শীতের সবজি দিয়ে মাগুর মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



Polish_20240118_002122639.jpg


আজ আমি আবার আপনাদের সামনে নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । নতুন নতুন রেসিপি করতে সব সময় ভালো লাগে । কিন্তু ইদানিং রেসিপি পোস্টগুলো একেবারে দেওয়াই হচ্ছে না । কারণ সারাদিন অনেক ব্যস্ত থাকতে হয় এ কারণে রেসিপি তৈরি করার সময় ছবি তোলার কথা মনেই থাকেনা । মাঝে মাঝে এমন কিছু জিনিস তৈরি করি তখন প্রায় শেষের দিকে যখন তখনই মনে পড়ে যায় ছবি তুললে হয়তোবা দেওয়া যেত । আজকে যখন রান্না করেছিলাম তখন আগে থেকেই ছবি তোলার কথা ভেবে রেখেছেন । তারপরও ভুলে গিয়েছিলাম হঠাৎ করে মনে পড়েছিল । আজকে আমি শীতের সবজি দিয়ে মাগুর মাছ রান্না করেছি । শীতের সবজি দিয়ে যেকোনো মাছ রান্না করলে খেতে ভালো লাগে । ফুলকপিও মুলা ও আলু ব্যবহার করেছি । মূলা আমি খুব একটা খাই না তবে আমার হাজব্যান্ড মূলা পছন্দ করে । যার কারণে আমিও মাঝে মাঝে খাই । এখন আর মূলা অতটা খারাপ লাগে না খেতে । এখন আমি আমার মজার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

মাগুর মাছ
ফুলকপি
আলু
মূলা
পেঁয়াজ
মরিচ
লবন
তেল
হলুদের গুঁড়া
মরিচের গুঁড়া
জিরার গুঁড়া
পেঁয়াজ বাটা
আদা বাটা
রসুন বাটা
ধনিয়াপাতা

Polish_20240118_002321723.jpg

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20240117_234859.jpg20240117_234847.jpg
20240117_234915.jpg20240117_234834.jpg
20240117_234821.jpg20240117_234809.jpg

প্রথমে আমি মাছ ও সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি । তারপর চুলায় একটি করাই বসিয়ে তার ভিতরে পেঁয়াজ ও মরিচ দিয়ে দিয়েছি । পেঁয়াজ ও মরিচ হালকা নরম করে ভেজে তার ভেতরে পেঁয়াজ বাটা , আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিয়েছি । তারপর নেড়ে চেড়ে কিছু সময় ভুনে নিয়েছি । তারপর তার ভেতরে সব গুড়া মসলা ও লবণ দিয়ে দিয়েছি ।

20240117_234755.jpg20240117_234743.jpg
20240117_234729.jpg20240117_234715.jpg

সব কিছু দিয়ে মসলাটাকে আরো বেশ খানিকটা সময় সুন্দরভাবে কষিয়ে নিয়েছি । এরপর একটু পানি দিয়ে আরো কিছু সময় কষিয়ে নিয়েছি । কষানো যত ভালো হবে মাছের টেস্টটা তত বাড়বে । এরপর মাছগুলো দিয়ে নেড়েচেড়ে মসলার সাথে মিশিয়ে নিয়েছি ।

20240117_234659.jpg20240117_234647.jpg
20240117_234634.jpg20240117_234622.jpg

এবার মাছগুলো অল্প সময় মসলার সাথে কষিয়ে নিয়ে তারপর ভালোমতো কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি । এরপর বেশ খানিকটা সময় ধরে মাছগুলোকে কষিয়ে নিয়েছি । তারপর মাছ কষানো হয়ে গেলে তুলে রেখে সেই মসলার ভেতরে সবজিগুলো দিয়ে দিয়েছি ।

20240117_234607.jpg20240117_234556.jpg
20240117_234542.jpg20240117_234531.jpg

মাছ একটা বাটিতে রেখে দিয়েছি । তারপর সে সবজিগুলো একটু নাড়াচাড়া দিয়ে তার ভেতরে একটু পানি দিয়ে দিয়েছি সবজিগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য । সবজি মোটামুটি কিছুটা সিদ্ধ হয়ে আসলে তার ভিতরে মাছগুলো দিয়ে আবার কিছু সময়ের জন্য কষিয়ে নিয়েছি ।

