মজাদার চিকেন রোস্ট রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



PhotoEditorPro_1702836452936.jpg


আজ আমি আবার আপনাদের সামনে মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম । মজার মজার রেসিপি পোস্ট করতে সব সময় ভালো লাগে । এজন্য নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাই । আজকে আমি মুরগির রোস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব । পোলাও এর সাথে যদি রোস্ট না থাকে তাহলে কেমন হয় বলুন তো । এজন্য পোলাও রান্না করলে আগে রোস্টের কথা মাথায় আসে । নিজের হাতের রোস্ট এর মজাই আলাদা । সবকিছু ঠিকমতো দিয়ে মজা করে রোস্ট রান্না করলে সেই রোস্ট দিয়ে পোলাও খেতে সত্যি অসম্ভব ভালো লাগে ।আজকে আমি আমার মজার রোস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

মুরগি
রোস্টের মসলা
পেঁয়াজ
মরিচ
চিনি
দুধ
মরিচের গুঁড়া
আদা বাটা
রসুন বাটা
পেঁয়াজ বাটা
টমেটো সস

PhotoEditorPro_1702836516318.jpg

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20231218_000359.jpg20231218_000344.jpg
20231218_000331.jpg20231218_000304.jpg
20231218_000316.jpg20231218_000250.jpg

প্রথমে চিকেন গুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার ভেতরে একটু লবণ দিয়ে দিয়েছি । এরপর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি কিছু সময়ের জন্য । চুলায় একটি করাই বসিয়ে তার ভিতরে তেল দিয়ে দিয়েছি । তেল গরম হয়ে গেলে তার ভেতরে একে একে চিকেন গুলো ছেড়ে দিয়ে হালকা করে ভেজে নিয়েছি । এখানে আমি চিকেন গুলো বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব । এরপর তুলে রেখে সেই তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নেব ।

20231218_000236.jpg20231218_000225.jpg
20231218_000203.jpg20231218_000102.jpg

এবার পেঁয়াজগুলো বাদামি করে ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে নিয়েছি । তারপর ওই তেলের ভিতরে পেঁয়াজ বাটা , আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিয়েছি । এরপর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি এবং রোস্টের মসলা টাও দিয়ে দিয়েছি ।

20231218_000039.jpg20231218_000024.jpg
20231218_000007.jpg20231217_235954.jpg

এরপর টকদই এর সাথে টমেটো সস মেশিয়ে নিয়েছি তারপর সেই মসলা টার ভিতরে ঢেলে দিয়েছি এরপর মসলাটাকে বেশ খানিকটা সময় নিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি ।

20231217_235940.jpg20231217_235913.jpg
20231217_235859.jpg20231217_235832.jpg

এরপর মসলা কষানো হয়ে গেলে তার ভিতরে চিকেন গুলো দিয়ে দিয়েছি এবং একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি । তারপর রোস্টগুলো সুন্দরভাবে রান্না করার জন্য এর ভিতরে দুধ দিয়ে দিয়েছি । আমি এখানে কোন পানি ব্যবহার করব না দুধ দিয়েই রান্নাটা শেষ করব । তারপর ঢাকনা খুলে আবার একটু চিনি দিয়ে দিয়েছি ।

20231217_235806.jpg20231217_235754.jpg
20231217_235739.jpg20231217_235721.jpg

চিনি দেওয়ার পরে একটু নেড়েচেড়ে রান্না করে নিয়ে তার ভেতরে আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি । এরপর তার ভিতরে পেঁয়াজ বেরেস্তা গুলো দিয়ে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে কিছু সময় এর জন্য রান্না করে নিয়েছি ।

20231217_235658.jpg


রানাটা হয়ে গেলে দেখুন উপর দিয়ে সুন্দর মত তেল ভেসে উঠেছে । চুলাটা বন্ধ করে দিয়ে একটা প্লেটে গরম গরম ঢেলে পরিবেশন করেছি । খেতে অসাধারণ টেস্টি হয়েছিল আজকের মজাদার রোস্টটি ।

20231217_235637.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 3 years ago 

খুবই সুন্দরভাবে আপনি এই চিকেন রোস্টের রেসিপি শেয়ার করেছেন৷ এই রেসিপিটি দেখে এখনি মুখে পানি চলে আসলো৷ আপনি যেভাবে আপনি এটি তৈরি করেছেন এটি অনেক সুস্বাদু মনে হচ্ছে এবং লোভনীয়ও মনে হচ্ছে৷

 3 years ago 

সত্যি অনেক সুস্বাদু হয়েছিল এক দিন এভাবে তৈরি করে দেখতে পারেন ।

 3 years ago 

লোভনীয় একটা রেসিপি তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। চিকেন রোস্ট খেতে আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু কোন সময় বাড়িতে তৈরি করে খাওয়া হয়নি। ভাবছি আপনার দেখানো ধাপগুলো অবলম্বন করে একদিন চিকেন রোস্ট তৈরি করে খাব।

 3 years ago 

এ ধরনের রেসিপি গুলো দেখতে আসলেই লোভনীয় লাগে । বাসায় একদিন ট্রাই করে দেখবেন নিজেদেরটাও খেতে ভালো লাগে । ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

