চিকেন মোমোর রেসিপি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে চিকেন মোমোর রেসিপি শেয়ার করবো। এবারই প্রথম মোমো বাসায় তৈরি করলাম। এর আগে কখনো বাসায় তৈরি করা হয়নি। সবসময় বাইরে খেয়েছিলাম। কিছুদিন আগে আমার চাচা শশুরের বাসায় গিয়ে ছোট ছেলে মোমো খেয়েছে। সেখানে খাওয়ার পর তার খুবই পছন্দ হয়েছে। বাসায় এসে নিজের নামই মোমো রেখে দিয়েছে। এত ভালো লেগেছে তার। তাই ভাবলাম যে আমিও চেষ্টা করি বাসায় বানানোর। বাসার খাবার বাচ্চাদের জন্য অনেক বেশি স্বাস্থ্যকর। ইউটিউবে অনেক ভিডিও দেখলাম মোমো বানানোর। এর ভাঁজ দেয়া দেখে খুব সহজ মনে হলো। কিন্তু নিজে যখন দিতে গিয়েছি তখন আর তেমন একটা ভালো হয়নি। তারপরও খেতে কিন্তু মজাই হয়েছিলো। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে।


IMG20240730200157.jpg




মুরগির বুকের মাংস
গাজর
আদা বাটা
রসুন বাটা
লবণ
ময়দা
কাঁচা মরিচ
বাটার
ধনিয়া পাতা
সয়া সস


GridArt_20241111_201838277.jpg



প্রথমে ময়দাগুলোকে সামান্য একটু পানি ও লবণ দিয়ে ভালোমতো মথে রেখে দিয়েছি কিছু সময়ের জন্য।


IMG20240730182812.jpgIMG20240730182836.jpg

IMG20240730183154.jpg


মাংসগুলোর কিমা তৈরি করে নিয়েছি।


IMG20240730183243.jpgIMG20240730184052.jpg

গাজর কুচি কুচি করে কেটে মাংসের কিমার ভিতরে দিয়ে দিয়েছি। সাথে কাঁচামরিচ দিয়েছি।


IMG20240730184257.jpgIMG20240730184452.jpg

চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে বাটার দিয়েছি। বাটার গলে গেলে সামান্য একটু আদাবাটা এবং রসুন বাটা দিয়েছি। তারপর নেড়েচেড়ে নিয়েছি।


IMG20240730184552.jpgIMG20240730184619.jpg

বাটার মাংসের ভেতরে দিয়ে দিয়েছি। তারপর সামান্য একটু লবণ দিয়ে ভালোমতো সবকিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি।


IMG20240730184651.jpgIMG20240730184814.jpg

তারপর ধনিয়া পাতা দিয়ে আবারো মাখিয়ে নিয়েছি।


IMG20240730191227.jpg


ময়দা গুলো ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। তারপর একটি নিয়ে গোল রুটির মত বানিয়ে তার উপরে মাংসের কিমা দিয়ে মোমো তৈরি করে নিয়েছি।


IMG20240730191309.jpgIMG20240730191656.jpg

একই রকম ভাবে সবগুলো মোমো তৈরি করেছি।


IMG20240730191920.jpgIMG20240730193114.jpg

চুলায় একটি পাতিল বসিয়ে নিয়ে তার ভিতরে পানি দিয়েছি। তারপর উপরে মোমোগুলোকে বসিয়ে দিয়েছি ভাপে সিদ্ধ হওয়ার জন্য।


IMG20240730193243.jpgIMG20240730195913.jpg

বেশ কিছুক্ষণ পর মোমোগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে।


IMG20240730200153.jpg


এখন একটি প্লেটে পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি। এভাবে আমার চিকেন মোমো তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

3yZiouw5jgtrt1XiqErGuqNzCFkiq13SjLAtTSYtatgcrb3uY4ur6kck9CdWKQsnZ5ziip9SHU7qaBnmBZjLxfzCLbWMhrDXnJYtZdPLAP...7evnGtMgguan56ZTSdPEua115GZhKMrHY6Bf9dMN9D2ii4EzZ8gX2PA63iT3d6BxSUrHYTmq56MkdaXM8qFevZDxLD5PhBCMZrjc1DeZqEW2P1nS15yRQJAkU.webp

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনার ছেলের এত ভালো লেগেছে যে নিজের নাম মোমো রেখে দিয়েছে বিষয়টা শুনে হাসি পেল। ঘরোয়া ভাবে মোমো তৈরি করার দারুণ রেসিপি শেয়ার করলেন। মোমো খেতে আমার কাছেও দারুন লাগে। সব সময় বাইরে খাওয়া হয়েছে কখনো বাড়িতে তৈরি করে মোমো খাওয়া হয়নি। আপনার থেকে মোমো তৈরি করার রেসিপিটি শিখে নিলাম আপু। কোন এক সময় খেতে ইচ্ছে করলে তৈরি করে খেয়ে দেখবো।

 last year 

সত্যি আপু বাড়িতে তৈরি করা খাবারগুলো একদম স্বাস্থ্যসম্মত আর ভীষণ সুস্বাদু হয়। আপনার ছেলে আপনার চাচা শ্বশুরের বাড়ি মোমো খেয়ে এসে তার ভীষণ ভালো লেগেছে। মাঝে মাঝে কিছু খাবার খেলে মনে হয় মুখে স্বাদ লেগে থাকে। আপনি খুবই মজার মজার অনেকগুলো মোমো তৈরি করেছেন। দেখে মনে হচ্ছে ভীষণ সুস্বাদু হয়েছিল। রেসিপিটা শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

সব খাবারের মধ্যে আমার সবথেকে খেতে ভালো লাগে মোমো। আর আপনি তো দেখছি দারুন সুন্দরভাবে গুছিয়ে চিকেন মোমো তৈরি করেছেন। এত সুন্দর মোমো পেলে তো আর কথাই নেই। এত সুন্দর করে সম্পূর্ণ রেসিপিটি আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য ধন্যবাদ।

 last year 

আপু আজকে আমার সাথে মোমো বানিয়ে ছিলাম। আর আমার অনেক বন্ধু বান্ধবী ছিল খেতে। সবাই মিলে বেশ আনন্দ খাওয়া হয়েছে। আপনার রেসিপিটি দেখে বলতে ইচ্ছে করলো। আশা করি আপনার বাড়িতেও আপনার বানানো মোমো সবাইকে বেশ আনন্দ করে খেয়েছে।

 last year 

চিকেন মোমো রেসিপি দেখার সৌভাগ্যই হয়েছে৷ তবে কখনোই এই চিকেন মোমো খাওয়া হয়নি৷ আজকে আপনার কাছ থেকে এত সুস্বাদু একটি রেসিপি দেখে মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি৷ তবে যেভাবে আপনি আজকের এই সুস্বাদু চিকেন মোমো রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা নিঃসন্দেহে অনেক সুস্বাদ হবে বলে আমি মনে করি৷ একইসাথে এখানে যেভাবে আপনি এই রেসিপি তৈরি করা একের পর এক খুব সুন্দরভাবে শেয়ার করেছেন আমি অবশ্যই এই রেসিপি তৈরি করার চেষ্টা করব ৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 61667.55
ETH 1637.39
USDT 1.00
SBD 0.41