবে বৌদি সাদা গোলাপ টা কিন্তু অসাধারণ ছিল। এবং ফুলগুলোর ফটোগ্রাফি টা অনেক ভালো করেছেন।

বৌদি আমার ও গোলাপ ফুল খুব পছন্দের । গোলাপ ফুল রোপন করা দেখে ভালো লাগল । ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে । আমি নিশ্চিত সেই মনের মানুষটা দাদা ।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.078
BTC 62894.44
ETH 1674.44
USDT 1.00
SBD 0.39