স্বরচিত কবিতা আবৃত্তি||ভালোবাসায় আমার বাংলা ব্লগ।

in আমার বাংলা ব্লগlast year

♥️আসসালামুআলাইকুম♥️

আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে একটি কবিতা আবৃত্তি নিয়েই এই পোস্টটি শেয়ার করতে যাচ্ছি।আশা করি ভালো লাগবে।

Green Watercolor Sav

আজ আবারো আপনাদের মাঝে একটা কবিতা আবৃত্তি নিয়ে হাজির হয়ে গেলাম।কবিতা আমার বরাবরই প্রিয়। আমার বাংলা ব্লগে আসার পর থেকেই অনেক অনেক কবিতা লেখা হয়েছে। তবে এবার আমার বাংলা ব্লগের বর্ষপূর্তি উপলক্ষে যে কবিতাটা লিখেছিলাম সেটা আজকে শেয়ার করব। আসলে ছোট হলেও এই কবিতার মাঝে আমার বাংলা ব্লগ কেন্দ্রিক সবগুলো বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। আর এটা আবৃত্তি করতে আমার কাছে বেশ ভালোই লেগেছে। এজন্য ভাবলাম আজকে আপনাদের মাঝে শেয়ার করে ফেলি।

যাইহোক কথা না বাড়িয়ে তাহলে আমার আজকের কবিতা আবৃত্তিটা শেয়ার করা যাক। কেমন লেগেছে সেটা অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন।

কবিতার নামঃ- ভালোবাসায় আমার বাংলা ব্লগ।

লেখক
@bristy1

আবৃত্তি
@bristy1

কবিতা আবৃত্তি

এই ছিল আমার আজকের কবিতা আবৃত্তি ।আশা করি উপভোগ করবেন।

কবিতা

চারটি বছর কেটে গেলো স্বপ্ন আর সাধনায়,
আমার বাংলা ব্লগ আজ গর্বে দীপ্ত ছায়ায়।
দুই বাংলার আয়োজনে গঠিত এই পরিবেশ,

আমার বাংলা ব্লগ যেন অন্তরে আঁকা স্বদেশ।
কখনো গল্প, কখনো কবিতা, কখনো গানের ছলে,
কমেন্টে জমে ভালোবাসা, হৃদয় কথা বলে।
ছবি, ছন্দ, স্বপ্ন গাঁথা সবই এখানে খোলা,
আমার বাংলা ব্লগ যেন এক নির্ভার মনের মেলা।
এই ব্লগ যেন আত্মার ছায়া, সবার আপন অর্নব।
স্টিমিটের মাঝে আমাদের এক ছোট্ট বাংলাঘর,
ডিজিটাল পল্লীতে গাঁথা বাংলা ভাষার পরশভার।
সবই আসে ব্লগের পাতায় শেয়ার করে পরস্পর।
বন্ধুরা সব এক হয়ে, গড়ে তুলি এক সংসার,
নেই রাজনীতি, নেই বিভেদ, কেবল শব্দের আলোচার।
আমরা লেখক, আমরা পাঠক, আমরা এক পরিবার,
ভাষার ঘ্রাণে বেঁধেছি মেলা, হৃদয়ে নেই আর দ্বার।
শুধু লেখা নয়, আঁকায়ও মেলে সৃজনের হাত,
আর্ট-ক্রাফটের ছোঁয়ায় ফুটে ওঠে ভাবনার প্রভাত।
ডিসকোর্ডে প্রাণবন্ত আড্ডা, টিপস, হাসি আরও কত আয়োজন,
প্রতিযোগিতা চলে এখানে, হাসিতে ভরে মন।
এবিবি স্কুল শেখায় যত কৌশল ও কাজ,
শিক্ষায় গড়ে উঠে কাজ হয় অতি সহজ।
চার বছরের এই যাত্রা গর্ব, ভালোবাসায় রঙিন,
"আমার বাংলা ব্লগ" হোক চিরদিন উজ্জ্বল স্বাধীন।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
♥️আল্লাহ হাফেজ♥️
ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা আবৃত্তি
ইউজার@bristy1

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Posted using SteemPro

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আমার বাংলা ব্লগকে ঘিরে খুব চমৎকার একটি কবিতা লিখেছিলেন আপু। যে কবিতাটি ছিল হৃদয় ছোঁয়ার মতো।এই কবিতা টি আমার কাছে তো দারুন লেগেছিল।আর সেই কবিতাটি আজ আপনি খুব সুন্দর ভাবে আবৃত্তি করেছেন। যা শুনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

ভীষণ সুন্দর একটি কবিতা ভালোবাসায় আমার বাংলা ব্লক নিয়ে রচনা করেছেন। কবিতাটি যেমন সুন্দর হয়েছে তেমন সুন্দর করে কবিতাটি আপনি আবৃত্তি করেছেন। আপনার আবৃতি খুবই সুন্দর ছন্দময় সুর দিয়ে করেছেন যা শুনতে ভীষণ ভালো লাগছে। ভীষণ ভালো লাগলো এত সুন্দর একটি আবৃত্তি শুনে।

 last year 

আপু আপনি আমাদের প্রিয় বাংলা ব্লগ নিয়ে লেখা কবিতা খুব সুন্দর করে আবৃত্তি করেছেন। আপনার লেখা কবিতা যেমন অসাধারণ তেমনি কবিতা আবৃত্তি ও অসাধারণ। আর দেখতে দেখতে আমাদের এই কমিটির চারটি বছর হয়ে গেল। যাই হোক প্রিয় কমিটি নিয়ে এত সুন্দর লেখা কবিতাটি আবৃত্তি করে শেয়ার করার জন্য।

 last year 

আমার বাংলা ব্লগ কমিউনিটি নিয়ে একটি সুন্দর স্বরচিত কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা টি পড়ে বেশ ভালো লাগলো আমার কাছে। আসলে এই কমিউনিটি নিয়ে কবিতা লিখলে কখনো কবিতার লাইন শেষ হবে না। প্রতিটি লাইন একদম সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 59253.99
ETH 1545.67
USDT 1.00
SBD 0.42