কবিতা আবৃত্তি- "ফিরে এসো তুমি"

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার বাংলা ব্লগ পরিবারের

সকল বন্ধুরা কেমন আছেন?

কবিতা আবৃত্তি.jpg

প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার অসীম রহমতে আপনাদের দোয়ায় আমিও ভাল আছি। আশা করি সকলের দিন গুলো ভাল যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমারও বেশ ভাল সময় যাচ্ছে যদিও একটু ব্যস্ত সময় পার করছি। যাক এখন মূল কথায় আসি। প্রতিদিনের পোস্টের ধারাবাহিকতায় আজও নতুন একটি পোস্ট নিয়ে এসেছি শেয়ার করার জন্য আপনাদের সাথে। পোস্টের সৃজনশীলতা এবং সুন্দর বৃদ্ধির জন্য নতুন নতুন পোস্ট শেয়ার করার চেষ্টা করি। আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কবিতা আবৃত্তি। আসলে আমি এর আগেও বেশ কয়েক বার কবিতা আবৃত্তি শেয়ার করেছিলাম। আপনাদের অনেক ভাল অনুপ্রেরণা পেয়েছি তাই আজ আবার আরেকটি কবিতা আবৃত্তি নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার আজকের কবিতা আবৃত্তি টা ও আপনাদের ভাল লাগবে ।

প্রিয় বন্ধুরা আবৃত্তি করতে আমার অনেক ভালো লাগে তবে প্র্যাকটিস না থাকলে আবৃত্তি করা ভাল হয় না। তাই চেষ্টা করি প্র্যাকটিস করে আবৃত্তি করতে তবে সব সময় সম্ভব হয় না প্র্যাকটিস করার। তাই দিতে ও পারিনা সব সময়। তো বন্ধুরা মূল কথা হচ্ছে যে চেষ্টা তো করতে হবে অবশ্যই চেষ্টা করতে করতেই সফলতা আসে। চেষ্টা থেকেই আমার আজকের কবিতা আবৃত্তি করা। আমার আজকের কবিতা আবৃত্তি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আমি এই আশা কামনা করছি। আমি যে কবিতা আবৃত্তি আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে আমার নিজের লেখা একটি কবিতা "ফিরে এসো তুমি"। কবিতাটি আমি লিখে পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেই আমার লেখা কবিতাটি আপনাদের সাথে আবৃত্তি করে শেয়ার করে নিচ্ছি। কেমন লেগেছে আমার কবিতাটি অবশ্যই মন্তব্য করে জানালে অনেক ভালো লাগবে।

কবিতার কিছু তথ্য


কবিতা"ফিরে এসো তুমি"
আবৃত্তিতেসামশুন নাহার হিরা@samhunnahar
লেখা@samhunnahar
এডিট@samhunnahar


আমার কবিতা আবৃত্তির ভিডিও লিংক


কবিতার কথা

"ফিরে এসো তুমি"


ফিরে এসো তুমি প্রিয়তম
আমার এই মন বাগিচায়
অশান্ত মনকে শান্ত করতে
যেখানে থাকবেনা কোন বাধা।

ফিরে এসো তুমি প্রিয়তম
ঐ দূর নীল আকাশের তারা হয়ে
যেখানে শত অন্ধকারে মাঝে
তুমি আলো ছড়াবে ঝিকিমিকি জ্বলে জ্বলে।

ফিরে এসো তুমি প্রিয়তম
ঐ রাত্রি বেলার অন্ধকার হয়ে
যেখানে নির্জনে বলবো কথা
দুইজনে মিলে অতি গোপনে।

ফিরে এসো তুমি প্রিয়তম
ঐ দূর পাহাড়রের গাছের ডালে
বসে থাকা পাখির কলতানে মুখরিত হয়ে,
এসো এই মনে
মনের খাঁচায় রাখবো তোমায়
আজীবন বন্দি করে।

ফিরে এসো তুমি প্রিয়তম
ফুল বাগানের সুবাস ছড়ানো
ফুলের সৌরভ নিয়ে,
সেই ফুলের গন্ধে মুছে যাবে
হৃদয়ে থাকা যত গ্লানি আর দুঃখ।

ফিরে এসো তুমি প্রিয়তম
মহাপ্রাচীর সব বাধা পেরিয়ে
আমি তোমার জন্য অপেক্ষায় আছি
সে কবে থেকে।