20240117_234518.jpg20240117_234505.jpg
20240117_234441.jpg20240117_234425.jpg
20240117_234412.jpg20240117_234359.jpg

এরপর মাছ কষানো হয়ে গেলে তার ভেতরে পানি দিয়ে দিয়েছি মাছ ভালোভাবে রান্না করার জন্য । আমি যেহেতু একটু ঝোল রাখবো জন্য পানিটা একটু বেশি করে দিয়েছি ।এরপর ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময় রান্না করে নিয়েছি । এরপর ঝোলটা একটু কমে আসলে তার ভেতরে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ও ভেজে রাখা জিরার গুঁড়া দিয়েছি । তারপর আরো কিছু সময় ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি ।

20240117_234343.jpg


এরপর রান্নাটা হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে দিয়েছি । এরপর একটা বাটিতে ঢেলে নিয়েছি পরিবেশন করার জন্য । খেতে কিন্তু সত্যিই খুবই মজা হয়েছিল আর মাগুর মাছ আমার কাছে খেতে খুবই ভালো লাগে ।

20240117_234327.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 2 years ago 

আপনি আজকে আমাদের মাঝে শীতের সবজি দিয়ে মাগুর মাছের রেসিপি শেয়ার করেছেন।আপনার রেসিপি দেখে আমার জিহবায় জল চলে এসেছে। আপনি খুবই সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনি বেশ অনেক গুলো উপকরণ দিয়ে রেসিপি তৈরি করেছেন।আর শীতের সময় খেতেও অনেক বেশি ভালো লাগে।

 2 years ago 

আমার রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে আর আপনার জিভে পানি চলে এসেছে সেটা শুনে ভালো লাগলো ভাইয়া । ধন্যবাদ ।

 2 years ago 

শীতকালীন সবজি গুলো খেতে এমনিতেই অনেক মজাদার হয়,তার মধ্যে মাগুর মাছ দিয়ে রান্না করা তাই এর স্বাদ আরও অনেক বেশি হবে এটা বোঝাই যাচ্ছে। সবজি ও মাগুর মাছের রেসিপি টি দেখতে খুবই সুন্দর ও লোভনীয় লাগছে আপু। সুন্দর রেসিপি টি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

একদম তাই সব ধরনের সবজি অন্য সময় পাওয়া গেলেও শীতকালের সবজির যে মজা তা অন্য কোন সময় সবজিতে পাওয়া যায় না ।

 2 years ago 

শীতকালীন সবজি দিয়ে মাগুর মাছের রেসিপিটি ভীষণ লোভনীয় লাগছে।মাগুর মাছ খুব সুস্বাদু একটি মাছ।এই মাছে একদম তেমন কাটা নেই বল্লেই চলে।খুব লোভনীয় হয়েছে আপু আপনার রেসিপিটি।জেনে ভালো লাগলো যে আজকে রান্নার সময় ফটোগ্রাফি করার কথা মনে পড়েছে আর সেজন সুন্দর রেসিপিটি দেখতে পেলাম।

 2 years ago 

আসলেই এই মাছে তেমন একটা কাটা থাকে না এবং খেতেও খুব ভালো লাগে । ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য ।

 2 years ago 

শীতের সবজি দিয়ে মাগুর মাছের রেসিপি এটা আমার ভীষণ ভালো লাগলো। আপনি দারুন দক্ষতায় সম্পন্ন করেছেন। প্রয়োজনীয় উপকরণগুলি অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন এবং আপনার রান্নার ধরনটি অনেক সুন্দর ছিল। আপনার জন্য শুভেচ্ছা রইল

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক ধন্যবাদ আমার রেসিপি দেখে আপনার কাছে ভালো লেগেছে আর আপনি সুন্দর একটি মন্তব্য করেছেন ।

