কয়েকটি রেনডম ফটোগ্রাফি পোস্ট

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

কয়েকটি রেনডম ফটোগ্রাফি পোস্ট

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটি রেনডম ফটোগ্রাফি নিয়ে। রেনডম ফটোগ্রাফি এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখতে পাই।আসলে ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে তাই তো সময় পেলে বা ভালো কিছু দেখলে কখনো ফটোগ্রাফি করতে মিস করি না। যদিও ফটোগ্রাফি তেমন ভালো করতে পারি না তবে চেষ্টা করি আরকি।আমার বাংলা ব্লগের বন্ধুরা অনেক ভালো ফটোগ্রাফি করে থাকেন। সত্যি রেনডম ফটোগ্রাফি এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখলে অনেক ভালো লাগে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

এই খাবারটি আমরা সবাই হয়তো চিনি। এটি হচ্ছে খেজুরের গুড় আর চিনির মিক্সড পায়েস। আসলে খাটি গরুর দুধ দিয়ে পায়েস খেতে অনেক মজা। গতকাল রান্না করেছিলাম অনেক মজা হয়েছিল।যারা মিষ্টি খেতে পছন্দ করে তাদের জন্য পায়েস অনেক প্রিয়।

এটি হচ্ছে গোলাপ ফুল। গোলাপ হচ্ছে ফুলের রাণী। আসলে অনেক দিন পরে বিকেলে বাগান দিয়ে হাঁটতে ছিলাম তখন ফুল গুলো দেখে অনেক ভালো লাগলো। গোলাপ বিভিন্ন ধরনের হয়ে থাকে তবে গোলাপি গোলাপ ফুল আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে।

এটি হচ্ছে কুকুরের বাচ্চা। আসলে একটি কুকুর বেশ কিছু বাচ্চা দিয়েছে। তবে এই বাচ্চা টি কুকুর তেমন খোজ রাখে না। কুকুরের বাচ্চাটি দেখে অনেক অসহায় মনে হয়েছিল।তাই বাচ্চারা কিছু চিপস নিয়ে বাচ্চাটিকে দিতে লাগলো। তারপর কুকুরের বাচ্চাটির একটা ফটোগ্রাফি করে নিয়েছি। বেশ মায়া লেগেছিল কুকুরের বাচ্চাটির ওপর।

এই গুলো হচ্ছে আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় পিঠা চিতই পিঠা। আমাদের গ্রামে মাংসের সাথে এই পিঠা গুলো খেতে সবাই অনেক পছন্দ করে।তাই তো মাঝে মাঝে বানায়।গতকাল দেশি মুরগী আর এই পিঠা বানিয়েছিলাম। সবাই অনেক মজা করে খেয়েছে।

এটি হচ্ছে শিমের ফুল। আসলে আমাদের বাড়িতে এমন শিম গাছ রয়েছে। তবে এখন গাছে শিম নেই শুধু ফুল ধরেছে। আসলে শিমের ছোট ছোট ফুল গুলো দেখে অনেক ভালো লেগেছে তাই ফটোগ্রাফি করে নিয়েছি। সত্যি এমন ফুল অনেক ভালো লাগে।

এটি হচ্ছে আমাদের গাছের বেগুন। আসলে গাছে বেগুন ধরলে এভাবে পোকায় খেয়ে ফেলে। তবে এভাবে তাজা বেগুন এনে রান্না করলে অনেক ভালো লাগে। গতকাল বেগুন আনতে গিয়ে দেখি বেগুন পোকায় খেয়েছে তাই ফটোগ্রাফি করে নিয়েছি। সত্যি বেগুন গুলো পোকায় খেলে আর ভালো লাগে না। তবে চেষ্টা করেও পোকা সরানো যায় না।

এটি হচ্ছে গোলাপ। আসলে গোলাপ বিভিন্ন ধরনের হয়ে থাকে। তবে সাদা গোলাপটা আমার কাছে অন্য রকম মনে হয়। তবে অন্য সব ফুলের চেয়ে গোলাপ ফুল গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের গাছে অনেক দিন পরে ফুটেছে।
প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

1000021166.jpg

1000021165.jpg

1000021164.jpg

 last year 

খুব চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। পায়েস আমার খুবই পছন্দ তবে খেজুরের গুড় দিয়ে রান্না করে কখনো খাওয়া হয়নি। শুনেছি এভাবে রান্না করলে নাকি খুবই সুস্বাদু খেতে। ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো। সাদা গোলাপ ফুল এবং শিম ফুলের ফটোগ্রাফি ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 last year 

এভাবে খেয়ে দেখবেন অনেক মজা লাগে, ধন্যবাদ আপনাকে।

 last year 

বেশ কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে খুশি হলাম। যেখানে সবজির ফুল খাবার সহ ফুলের ফটোগ্রাফি। সব মিলে দারুন একটি পোস্ট হয়েছে।

 last year 

সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 last year 

বেড়ালটা মনে হয় দৌড়াচ্ছিল তাই ছবিটি একটু নড়ে গেছে যেন। পায়েস আর বিড়ালের যুগলবন্দী ছবি। আমি মনে মনে ভাবছি দুটো ছবি দেখে যে পায়েসের দিকে বিড়ালটি দৌড়ে দৌড়ে যাচ্ছে। মোটামুটি ভালই ফটোগ্রাফি করেছেন আপনি।

 last year 

ধন্যবাদ আপু পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

আজকে আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে অসম্ভব ভালো লাগলো। গোলাপ ফুলের ফটোগ্রাফি দুটি চমৎকার হয়েছে। এবং শিমের ফুলের ফটোগ্রাফিও অসাধারণ হয়েছে। ধৈর্য ধরে বিভিন্ন ধরনের সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

প্রশংসানীয় মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে পায়েস টা আমার কাছে বেশি ভালো লেগেছে। গ্রামের বিভিন্ন শাকসবজি ও প্রাকৃতিক ফটোগ্রাফি দিয়ে ব্লগটি সাজিয়েছেন। সেজন্য অবশ্যই ধন্যবাদ।

 last year 

পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 64052.22
ETH 1725.47
USDT 1.00
SBD 0.42