★মজাদার মিক্সড সবজি রেসিপি★
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজ আমি আবার আপনাদের সামনে মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি । আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ, পেঁপে ও আলু দিয়ে মজাদার রেস্টুরেন্ট স্টাইল এর সবজি । এই সবজিটা সকালবেলা রুটি কিংবা পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে । বিশেষ করে পেঁপে দেওয়ার কারণে সবজিটা অনেক টেস্টি হয় । আর সাথে যদি পাঁচফোড়ন দেওয়া হয় তাহলে তো আরো বেশি ভালো লাগে । সকালবেলা রুটির সাথে এই সবজিটা একেবারে জমে উঠে । আর পেঁপে অনেক পুষ্টিকর একটি সবজি যেটা খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো । সেটা পাকা পেঁপে হোক কিংবা কাঁচা পেঁপে হোক । পাকা পেঁপে আমি খেতে পারি না এইজন্য বিকল্প হিসেবে কাঁচা পেঁপে এভাবে খাই খেতে অসম্ভব ভালো লাগে ।
প্রয়োজনীয় উপকরণ
লাউ
আলু
পেঁয়াজ
মরিচ
হলুদ
লবণ
তেল
চিনি
পাঁচফোড়ন
কার্যপ্রণালী
প্রথমে সবজিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি । তারপর রসুন কুচি করে নিয়েছি । এরপর চুলায় একটি প্যান বসিয়ে তার ভিতরে তেল দিয়ে দিয়েছি এবং তেলের ভিতরে রসুন পেঁয়াজ ও মরিচ দিয়ে দিয়েছি ।
এরপর পেঁয়াজ মরিচ হালকা নরম করে ভেজে নিয়ে তার ভিতরে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি । এরপর একটু নেড়ে হলুদের গুঁড়া ও লবণ দিয়ে দিয়েছি ।
এরপর একটু নেড়েচেড়ে নিয়ে তার ভিতরে সবজিগুলো দিয়ে দিয়েছি । এরপর সবজিগুলো নেড়েচেড়ে মসলার সাথে মিশিয়ে নিয়ে সবজি রান্নার জন্য পানি দিয়ে দিয়েছি । তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ।
এরপর ঢাকনা খুলে দেখব যে পানিটা অনেকটাই টেনে এসেছে সেই মুহূর্তে সবজির ভিতরে একটু চিনি দিয়ে দিয়েছি । চিনিটা দিলে সবজিটা খেতে আরো বেশি টেস্টি লাগে । তারপর ঢাকনা খোলা অবস্থায় বেশ খানিকটা সময় রান্না করে নিয়েছি ।
এরপর রান্না করতে করতে যখন পানিটা পুরোপুরি টেনে আসবে এবং সবজি কালার সুন্দর হয়ে আসবে তখন বুঝতে হবে যে রান্নাটা হয়ে গিয়েছে । এ পর্যায়ে চুলা বন্ধ করে দিয়েছি এবং বাটিতে ঢেলে গরম গরম পরিবেশন করেছি । এখন শুধু রুটি বানিয়ে খেয়ে নিতে হবে ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
| ফটোগ্রাফার | @tauhida |
|---|---|
| ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
| আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
|---|
সবচেয়ে মানব দেহের জন্য খুবই উপকার। প্রতিটা মানুষ যদি প্রতিদিন সবজি খায় তাহলে খুব স্বাভাবিকভাবে সে সুস্থ থাকবে। আপু আপনি আজকে পেঁপে লাউ আলু দিয়ে একত্রে রান্না করেছেন। আসলে বিভিন্ন ধরনের সবজি একত্রে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। আর এগুলো সম্বনয়ের রান্নার প্রত্যেকটা ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এ ধরনের সবজিগুলো সকালবেলার নাস্তা দিয়ে খেতে খুব ভালো লাগে । আর শরীরের জন্য খুব উপকারী । পেঁপে অনেক উপকারী তরকারি খেতে ভালো লাগে ।
আপনি দেখছি অনেকগুলো সবজি একসাথে ব্যবহার করে সবজি তৈরি করেছেন আপু। আসলে পাঁচফোড়ন ব্যবহার করার ফলে আপনার তৈরি করা রেসিপিটা সব থেকে বেশি সুস্বাদু হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে।
পাঁচফোড়ন দিলে এ ধরনের সবজির টেস্ট চেঞ্জ হয়ে যায় খুবই ভালো লাগে খেতে । খাবারটা আসলেই অনেক সুস্বাদু ছিল ।
আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন মজাদার মিক্সড সবজি রেসিপি। আপনার বিভিন্ন ধরনের সবজির রেসিপি তৈরি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে আপু। আসলে সবজি খাওয়া প্রতিটা মানুষের জন্য অনেক উপকার। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে আপু। ধন্যবাদ এত সুন্দর ভাবে রেসিপি তৈরির প্রতিটা স্টেপ শেয়ার করার জন্য।
একদম তাই সব ধরনের সবজি খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে সত্যি ভালো । তাহলে শরীর সুস্থ থাকে । কিন্তু আমরা তো সবজি খুব একটা খেতেই পারি না একঘেয়ে লাগে ।