রোহিঙ্গা হত্যা

in #rohinga8 years ago


Image Source

রাখাইন রাজ্যে ১০ রোহিঙ্গাকে সারিবদ্ধভাবে হত্যা ও গণকবর দেওয়ার ঘটনায় সাত সেনাসদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মিয়ানমার সরকার। রোহিঙ্গা নির্যাতন ও হত্যার একের পর এক ঘটনার মধ্যে বার্তা সংস্থা রয়টার্স সেখানের ইন ডিন গ্রামে নৃশংসতার ঘটনায় অনুসন্ধান চালায়। এ অনুসন্ধানের জের ধরে রয়টার্সের দুই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। তবে দীর্ঘ অনুসন্ধানের পর গত বৃহস্পতিবার রয়টার্স ওই হত্যা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এর দুদিন পর আজ রোববার দেশটির সরকার ১৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে। আজ রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মিয়ানমার সরকারের মুখপাত্র জো হেটেয় বলেন,

এ ঘটনায় জড়িত সেনাসদস্য, পুলিশসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ পদক্ষেপের ক্ষেত্রে রয়টার্সের প্রতিবেদনের কোনো যোগসূত্র নেই বলে তিনি জানিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়,

রাখাইন রাজ্যের ইন ডিন গ্রামে বৌদ্ধ প্রতিবেশী ও সেনাবাহিনীর সদস্যরা ১০ জন রোহিঙ্গাকে ধরে এনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ও গুলি করে হত্যার পর গণকবর দিয়েছে।

গত বছরের আগস্ট মাস থেকে প্রায় ৬ লাখ ৯০ হাজার রোহিঙ্গা রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আশ্রয় নিয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 60142.38
ETH 1621.78
USDT 1.00
SBD 0.38