প্রিয়তম তুমি ফিরে এসো
ক্ষণিকেই তুমি কেমনে ভুলে গেলে আমায়
আমি কিছুতেই ভাবতে পারিনা।

আমি চাই তুমি ফিরে এসো
আবার সেই প্রথম দিনের মতো,
আমি চাই তুমি আমায় আবার
ভালবাস প্রথম দিনের মতো।

আমি চাই তুমি শুধু আমারই হও
আমি চাই তুমি জীবনের শেষ দিন
পর্যন্ত আমার পাশে থেকো।

সমাপ্তি-@samhunnahar

সোর্স

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png

আজ আমার ব্লগিং এখানে সমাপ্তি করছি। আশা করি আমার আজকের কবিতা আবৃত্তি সকলের ভাল লেগেছে।


24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif


আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Ehur2Z3EsVgTD2AcTmkokXePYxgzpSqwnBNBj3ZteFgQGBvoV1Gau6PdZ2iRjGoCbkshRWuRQSfGSpuzhGGAeLA4Vf5U1Hc8iJwwxD89QHRxVn1je1P4CmpDJ3i8T6K3VVLivshpofZcmEc1F66yhadmSAKB5S67TB9CT5ts8F67pFjTnJQ9RnA2Qqq1Qc1.gif

Sort:  
 3 years ago 

কবিতাটি দারুণ ছিলো আপু আর আবৃত্তিও করছেন অনেক সুন্দর ভাবে ৷ অনেক ভালো লাগলো ফিরে এসো তুমি কবিতার আবৃত্তি শুনে ৷ চমৎকার হয়েছে , ধন্যবাদ আপনাকে এতো সুন্দর ভাবে কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷

 3 years ago 

অনেক ভালো লেগেছে ভাইয়া আপনার খুব সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্য পেয়ে এভাবে সহযোগিতা করে পাশে থাকবেন সব সময়।

 3 years ago 

আপু পোস্টের সৃজনশীলতা আনার জন্য আপনি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট আমাদের মাঝে তুলে ধরছেন। সেই ধারাবাহিকতায় আপনি আজকে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতার নাম ফিরে এসো তুমি যেমন নামটি সুন্দর তেমন কবিতাটাও লিখেছেন খুবই দারুণ। আপনার লেখা কবিতাটি পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার কবিতা আবৃতি শুনে খুব সুন্দর একটি মন্তব্য করলেন।

 3 years ago 

ফিরে এসো তুমি কবিতাটি অনেক সুন্দর ভাবে আবৃত্তি করেছেন আপনি। এরকম কবিতা আবৃত্তি শুনতে ভীষণ ভালো লাগে আমার কাছে। মনটাও একেবারে ভরে যায় এরকম কবিতা আবৃত্তি গুলো শুনলে। কবিতার প্রত্যেকটা লাইন অনেক সুন্দর ভাবে বলেছেন আপনি। কবিতা লিখতে এবং পড়তে আমার কাছে যেমন ভাল লাগে, তেমনি আমি কবিতা আবৃত্তি শুনতেও খুব পছন্দ করি।

 3 years ago 

আমার কবিতা আবৃত্তি শোনে আপনার অনেক ভালো লেগেছে তাতে আমার সফলতা। কারণ কবিতা আবৃ্ত্তি গুলো আপনাদের জন্যই শেয়ার করি আপনাদের কিছুটা হলেও বিনোদন দেওয়ার জন্য।

 3 years ago 

দারুন একটা স্বরচিত কবিতা আবৃত্তি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। খুবই ভালো লাগলো আপনার স্বরচিত কবিতাটি আপনার কন্ঠে শুনতে পেরে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া আমার কবিতা আবৃত্তি শোনার জন্য।

 3 years ago 

এটা ঠিক বলেছেন আপু চেষ্টা করলে যে কোন কাজে সফলতা আসেই। আপনি খুবই সুন্দর একটি কবিতা রচনা করেছেন এবং সেটি আবার নিজে আবৃত্তি করেছেন ।অনেক ভালো লেগেছে আমার কাছে "ফিরে এসো তুমি" কবিতা আবৃত্তি এবং কবিতার কথাগুলো অসাধারণ ছিল। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা লিখে এবং আবৃত্তি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু একদম সঠিক যে কোন কিছুতেই পরিশ্রম করলে সফলতা অবশ্যই আসে। আপনাকে অনেক ধন্যবাদ আমার কবিতা আবৃত্তি শোনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 62323.80
ETH 1660.85
USDT 1.00
SBD 0.42