বাংলাদেশ ভ্রমণ। পর্ব : ২১

in আমার বাংলা ব্লগ3 years ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে এবং সৃষ্টিকর্তার কৃপায় আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমার বাংলাদেশ অন্যতম একটা আনন্দের মুহূর্ত শেয়ার করব। আশাকরি আপনাদের সবার খুব ভালো লাগবে।


IMG_20221028_135041.jpg

বাংলাদেশে গিয়ে খুব মজা করছিলাম কয়েকটা দিন। এরমধ্যে জেঠুর দূর সম্পর্কের আত্মীয়র বিয়ে বাড়ির অনুষ্ঠানের নেমন্তন্ন ছিল। তো আমারও কখনো দেখা ছিল না বাংলাদেশের গ্রামের বিয়ের অনুষ্ঠান। আমার গিন্নি ও খুব এক্সাইটেড ছিল। কারণ সেও কখনো বাংলাদেশের কোন বিয়ে বাড়ির অনুষ্ঠানে উপস্থিত হয়নি কখনও। যাই হোক বিয়ে বাড়ির ওই অনুষ্ঠানের বৌভাতের দিন আমরা সবাই মিলে রওনা দিলাম।



IMG_20221028_135053.jpg



অবশ্য ঐদিন আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম। এর প্রধান কারণ হলো আমরা ইঞ্জিন চালিত নৌকায় করে ওই বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাব। আরেকটা দিক হলো বাংলাদেশ কিন্তু নদীমাতৃক দেশ। বাংলাদেশের যেকোনো জায়গায় এই নদীর মাধ্যমে যাওয়া আসা করা যায়। আর ওই অনুষ্ঠান বাড়িতে যেতেও আমাদের নদী মাধ্যমে যেতে হয়েছিল।

IMG_20221028_140327.jpg



যাইহোক অনুষ্ঠানের দিনে আমরা রেডি হয়ে নিলাম তাড়াতাড়ি। আরেকটা শখ ছিল আমার ইঞ্জিন চালিত নৌকা চালানো। যাইহোক চেষ্টায় ছিলাম ঐ দিন ইঞ্জিন চালিত নৌকা চালাবো আমি। অবশ্য মনের ভিতরে সন্দেহ ছিল যে নৌকার চালক আমাকে চালাতে দেবে কিনা।

IMG_20221028_140332.jpg



তো টাইম মতোই ইঞ্জিন চালিত নৌকা ঘাটে এসে পৌঁছালো। আমরা সবাই এক এক করে ওই নৌকায় উঠে যে যার জায়গায় বসে পড়লাম। আমি কিন্তু ভাই নৌকার চালকের কাছে গিয়ে বসলাম। প্রথম অবস্থায় প্রায় অর্ধেক পথ আমি ওই নৌকা চালকের চালানো দেখছিলাম। কিন্তু আমার সাহস হচ্ছিল না যে উনার নৌকা আমি চালাবো। তাই আমি ওনার নৌকা চালানো ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলাম।



!
IMG_20221028_170127_edited.jpg



তো কয়েক ঘণ্টার পর আমরা ওই বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়ে পৌঁছালাম। কপাল আমার এতই খারাপ যে সেদিন মোবাইল চার্জ দিতে আমি ভুলে গিয়েছিলাম। যাইহোক মোবাইলের চার্জ প্রায় শেষ হয়ে গেল। তাই অনুষ্ঠান বাড়ির আর কোন ছবি আমি তুলতে পারলাম না। আসলে আমি হতবাক যে, গ্রাম অঞ্চলের অনুষ্ঠানগুলো এখনো সামাজিক রীতিনীতি পালন করে অনুষ্ঠিত হয়। এক এক শ্রেণীর লোকেদের জন্য এক এক ধরনের আয়োজনের বন্দোবস্ত থাকে। তো আমাদের জন্য একটা আলাদা স্থানে বাড়ির লোকেরা টেবিল চেয়ার পেতে দিয়েছিল।

IMG_20221028_170148_edited.jpg



আসলে ভাই বাংলাদেশের প্রায় প্রতিটা লোকের মন মানসিকতা খুবই সুন্দর। কারণ তারা আমাদের যেভাবে যত্ন করলো নিজেকে ভিআইপি মনে হচ্ছিল। তাদের যত্নে আমি খুবই খুশি। কোন কিছু চাওয়ার আগেই আমরা সবকিছু পেয়ে যাচ্ছিলাম। যাইহোক কিছুক্ষণ পর খাবার আয়োজন করা হলো। আমরা সবাই খেতে বসে গেলাম। কারণ আমাদের আরো অনেকটা পথ পাড়ি দিয়ে বাড়ির দিকে যেতে হবে ইঞ্জিন চালিত নৌকায় করে।



