বাঁচা মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে বাচা মাছের রেসিপি শেয়ার করবো। আজকের রেসিপিটির নাম কি বলবো বুঝতে পারছি না। এটি কি ভর্তা অথবা ভাজা কি বললে ঠিক হবে সেটাই মাথায় আসছিল না। যাইহোক নামে কি যায় আসে। খেতে মজাদার হলেই হলো। বাচা মাছ আমার হাজবেন্ডের খুবই পছন্দ। আমার কাছেও ভালোই লাগে। কিন্তু একটানা বেশিদিন খেতে আবার ভালো লাগেনা। যখন এই মাছ বাজারে পাওয়া যায় তখন আমার হাজবেন্ড বারবার আনতে থাকে। তখন বিরক্ত লেগে যায় খেতে খেতে। এই মাছগুলো নরম এবং কাটা কম থাকায় বাচ্চাদেরকে খাওয়াতে সুবিধা হয়। বিভিন্নভাবে রান্না করার পর আর ভালো লাগছিল না খেতে। তখন ভিন্ন রকম ভাবে রান্নার চেষ্টা করেছিলাম। এভাবে রান্না করার কারণে খেতে খুবই মজাদার হয়েছিল। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG20240713120739.jpg




বাচা মাছ
পিঁয়াজ
কাঁচামরিচ
হলুদের গুড়া
ধনিয়া পাতা
তেল
লবণ



GridArt_20241022_213502145.jpg


প্রথমে মাছগুলোকে ভালোমতো ধুয়ে পরিষ্কার করে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপর চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি।


IMG20240713103632.jpgIMG20240713104023.jpg

মাছ গুলো ভালোমতো ভেঁজে একটি পাত্রে উঠিয়ে রেখেছি।


IMG20240713104505.jpgIMG20240713105028.jpg

মাছ ঠান্ডা হলে কাটা ছাড়িয়ে নিয়েছি।


IMG20240713120001_01.jpg


এখন চুলায় ওই তেলের মধ্যে আরও কিছু তেল দিয়ে পিঁয়াজ এবং কাঁচামরিচ দিয়েছি। তারপর সামান্য লবণ ও হলুদের গুঁড়া দিয়েছি।


IMG20240713120056.jpgIMG20240713120202.jpg

পিঁয়াজ কাঁচামরিচ গুলো নরম করে ভেঁজে নিয়েছি। তারপর কাটা ছাড়ানো মাছগুলো এর ভিতর দিয়ে দিয়েছি। সবকিছু ভালোমতো মিশিয়ে নিয়েছি।


IMG20240713120349.jpgIMG20240713120359.jpg

মাছগুলো বেশ কিছুক্ষণ মসলার সঙ্গে ভেঁজে নিয়ে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি।


IMG20240713120444.jpgIMG20240713120556.jpg

সবকিছু আরো কিছুক্ষণ ভেঁজে নিয়ে চুলা বন্ধ করে দিয়েছি।


IMG20240713120704.jpg


IMG20240713120735.jpg


এভাবে আমার রেসিপিটি তৈরি হয়ে গেলো। এখন একটি বাটিতে পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 last year 

দেখতে তো একদম পাবদা মাছের মতই লাগছে আপু। আমাদের এদিকে তো এমন মাছ পাওয়া যায় না। যাইহোক খুবই সুন্দর একটা রেসিপি করেছেন। আসলে একই রকম রান্না বারবার খেতে ভালো লাগে নাই ভিন্ন রকম কিছু ট্রাই করলে বেশি ভালো লাগে না।রেসিপিটা দেখে তো অনেক লোভনীয় মনে হচ্ছে। ভিন্নভাবে ট্রাই করেছেন হিসেবে অনেক মজার একটা রেসিপি খেতে পেরেছেন।

 last year 

IMG_3901.png

IMG_3900.png

IMG_3899.png

 last year 

আসলে এখন পর্যন্ত কোন দিন বাঁচা মাছের রেসিপি খাওয়া হয়নি। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বাঁচা মাছের রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আজকে আপনার মাধ্যমে নতুন একটি রেসিপির সাথে পরিচিত হতে পারলাম। ধন্যবাদ আপনাকে।

 last year 

খুবই মজাদার ভাবে আপনি বাঁচা মাছের রেসিপি তৈরি করেছেন। একটু ভিন্ন রকম ভাবে যে কোনো রেসিপি তৈরি করলে খেতে খুব ভালো লাগে। দেখেই বোঝা যাচ্ছে রেসিপিটা অনেক বেশি মজাদার ছিল। গরম গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আমার অনেক পছন্দ হয়েছে আপনার আজকের রেসিপিটা।

 last year 

মজার মজার রেসিপি কার না পছন্দের। আমি রেসিপিগুলো এত পছন্দ করি যে কি বলবো আর। দেখলেই ইচ্ছে করে সাথে সাথে খেয়ে ফেলি। মাঝেমধ্যে কিন্তু এই ধরনের খাবারগুলো খেতে একটু বেশি ভালো লাগে। মনে তো হচ্ছে, বাঁচা মাছের এই রেসিপিটা বেশ জমিয়ে খেয়েছিলেন।

 last year 

চমৎকার সুন্দর মাছের রেসিপি করেছেন আপু।ভীষণ চমৎকার হয়েছে আপনার মাছের রেসিপিটি। এরকম রেসিপি গুলো খেতে দারুণ লাগে।ধাপে ধাপে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

বাঁচা মাছের রেসিপি এখন পর্যন্ত কোন দিন খাওয়া হয়নি। আজকে প্রথম আপনার মাধ্যমে এই মাছের নাম জানতে পারলাম। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বাঁচা মাছের রেসিপি তৈরি করেছেন। রেসিপি টি দেখে বোঝা যাচ্ছে বেশ মজাদার হয়েছিল।

 last year 

আজকে আপনি বাঁচা মাছের চমৎকার রেসিপি করেছেন। তবে এই ধরনের রেসিপি খাওয়ার মজাই আলাদা। এবং আপনি বিশেষ করে মাছের কাঁটা আলাদা করে রেসিপি করেছেন এই কারণে খেতেও বেশ মজা হয়েছে মনে হয়। আর এর রেসিপি গুলো বড় থেকে ছোট সবাই খেতে খুব পছন্দ করে। মজার রেসিপিটি সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.076
BTC 63793.63
ETH 1672.50
USDT 1.00
SBD 0.42