রেসিপি :- মাছ এবং ডিমের ভুনা রেসিপি।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো মাছ এবং ডিমের ভুনা রেসিপি। রেসিপিটা খেতে অনেক মজার।
আজকের দম ভিন্ন রকম একটা রেসিপি তৈরি করলাম। সত্যি বলতে রেসিপিটা কিন্তু মাঝে মাঝেই তৈরি করি। তবে এর আগে কখনো আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। এটা একেবারে নিজস্ব একটা রেসিপি বলা যেতে পারে। যেটা খেতে অনেক বেশি মজা লাগে। যদিও রেসিপিটা দেখলে আপনাদের মনে হবে এভাবে কেমন রেসিপি হয়। সত্যি বলতে রেসিপিটা খেতে অনেক বেশি মজাদার হয় বলে আমি এভাবে তৈরি করি। আমি প্রথমে মাছটাকে সিদ্ধ করে কাটা ছাড়িয়ে ফেলি। এরপর মাছটা একেবারে মিশে যায়। আর এই জন্য মূলত খেতে বেশি ভালো লাগে। আশা করি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে।
তো চলুন,
এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং আমি পুরো রেসিপি কিভাবে তৈরি করলাম তার বর্ণনা নিচে প্রতিটা ধাপে উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ :
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| ডিম | ২ টা |
| মাছ | ২ টার ছোট সাইজের |
| পেঁয়াজ কুচি | ১ কাপ |
| রোসন বাটা | ১ টেবিল চামচ |
| কাঁচামরিচ কুচি | ২ টেবিল চামচ |
| টমেটো কুচি | ২ টেবিল চামচ |
| হলুদের গুঁড়া | ২ টেবিল চামচ |
| মরিচের গুঁড়া | ২ টেবিল চামচ |
| মসলা গুড়া | ১ টেবিল চামচ |
| লবন | পরিমাণমতো |
| তেল | পরিমাণমতো |
রান্নার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম। এরপরের মধ্যে পেঁয়াজ কুচি ,টমেটো কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম।
ধাপ - ২ :
এরপর এগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিবো।
ধাপ - ৩ :
এরপর এর মধ্যে হলুদ মরিচের গুড়া মসলা গুড়া এবং লবণ দিয়ে দিলাম।
ধাপ - ৪ :
এরপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করা মাছ।
ধাপ - ৫ :
এগুলোকে নেড়েছেড়ে চুলায় একটু ভালোভাবে কষিয়ে নিবো।
ধাপ - ৬ :
এরপর এর মধ্যে পরিমান মতো পানি দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ রান্না করবো।
ধাপ - ৭ :
এরপরে আমি পেজ দিয়ে দুইটা ডিম ভেজে নিলাম।
ধাপ - ৮ :
ভেজে নেওয়া ডিম ছোট ছোট টুকরো করে কেটে এরপর এরমধ্যে উপরে দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ রান্না করে চুলা থেকে নামিয়ে নিবো।
শেষ ধাপ :
এরপর পরিবেশন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
| শ্রেণী | রেসিপি |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|

মাছের সাথে ডিম ভেজে দিয়ে এরকম রেসিপি আগে কখনো খাওয়া হয়নি। তবে মাছ সিদ্ধ করে কাটা বেছে একটু ঝুরি ভাজা করে খাওয়া হয়েছে। সেটা খেতে ভীষণ ভালো লাগে। তবে আপনার কাছে আজকে একদম নতুন একটা রেসিপি দেখলাম। যদিও এই রেসিপিটা আগে কখনোই দেখিনি।আপনি একদম নতুন এবং ইউনিক একটা রেসেপি শেয়ার করেছেন। যাই হোক নতুন একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
একেবারে নতুন এবং ইউনিক একটা রেসিপি শেয়ার করতে পেরে ভালো লাগলো।
https://x.com/TASonya5/status/1900767324652622133?t=om5t09PqPGC-bbnsxUWB9w&s=19
মাছ এবং ডিমের ভুনা রেসিপি শেয়ার করেছেন। আপনার রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে। আপনি সব উপাদান পরিমাণ মতো দিয়ে মিশ্রণ করে রেসিপিটি তৈরি করেছেন এবং সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
এই রেসিপিটা সত্যি অনেক মজাদার ছিল।
মাছ এবং ডিমের ভুনার যে রেসিপিটি আপনি বানিয়েছেন তা খেতে যে বেশ সুস্বাদু হয়েছিল বুঝতেই পারছি। এমন সুন্দর করে রান্না করলে খেতে সুস্বাদু হবেই। তার উপর অনেক সুন্দর করে ধাপে ধাপে সম্পূর্ণ রেসিপিটি আমাদের সঙ্গে শেয়ার করেছেন।
হ্যাঁ অনেক সুস্বাদু হয়েছিল।
আপনার রেসিপিটা তো অনেক সুন্দর হয়েছে। ইউনিক রেসিপি বলা যায়। মাছ আর ডিম তো কখনো একসাথে খাওয়া হয়নি। আপনার টমেটোর সাথে আপনার রেসিপিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। খুব সুন্দর পরিবেশন করেছেন। ধন্যবাদ।
আমার কাছে তো দারুণ লেগেছিল খেতে।
মাছের ডিম খুবই সুস্বাদু ও লোভনীয়। আমার খুবই পছন্দ এই মাছের ডিম।দারুণ লাগে খেতে।ধাপে ধাপে মাছের ডিমের ভুনা রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
এরকম মজাদার রেসিপি গুলো কিন্তু খুব ভালো লাগে।
আসলেই আপু, রেসিপিটি দেখে এটাই মনে করেছি যে, এটা আবার কেমন রেসিপি। তবে রেসিপিটি গরম ভাতে খেতে হয়তো বেশি মজা লাগবে। রেসিপির কালার টা দেখে বেশী লোভনীয় লাগছে। এভাবেও যে ডিম মাছ একসাথে চমৎকার রেসিপি তৈরি করা যায় তা জানা ছিল না। কালার টা দেখে লোভ লেগে গেল। চমৎকার একটি ইউনিক রেসিপি শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ আপু।
লোভ লেগে যাওয়ার মতই রেসিপি ছিল ওটা।
আপনার মাছ এবং ডিমের ভুনা রেসিপিটি খুব সহজ এবং সুস্বাদু মনে হচ্ছে! ছবিগুলো দেখে আমার খিদে পেয়ে গেল। আজ আমি আমার wife কে এই রেসিপিটি বানাতে বলব । আপনার এই কম্বিনেশনটি নিশ্চয়ই দারুণ স্বাদের! এরকম আরো রেসিপি শেয়ার করবেন আশা করছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.