নদীর পাড়ে ঘোরাঘুরির মূহুর্ত
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
নদীর পাড়ে ঘোরাঘুরির মূহুর্ত
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে প্রকৃতি সব সময় ভালো লাগে। আর আমাদের মন যতই খারাপ থাক না কেন প্রকৃতির মাঝে গেলে মন এমনিতেই ভালো ভালো হয়ে যায়। আসলে প্রকৃতির শীতল হাওয়া মন প্রাণ জুড়িয়ে দেয়। আর সেই প্রকৃতি যদি হয় নদীর পাড়ে তাহলে তো কথায় নেই। বিকেল বেলা নদীর পাড়ে ঘোরার মজাই আলাদা। আসলে বর্তমান যেহারে গরম পড়েছে তাতে নদীর পাড়ে একবার গেলে আসতে মন চাই না। আসলে এমন হাওয়া নদীর পাড়ে যারা গিয়েছে শুধু তারাই বুঝে।আজ বিকেল বেলা অনেক দিন পরে নদীর পাড়ে গিয়েছিলাম সবাই মিলে। আসলে সবাই মিলে কোথাও গেলে আমার মনে হয় একটু বেশি ভালো লাগে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
এখন নদীতে পানি একটু কম তাই হয়তো নদীর কিনার দিয়ে ঘুরতে পেরেছি। আসলে নদীর ভিতরে এখন অনেক কচুরিপানা ফুল ফোটে আছে।এক সাথে ফুল গুলো দেখে অনেক ভালো লেগেছিল। আসলে নদীর পাড় দিয়ে এভাবে কচুরিপানা ফুল ফোটে আছে দেখে অনেক ভালো লেগেছিল। যদিও আমার মেয়ে বেশ কিছু কচুরিপানা ফুল তুলে এনেছিল। নদীতে তেমন পানি নেই তবে নদীর পানি অনেক পরিষ্কার। এখন লোকজন নদীতে গোসল করে।
আমরা ব্রিজের ওপর দাঁড়িয়ে দেখতে পেলাম নদীর ভিতরে কিছু মানুষ গোসল করেতেছে।যদিও আমাদের বাড়ির পাশেই নদী তবে আমরা তেমন গোসল করি না বলেই চলে।বর্ষার সময় শক করে যদি দুই এক দিন করা হয় আরকি।আসলে নদীতে গোসল করার মজাই আলাদা।যদিও মাঝে মাঝে আমার ছোট মেয়ে যায় সাঁতার শিখার জন্য। নদীর পাড় থেকে যখন আমরা ব্রিজের ওপর উঠলাম তখন দেখলাম পাপড় বিক্রি করছে। আসলে ব্রিজ নতুন হয়েছে আর বিকেল বেলা অনেক লোকজন আড্ডা দেয়। তাই অনেক কিছু পাওয়া যায়। সত্যি বিকেল বেলা এখানে অনেক ভালো লাগে।
তারপর পাপড় খেতে খেতে আমরা ব্রিজের ওপর দিয়ে ঘুরতে লাগলাম। কিছু দূর এগিয়ে দেখি কিছু মেয়েরা শাড়ি পড়ে ব্রিজের ওপর বসে ফটোগ্রাফি করছে।আসলে ওদের বয়সটাই এমন ঘোরাঘুরি করা। তবে পড়াশোনা বাদ রেখে বেশি ঘুরলে আবার সমস্যা। এমন লাইফ আমাদের ও ছিল। এদের দেখলে মনে পড়ে যায়। তারপর সম্পূর্ণ ব্রিজ ঘুরা শেষ হলে আমরা চলে আসলাম যদিও আসতে মন চাই না। কিন্তু আসতে তো হবেই যাইহোক বেশ ভালো সময় কাটিয়েছেন।
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদপুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1915778551586148478?t=kr0ha6A3OfuvzHCjinQX_Q&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/MimiRimi1683671/status/1915695508292854055?t=AmfIqWiy5dblgbhAcXIqNg&s=19
https://x.com/MimiRimi1683671/status/1915781248632643812?t=y64uoBjx9uaR55rkmWkoqA&s=19