আলু দিয়ে শোল মাছের মজার রেসিপি
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজ আমি আবার আপনাদের সামনে মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি । আজকে আমি আপনাদেরকে শোল মাছের মজার রেসিপি শেয়ার করে দেখাবো । শোল মাছ আমার কাছে খুবই ভালো লাগে । এই শোল মাছ এভাবে আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করলে খেতে খুবই ভালো লাগে । আর বিশেষ করে শোল মাছ লাউ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে । বিভিন্ন ধরনের মজার মজার রেসিপি শেয়ার করতে আমার কাছে সবসময় ভালো লাগে, এজন্য আমি যখনই নতুন কোন রেসিপি তৈরি করি তখনই চলে আসে আপনাদের সাথে শেয়ার করতে । আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ।এখন আমি আমার রান্নার মূল পর্বে চলে যাচ্ছি ।
প্রয়োজনীয় উপকরণ
আলু
পেঁয়াজ
মরিচ
পেঁয়াজ বাটা
আদা বাটা
রসুন বাটা
হলুদের গুঁড়া
মরিচের গুঁড়া
জিরার গুঁড়া
লবণ
তেল
কার্যপ্রণালী
প্রথমে আলুগুলো ছিলে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি । তারপর মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি । চুলায় একটি করাই বসিয়ে তার ভিতরে তেল দিয়ে দিয়েছি এবং তেল গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে হালকা বাদামি করে ভেজে নিয়েছি ।
আলুগুলো ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে রেখেছি ।এরপর তেলের ভিতরে কেটে রাখা পেঁয়াজ ও মরিচগুলো দিয়ে হালকা ভেজে নরম করে নিয়েছি ।
এরপর পেঁয়াজের ভেতরে পেঁয়াজ বাটা, আদাবাটা ও রসুন বাটা দিয়ে দিয়েছি । এরপর সবগুঁড়া মসলাগুলো দিয়ে দিয়েছি ।
মসলাগুলো দিয়ে ভালো মতো কিছু সময় নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি । এরপর মসলা কষানো হয়ে গেলে তার ভেতরে মাছগুলো দিয়ে দিয়েছি ।
মাছগুলো দিয়ে মসলার সাথে কিছু সময় নেড়েচেড়ে রান্না করে নিয়েছি । এরপর মাছ ভালোমতো কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি ।
ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছি মাছগুলো কষানোর জন্য । ঢাকনা খোলার পরে দেখবো যে মাছগুলো কষানো হয়ে গেছে এবং পানিটা অনেকটাই টেনে এসেছে ।
এরপর ওই মাছের ভেতরে আলুগুলো দিয়ে আরও কিছু সময় নেড়ে চেড়ে রান্না করে নিয়ে তার ভেতরে মাছ রান্নার জন্য পানি দিয়ে দিয়েছি । তারপর ঢাকনা দিয়ে আরো কিছু সময় রান্না করে নিয়েছি । তারপর ঢাকনা খোলার পর দেখব যে পানিটা অনেকটাই টেনে এসেছে । সে পর্যায়ে উপর দিয়ে জিরের গুঁড়ো দিয়ে আরো একটু রান্না করে নিয়েছি । তারপর রান্নাটা হয়ে গেলে চুল বন্ধ করে দিয়েছি । এরপর গরম গরম ঢেলে নিয়েছি গরম গরম পরিবেশন করেছি খেতে খুবই ভালো লেগেছিল ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
| ফটোগ্রাফার | @tauhida |
|---|---|
| ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
| আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
|---|
আলু অত্যন্ত মিশুক একটি সবজি যে কোনো জিনিসের সাথে মিসে যায়।
আলু দিয়ে শোল মাছের রেসিপি করলে ঘ্রান টা খুব সুন্দর হয় অনেকটা মাংসের মতো লাগে।ধন্যবাদ আপনাকে গুছিয়ে উপস্থাপন করার জন্য।
একদম তাই আলু সবজিটা আসলেই অনেক কাজে লাগে এটা যে কোন তরকারির সাথে সুন্দর ভাবে মিশে যায় খেতে ভালো লাগে ।
আলু দিয়ে মজাদার শোল মাছের রেসিপি তৈরি করেছেন। এই রেসিপির পরিবেশন দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। এত মজাদার রেসিপি শেয়ার জন্য ধন্যবাদ।
সত্যি খেতে খুবই সুস্বাদু হয়েছিল তবে ঝাল একটু বেশি হয়েছিল ।
আপনি আজকে আমাদের মাঝে আলু দিয়ে শোল মাছের রেসিপির তৈরি করে দেখিয়েছেন। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে। দেখে অনেক লোভনীয় লাগছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
যেমন লোভনীয় ও সুস্বাদু লাগছে দেখতে খেতেও সত্যি অনেক সুস্বাদু হয়েছিল ।
আপনার মত শোল মাছ খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি আলু দিয়ে খুব সুন্দর করে শোল মাছের রেসিপি করেছেন। তবে এটি ঠিক বলেছেন লাউ দিয়ে রান্না করলো শোল মাছ খেতে খুব মজা লাগে। তবে আপনার রেসিপি কালার দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। এবং খুব সুন্দর করে রেসিপিটি প্রতিটি ধাপ আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। এত সুন্দর করে রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
শোল মাছ লাউ এবং আলু যে কোন তরকারি দিয়ে খেতে ভালো লাগে । তবে আমার কাছে আলু দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে ।
অনেকদিন পরে শোল মাছের রেসিপি দেখলাম। পরিবেশন করা রেসিপির ছবি দেখলেই অনেক লোভনীয় লাগছে। নিঃসন্দেহে অনেক মজা হয়েছে আর এই মজাদার রেসিপি টি কিভাবে তৈরি করেছেন সেটা আমাদেরকে দেখানোর জন্য ধন্যবাদ আপু।
খুবই মজা হয়েছিল খেতে অনেক বেশি ঝাল হয়েছিল তারপরও খেতে ভালো লেগেছিল ।
শোল মাছ দিয়ে আলুর তরকারি বেশ ভালো লাগে খেতে।আলু এমন একটি সবজি যা সবার সাথেই রান্না করা যায় এবং মজাদার হয় তরকারি। আপনার রেসিপিটি সুন্দর হয়েছে তবে মাছ গুলো ছিলে নিলে আরো সুন্দর হতো। ধাপে ধাপে সুন্দর করে রান্নার প্রনালী তুলে ধরেছেন বেশ ভালো হয়েছে সব মিলিয়ে।