বেশি লোভনীয় একটি রেসিপি আজকে আপনি আমাদের মাঝে তৈরি করে দেখিয়েছেন। আপনার এই চমৎকার রেসিপি আমার কাছে অনেক ভালো লেগেছে। চমৎকার ভাবে আপনি আপনার কার্যক্রম করেছেন। রান্নার প্রক্রিয়াটা ধাপে ধাপে বর্ণনার সাথে তুলে ধরেছেন আর এরই মধ্য দিয়ে তৈরি হয়েছে সুস্বাদু এক রেসিপি। আশা করি খেতে বেশ ভালো লেগেছে।

 3 years ago 

আমার রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো । ধন্যবাদ ।

 3 years ago 

সত্যিই আপু পোলাও এর সাথে রোস্ট না হলে চলেই না।বাচ্চারা মুরগির রোস্ট খুব পছন্দ করে।শুধু বাচ্চারা কেন বড়রাও খুব পছন্দ করে রোস্ট।আপনি চমৎকার ভাবে রেসিপিটি তুলে ধরেছেন। বেশ ভালো লাগলো আপনার শেয়ার করা রোস্ট রেসিপি দেখে। ধন্যবাদ আপু মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলেই আমি নিজেও তো রোস্ট ছাড়া পোলাও খেতে পছন্দ করি না বাচ্চাদের কথা কি আর বলবো । আর রোস্টের লেগ পিস তো আমাকে দিতেই হবে । তা না হলে আমি আর রোস্ট খাই না । কারণ অন্য পিস আমার কাছে তেমন ভালোই লাগে না ।

 3 years ago 

পোলাও এর সাথে চিকেন রোস্ট না হলে আসলেই জমে না খেতে। মজাদার চিকেন রোস্ট রেসিপি দেখেই লোভ লেগেছে অনেক বেশি। এরকম মজাদার রেসিপি দেখলে ধৈর্য ধরে কি থাকা যায় আপু? জিভে জল চলে এসেছে আপনার মজাদার রেসিপি দেখে। নিশ্চয়ই পোলাও এর সাথে খুব মজা করে খেয়েছিলেন। উপস্থাপনার মাধ্যমে সুন্দর করে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 3 years ago 

তা ঠিক বলেছেন মজার মজার রেসিপি দেখলে আসলেই খেতে মন চায় । অনেক মজা করে সবাই মিলে খেয়েছিলাম ।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু পোলাও মানেই রোস্ট। আর বাচ্চারা পোলাও রোস্ট ছাড়া খেতেই চায় না। আমার অবশ্য অন্যের হাতের রোস্ট রান্না খেতে বেশি ভালো লাগে। আর আপনার হাতের রোস্ট হলে তো কথাই নেই। খেতে অনেক সুস্বাদু হয়েছিল তা আপনার রান্নার পদ্ধতি দেখেই বোঝা যাচ্ছে। লোভ লাগিয়ে দিলেন।

 3 years ago 

এই রোস্টটা আপনি আসলেই তৈরি করেছিলাম । সেদিন খেতে খুবই টেস্টি হয়েছিল আপনি নিজেই বলেছিলেন ।

 3 years ago 

মজাদার চিকেন রোস্ট রেসিপি দেখে লোভ লেগে গেল আপু। আর ঠিক বলেছেন, পোলাওয়ের সাথে চিকেন রোস্ট না হলে ঠিক জমে না। খুবই লোভনীয় ছিল আপনার চিকেন রোস্ট রেসিপিটি। ধাপে ধাপে এত সুন্দর ভাবে রেসিপিটা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago (edited)

একদম ঠিক পোলাওয়ের সাথে চিকেন রোস্ট না হলে যেন জমেই না ।

 3 years ago 

আমার প্রিয় খাবারের মধ্যে একটি হচ্ছে মজাদার চিকেন রোস্ট। আপনার তৈরি মজাদার চিকেন রোস্ট দেখে তো খেতে ইচ্ছে করছে আপু। এধরনের খাবার গুলো তৈরি করে আসলে আমাদের দাওয়াত দেওয়া উচিত ছিলো। আপনার রেসিপি পরিবেশন দেখে অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

দাওয়াত দিব কি ভাইয়া পুরো রোস্ট গুলোই তো আপনাদেরকে দিয়ে দিয়েছি । আপনার যে পিস পছন্দ সেটি নিয়ে খেয়ে ফেলতে পারেন ।

 3 years ago 

পোলাও ছাড়া রোস্ট কখনোই ভালো লাগেনা। আবার রোস্ট ছাড়া পোলাও কখনো ভালোই লাগে না। রোস্ট আমিও ভীষণ পছন্দ করি সামান্য চিনি দিয়ে হালকা মিষ্টি মিষ্টি। আপনি ঠিক যেভাবে তৈরি করেন আমিও ঠিক সেভাবেই তৈরি করি।

 3 years ago 

একদম ঠিক একটি ছাড়া অন্যটি যেন অচল ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64203.10
ETH 1882.95
USDT 1.00
SBD 0.38