IMG_20221028_170757.jpg

আর খাবারের স্বাদ এক কথায় অসাধারণ। এই খাবারে কৃত্রিমতার ছোঁয়া একদম নেই বললেই চলে। তাদের দেওয়া প্রতিটা খাবার আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে। তো পেট ভরে খেলাম। আসলে এরকম খাবার আমি কোনদিনও খাইনি। যাইহোক খাবার দেবার শেষ করে আমরা একটু রেস্ট নিলাম।



IMG_20221028_170929.jpg

কিছুক্ষণ পর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। এতটুকু সময়ে নৌকার চালকের সাথে আমার বেশ ভাব জমে উঠল। তারপর আমি উনাকে বললাম আজ আমি যাওয়ার সময় আপনার নৌকাটি চালাতে চাই। উনি প্রথম অবস্থায় বললেন আপনি মনে হয় পারবেন না। তখন আমি বললাম একবার তো দিয়ে দেখেন পারি কিনা দেখা যাবে।



IMG_20221028_171317.jpg



যাইহোক প্রথম অবস্থায় উনি আমার পাশে বসে রইলেন। আমি কিন্তু তখন নৌকাটি চালাচ্ছিলাম। প্রথম কিছুক্ষণ আমার চালানো উনি দেখলেন। তারপর উনি বুঝে গেলেন যে আমিও চালাতে পারি। সত্যি কথা বলতে এর আগে কখনো আমি ইঞ্জিন চলিত নৌকা চালাইনি। তখন উনি আমাকে বললেন দাদা আপনি তো বেশ ভালই চালান।

IMG_20221028_171335.jpg



একটা ব্যাপার হলো আমি কোন কিছু একবার দেখলে মোটামুটি ওই জিনিসটা শিখেই যাই। যাইহোক আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছতে অনেকটা সময় লেগে গেল। বাড়ি আসতে আসতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো বাড়ি এসে আমরা সবাই রেস্ট নিয়ে সেদিনের মত ঘুমিয়ে পড়লাম।



IMG_20221028_171348.jpg

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : M2007J20CI
ক্যামেরা লেংথ : 3 mm
তারিখ : 18/10/2022


আসলে বাংলাদেশের এই পর্বটিতে আমার খুব ভালো লাগছিল। কারণ নিজের শখ অনুযায়ী আমি প্রথম ইঞ্জিন নৌকা চালাতে পেরেছিলাম। সত্যিই বাংলাদেশের মানুষ অনেক ভালো। আবারো ধন্যবাদ জানাই বাংলাদেশের সকল মানুষকে।


তো এই ছিল আজ আমার পোস্ট। আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আর আজকের পোস্টটি ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 3 years ago 

নৌকায় করে বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাওয়া ব্যাপারটি ভাবতেই বেশ ভালো লাগছে। অনেকদিন নৌকায় ওঠা হয় না। বাংলাদেশে এসে আপনি দারুন সময় কাটিয়েছেন বোঝাই যাচ্ছে দাদা। আর সাথে যেহেতু বৌদি ছিল তাহলে তো সময়টা আরো দারুন কেটেছে। দাদা আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো।

 3 years ago 

আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম আপনি বাংলাদেশে এসে অনেক আনন্দ পেয়েছেন। আপনারা যেই এলাকায় বেড়াতে গিয়েছেন সেখানে ইঞ্জিন চালিত নৌকায় চলাচল করতে হয় জেনে ভালো লাগলো। নৌকা দিয়ে চলাচল করতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা বিয়ে বাড়িতেও ইঞ্জিন চালিত নৌকায় করে গিয়েছেন তার মানে অনেক মজা হয়েছে। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাই আমাদের দেশ নদীমাতৃক দেশ, আর তাই নদীপথে নৌকা করে এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজেই যাওয়া যায়। যাই হোক, ইঞ্জিন চালিত নৌকায় কয়েক ঘন্টা ভ্রমণের পরে আপনারা সেই বিয়ের বাড়িতে উপস্থিত হয়েছেন এবং সেখানে ভিআইপি মেহমান হিসেবে সুন্দর সময় পার করেছেন শুনে খুবই ভালো লাগলো। আর হ্যাঁ ভাই, আপনিও যে ইঞ্জিন চালিত নৌকা চালাতে পারেন এটা সত্যিই খুবই আনন্দের বিষয়। বাংলাদেশ ভ্রমণ নিয়ে আপনার সুন্দর অনুভূতি টুকু শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64592.00
ETH 1923.19
USDT 1.00
SBD 0.39