তেলেভাজা খাবারের রিভিউ||

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। তেলেভাজা খাবার খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি। আর তেলে ভাজা খাবার গুলো রাস্তার পাশের দোকানগুলোতে সবসময়ই পাওয়া যায়। তাই আজকে আমি তেলে ভাজা খাবারের রিভিউ পোস্ট আপনাদের মাঝে উপস্থাপন করবো। আশা করছি সবার ভালো লাগবে।


তেলেভাজা খাবারের রিভিউ:

IMG_20250716_131715.jpg
Device-OPPO-A15
Location
IMG_20250716_131834.jpg
Device-OPPO-A15
Location


তেলেভাজা খাবার খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি। আমি অবশ্য বাইরের খাবার ইদানিং খুবই কম খাই। কিন্তু সেদিন হঠাৎ করে সবাই মিলে যখন বাহিরে গিয়েছিলাম তখন দেখি রাস্তার পাশের দোকানগুলোতে গরম গরম তেলে ভাজা খাবার তৈরি করা হচ্ছে। সেগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না। এরপর সবাই মিলে ঢুকে পড়লাম সেই দোকানটাতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার ব্যবস্থা যেমন ছিল তেমনি ভেতরে বসে খাওয়ার ব্যবস্থা ছিল।


IMG_20250716_131650.jpg
Device-OPPO-A15
Location


গরম গরম খাবার ভাজা হচ্ছিল। আর সেগুলো দেখে তো লোভ লাগবেই। আমি তো এই লোভনীয় খাবার গুলো দেখেই সেখানে আটকে গেলাম। গরম গরম খাবার গুলো পরিবেশন করা হচ্ছিল। আমরা সবাই এক প্লেট করে খাবার নিয়ে নিলাম। প্রত্যেকটা আইটেম একটা একটা করে দিতে বললাম। যাতে করে খাবারটি টেস্ট করতে পারি। আর খেতে কেমন লাগে সেটাও বুঝতে পারি।


IMG_20250716_131737.jpg
Device-OPPO-A15
Location


গরম গরম তেলে ভাজা খাবার খেতে আমার ভীষণ ভালো লেগেছে। কিছু কিছু খাবারের টেস্ট অনেক ভালো ছিল। আবার কিছু কিছু খাবারের টেস্ট আমার কাছে খুব একটা ভালো লাগেনি। যেই খাবারের টেস্ট ভালো লেগেছে সেগুলো আবার নেওয়ার চেষ্টা করেছিলাম। অল্প দামের মধ্যে আসলে এই ধরনের খাবার গুলো খাওয়া যায়। আর বাসায় তৈরি করা খাবার সব সময় অনেক নিরাপদ। কিন্তু মাঝে মাঝে বাহিরের এই লোভনীয় খাবার গুলো দেখলেও লোভ লেগে যায়।


IMG_20250716_131821.jpg
Device-OPPO-A15
Location


এই দোকানটিতে মাঝে মাঝে খাওয়া হয়। বিকেল বেলায় এই দোকানটি বসে। আর সন্ধ্যা পর্যন্ত বেশ ভালো বেচাকেনা হয়। সন্ধ্যার দিকে মানুষ এরকম তেলে ভাজা খাবারগুলো খেতে বেশি আসে। আর তিনিও গরম গরম ভেজে পরিবেশন করেন। গরম গরম খাবার গুলো খেতে যেমন সুস্বাদু হয় তেমনি দোকানদার সব সময় ভালো বিক্রি করেন। উনার বেচাকেনা সারাদিন না থাকলেও বিকেলে কিংবা সন্ধ্যায় একেবারে জমে ওঠে।


IMG_20250716_131755.jpg
Device-OPPO-A15
Location


সব মিলিয়ে তেলেভাজা এই খাবারগুলো খেতে দারুন লেগেছিল। আমার যেমন ভালো লেগেছে তেমনি আমার সাথে যারা ছিল তাদেরও অনেক ভালো লেগেছে। যদিও শেষে আমরা গরম গরম জিলাপি খেয়েছিলাম। তবে জিলাপিটা আমার কাছে খুবই মিষ্টি মনে হয়েছে। যেহেতু একটু ঝাল ঝাল বড়া টাইপের খাবারগুলো খেয়েছি তাই শেষের মিষ্টিটা খাওয়ার পর একটু বেশি মিষ্টি লেগেছে।


সব মিলিয়ে খাবারগুলো খুবই মজার ছিল। আমার তো সুযোগ হলে সেখানে যাওয়ার ইচ্ছা আছে। সব খাবারের টেস্ট এখনো মুখে লেগে রয়েছে। আশা করছি এই পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

তেলে ভাজা খাবার খেতে সকালের ভালো লাগে।তেলে ভাজা খাবার দেখলে এমনিতেই জিভে জল চলে আসে।আপনার শেয়ার করা খাবারের ছবিগুলো তো দেখে ভীষণ লোভ লেগে গেল আপু। খুব সুন্দর ভাবে তেলে ভাজা খাবারের রিভিউ করেছেন।পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 11 months ago 

তেলে ভাজা খাবার খেতে সত্যি অনেক ভালো লাগে। এই খাবারগুলো খেতেও দারুন ছিল। ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

বাহিরের তেলে ভাজা খাবারগুলো যদিও স্বাস্থ্যসম্মত নয়। তবু দেখলে বেশ লোভ লাগে। আর গরম গরম খেতে বেশ মজা লাগে। আমিও মাঝে খেয়ে থাকি ।যদিও চেস্টা করি বাহিরের ভাজাপোড়া না খাওয়ার। তবু মাঝে মাঝে যখন খেতে ইচ্ছে করে তখন খাওয়াই যায়।

 11 months ago 

একদম ঠিক বলেছেন স্বাস্থ্যকর না জেনেও আমরা অনেক সময় এই খাবারগুলোর প্রেমে পড়ে যাই। আর খেতে ভালো লাগে।

 11 months ago 

আজকে দেখছি আপনি তেলেভাজা খাবারের রিভিউ শেয়ার করেছেন।আমিও এই জিনিসটা বানিয়েছিলাম, কিন্তু আপনার মতো গোল্ডেন ব্রাউন হয়নি।তেলেভাজা বারবার খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবে এ ধরনের খাবার খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। সর্বোপরি ধন্যবাদ আপনাকে

 11 months ago 

তেলেভাজা খাবার খেতে যেমন ভালো লাগে তেমনি এই রিভিউ পোস্ট শেয়ার করতেও ভালো লেগেছে।

 11 months ago 

আসলে এগুলো আমাদের শরীরের জন্য তেমন স্বাস্থ্যকর না হলেও এগুলো যেন খেতে অনেক বেশি সুস্বাদু লাগে৷ আর যেভাবে আপনি এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন তা দেখে যেন আরো অনেক বেশি ভালো লাগছে৷ একের পর এক সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে যেন এখনি এখান থেকে নিয়ে খেয়ে ফেলি। ধন্যবাদ এত চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য৷

 11 months ago 

সত্যি ভাইয়া এই খাবারগুলো শরীরের জন্য ক্ষতিকর। তবুও আমরা এই মজার খাবার গুলো খেতে পছন্দ করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 63982.50
ETH 1670.37
USDT 1.00
SBD 0.41