কয়েকটি রেনডম ফটোগ্রাফি পোস্ট

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

কয়েকটি রেনডম ফটোগ্রাফি পোস্ট

1000027206.jpg
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রেনডম ফটোগ্রাফি নিয়ে। আসলে ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে তবে সময়ের অভাবে তেমন বাইরে যাওয়া হয় না। আর বাইরে না গেল তেমন ফটোগ্রাফি করা যায় না। তবে ইচ্ছে থাকলেও আমরা বাড়ির পাশে থেকে ফটোগ্রাফি করতে পারি। যাইহোক আজ বিকেলে আমাদের বাগান থেকে বেশ কিছু ফটোগ্রাফি করেছি। তাই আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি।সত্যি বলতে ভালো কিছু দেখলে ফটোগ্রাফি করতে কখনো মিস করিনি।তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000027206.jpg

এটি হয়তো আমরা সবাই চিনি।এটি হচ্ছে কেরামেল যুক্ত পুডিং। আসলে বাচ্চারা দুধ ও ডিম তেমন খেতে চায় না। তবে এগুলো ছাড়া বাচ্চাদের পুষ্টি হওয়া কষ্টকর।তাই আমি মাঝে মাঝে এদের এভাবে পুডিং বানিয়ে দেয়।আসলে পুডিং পেলে বাচ্চাদের আর কিছু লাগে। তাই তো মাঝে মাঝে এভাবে পুডিং বানিয়ে দেয়।সত্যি অনেক মজার খাবার।

1000027203.jpg
এই ফুল গুলো হয়তো আমরা অনেকেই চিনি। এগুলো হচ্ছে সন্ধ্যামালতি ফুল। এগুলো সন্ধ্যায় ফোটে।আসলে গাছ ভরে যখন এমন ফুল ফোটে থাকে তখন দেখতে অনেক ভালো লাগে। আর এগুলো আমার মেয়ের লাগানো গাছ তাই ফুল গুলো দেখতে আমার কাছে একটু বেশি ভালো লেগেছিল।

1000027202.jpg
আমরা বাগানে বেশ কিছু বেগুন গাছ লাগিয়েছি।কিন্তু দুঃখের বিষয় হলো গাছ গুলোতে বেশি সার দেওয়াতে মুমূর্ষ অবস্থায় ছিল। তবে অনেক দিন পরে এভাবে গাছে ফুল আসতে দেখে মনে অনেক আনন্দ পেয়েছিলাম।তাই ফটোগ্রাফি করে নিয়েছি। সত্যি বলতে এবার বেগুন অবশ্যই আসবে। তবে ফুল গুলো দেখতে অনেক সুন্দর ছিল।

1000027201.jpg
এগুলো হয়তো আমরা সবাই চিনি। এগুলো হচ্ছে কমলা লেবু। আমাদের বাগানে নতুন কমলালেবু ধরেছে এবার তাই ফটোগ্রাফি করে নিয়েছি। তবে এই লেবু গুলো কেমন হবে এখনো বলতে পারছি না। তবে আমার মনে হয় নিশ্চয় খাবার মতোই হবে।

1000027199.jpg

এটি হচ্ছে আমাদের গাছের কাগজি লেবু।আসলে আমাদের নতুন গাছে এবার বেশ কিছু লেবু এসেছে। আর লেবু আমাদের জন্য অনেক উপকারী। আর নিজের গাছের জিনিস এর তুলনা হয় না। লেবুতে রয়েছে ভিটামিন সি।তাই আমাদের সবার লেবু খাওয়া উচিত।

1000027188.jpg
এটি হয়তো আমরা অনেকেই চিনি। এগুলো হচ্ছে করমচা। করমচার আচার খেতে সবাই অনেক পছন্দ করে। তবে আমি নিজে এখনো আচার বানায়নি।এবার গাছে অনেক করমচা এসেছে হয়তো আচার বানাব।তবে এগুলো মনিতে খেতে বেশ মজা লাগে।

1000000176.gif

প্রলয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000178.png

1000000177.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

1000027236.jpg

 last year 

দারুন দারুন সব ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। খাবার গুলো খুবই লোভনীয় লাগছে। মজার মজার খাবারের ফটোগ্রাফি করতে আমারও ভালো লাগে।

 last year 

ভালো লাগার মত আজকে আপনি চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখে আমার কাছে খুব ভালো লাগলো। বিশেষ করে সন্ধ্যামালতি ফুলের ফটোগ্রাফি ও পুডিং এর ফটোগ্রাফি বেশি ভালো লাগলো। ধন্যবাদ ফটোগ্রাফি গুলো সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

একেবারে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে ফটোগ্রাফি গুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনার ফটোগ্রাফির দক্ষতাকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ এর মধ্যে সব গুলো ফটোগ্রাফি আমার অনেক পছন্দ হয়েছে। প্রথমে আপনি যে খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক ভালো লেগেছে৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59825.23
ETH 1553.85
USDT 1.00
SBD 0.42