 2 years ago 

আপনিতো শীতকালীন কয়েকটি সবজি দিয়ে মাগুর মাছ রান্না করলেন। আলু ফুলকপি মুলা দিয়ে মাগুর মাছ রান্না করেছেন দেখে মনে হচ্ছে ভীষণ সুস্বাদু হয়েছে। আমার কাছেও শিং মাছ দিয়ে শীতকালীন সবজি খেতে বেশ মজা লাগে। তাছাড়া শীতকালীন এর সময় এরকম বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়। যে সব যেগুলো শীতের সময় দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে আমার ভীষণ ভালো লাগে। আর আপনি যেভাবে মাগুর মাছ রান্না করেছেন সেটা দেখে তো আরো লোভ লেগে গেল। আপনার রেসিপি আসলেই অনেক সুন্দর হয়েছে। ধাপে ধাপে উপস্থাপনা ও করলেন সুন্দরভাবে।

 2 years ago 

খাবারটি আসলেই অনেক সুস্বাদু হয়েছিল এ ধরনের শীতের সবজি দিয়ে মাছ রান্না করলে খেতে খুব ভালো লাগে । অনেক ধন্যবাদ আপু আপনাকে মন্তব্য করার জন্য ।

 2 years ago 

আপনিতো শীতকালীন কয়েকটি সবজি দিয়ে মাগুর মাছ রান্না করলেন। আলু ফুলকপি মুলা দিয়ে মাগুর মাছ রান্না করেছেন দেখে মনে হচ্ছে ভীষণ সুস্বাদু হয়েছে। আমার কাছেও শিং মাছ দিয়ে শীতকালীন সবজি খেতে বেশ মজা লাগে। তাছাড়া শীতকালীন এর সময় এরকম বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়। যে সব যেগুলো শীতের সময় দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে আমার ভীষণ ভালো লাগে। আর আপনি যেভাবে মাগুর মাছ রান্না করেছেন সেটা দেখে তো আরো লোভ লেগে গেল। আপনার রেসিপি আসলেই অনেক সুন্দর হয়েছে। ধাপে ধাপে উপস্থাপনা ও করলেন সুন্দরভাবে।

 2 years ago 

শিং মাছ আমার কাছেও খেতে ভালো লাগে । আমার মাগুর মাছ এভাবে করে রান্না করলেও খেতে ভালো লাগে ।

 2 years ago 

শীতের সবজি দিয়ে যে কোন মাছ রান্না করলে সেটা খেতে ভীষণ সুস্বাদু লাগে। আপনি মাগুর মাছ দিয়ে খুবই লোভনীয় একটি রেসিপি তৈরি করেছেন। এধরনের রেসিপি গুলো খেতে বরাবরই একটু বেশি ভালো লাগে। তৈরির ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

ঠিকই বলেছেন শীতের সবজি দিয়ে যে কোন মাছ খেতে ভালো লাগে । আর শীতের সবজি এমনিতেই অনেক ভালো লাগে ।ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

আসলে আমারও ইদানিং রেসিপি পোস্ট একটু কম দেওয়া হয়। আসলে রান্নার সময়ে ফটোগ্রাফি করাটা একটু ঝামেলার লাগে। যার কারণে দেওয়া হয়ে ওঠেনা ।তবে আপনার রেসিপিটি কিন্তু দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। আপনিও দেখছি মুলা খাওয়া শিখে গিয়েছেন ।হাসবেন্ড পছন্দ করে বলে কথা।যদিও আমার কাছে খুবই খারাপ লাগে। যাই হোক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রান্নার সময় ফটোগ্রাফি আমার একদমই করতে ইচ্ছা করে ।আগে তো অনেক দিতাম এখন ইচ্ছাই করে না এজন্য দেওয়া হয় না খুব একটা । আমি এখন মাঝে মাঝে মুলা খাই খেতে অতটা খারাপ লাগে না ।

 2 years ago 

শীতের সবজি দিয়ে মাগুর মাছের বেশ দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেসিপিটি দেখতে অনেক লোভনীয় লাগছে খেতেও মনে হয় অনেক সুস্বাদু
হয়েছিল।মাগুর মাছ দিয়ে এভাবে রান্না করে কখনো খাওয়া হয়নি। তবে আপনার রেসিপিটি দেখে অনেক লোভ লেগে গেছে। আমি বাসায় একদিন ট্রাই করবো। অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

মিক্স সবজি দিয়ে যেকোনো মাছ খেতে ভালোই লাগে একদিন করে দেখবেন আপু ভালো লাগবে খেতে ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64685.76
ETH 1872.76
USDT 1.00
SBD 0.38