চিকেন বিরিয়ানির রেসিপি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করবো। বাচ্চারা খাবার খেতে গেলে চিকেন খোজে। সবসময় মুরগির মাংস রান্না খেতে ভালো লাগে না। মাঝেমধ্যে এরকম ভাবে চিকেন বিরিয়ানি তৈরি করি। এতে খুব সহজে রান্না হয়ে যায়। আবার বাচ্চারাও খুশি। চিকেন বিরিয়ানি খেতে আমার কাছেও খুবই ভালো লাগে। এ জন্যই মাঝে মাঝে রান্নার চেষ্টা করি। যাই হোক আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।



IMG20241102141255.jpg




মুরগির মাংস
পোলাওয়ের চাল
আলু
টক দই
দুধ
বিরিয়ানির মসলা
পিঁয়াজ
কাঁচামরিচ
আদা বাটা
রসুন বাটা
লবণ
ঘি
তেল


GridArt_20250114_180723396.jpg



প্রথমে চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পিঁয়াজ দিয়েছি। তারপর আলু দিয়েছি।


IMG20241102113423.jpgIMG20241102113524.jpg

পিঁয়াজ এবং আলুগুলো ভেঁজে নিয়ে বাটা মসলা দিয়েছি। তারপর লবণ এবং কাঁচামরিচ দিয়েছি।


IMG20241102113728.jpgIMG20241102113808.jpg

তারপর বিরিয়ানির মসলা দিয়ে ভালোমতো সবকিছু কষিয়ে নিয়েছি।


IMG20241102113845.jpgIMG20241102113902.jpg

মসলা কষানো হয়ে গেলে মাংসগুলো দিয়ে ভালোমতো মসলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। তারপর টক দই দিয়েছি।


IMG20241102113943.jpgIMG20241102114043.jpg

বেশ কিছুক্ষণ কষানোর পর সামান্য একটু পানি দিয়ে মাংসগুলো ভালো মতো কষিয়ে নিয়েছি।


IMG20241102114103.jpgIMG20241102114821.jpg

তারপর সামান্য একটু দুধ দিয়ে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।


IMG20241102114829.jpgIMG20241102115412.jpg

এখন চালগুলো দিয়ে মসলার সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়েছি।


IMG20241102133243.jpgIMG20241102133323.jpg

তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পুরোপুরি রান্না হওয়ার জন্য।


IMG20241102133359.jpgIMG20241102133824.jpg

রান্না প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঘি দিয়ে আরো কিছুক্ষণ দমে রেখে দিয়েছি। তারপর চুলা বন্ধ করে দিয়েছি।


IMG20241102140535.jpgIMG20241102140606.jpg

IMG20241102141252.jpg


এখন একটি প্লেটে পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি। এভাবেই আমার রেসিপিটি তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 last year 

রেসিপিটি অনেক সুন্দর হয়েছে! আমি গত সপ্তাহে বানিয়েছিলাম, পরিবারের সবাই খুব পছন্দ করেছে। বিশেষ করে মারিনেশনের সময়টা ঠিক রাখায় চিকেনটি নিখুঁত ঝাল ও নরম হয়ে উঠেছিল। ধন্যবাদ এমন ডিটেইলস সহ শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

বিরিয়ানি খেতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি চিকেন বিরিয়ানি রেসিপি করেছেন। আর বিরিয়ানি খেতে ছোট বড় সবাই খুব পছন্দ করে। আর বাইরের বিরিয়ানির চেয়ে নিজে বাড়িতে তৈরি করে বিরিয়ানি খেলে স্বাস্থ্যের জন্য ভালো। ধন্যবাদ মজার বিরিয়ানি রেসিপি সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

যে কোন বিরিয়ানি খেতে সবাই খুবই ভালোবাসে।আপনি চমৎকার সুন্দর লোভনীয় চিকেন বিরিয়ানি রেসিপি করেছেন। দেখেই তো লোভ হচ্ছে। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে গুছিয়ে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 last year 

আমার পছন্দের একটি খাবার চিকেন বিরিয়ানি। আর আপনি আজকে আমার এই পছন্দের লোভনীয় খাবারটি উপস্থাপন করেছেন। দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে এবং মাংস অনেক সুন্দর করে সেদ্ধ হয়েছে। তবে আপনাদের বিরিয়ানি তৈরি পদ্ধতি আর আমাদের পদ্ধতি অনেকটাই আলাদা। ধন্যবাদ আপনাকে আপনার এই পোষ্টের মাধ্যমে নতুন একটি বিরিয়ানি তৈরি পদ্ধতি জানতে পারলাম।

 last year 

নিজ হাতে তৈরি করে যে কোন ধরনের রেসিপি খেতে একটু বেশি মজা লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে চিকেন বিরিয়ানির রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।

 last year 

আরে বাহ্ আপনি তো দেখছি আজকে অনেক মজাদার রেসিপি শেয়ার করেছেন আমাদের মাঝে। আপনার তৈরি করা এই রেসিপি দেখে তো লোভ সামলানো যাচ্ছে না। এরকম মজাদার রেসিপি গুলো দেখলেই খেতে ইচ্ছে করে। অনেক মজাদার ভাবে তৈরি করেছেন দেখছি আজকের এই রেসিপিটা।

 last year 

যেকোনো রকমের রেসিপি দেখলেই একেবারে লোভ লেগে যায়। আপনি তো আজ একেবারে আমার ফেভারিট রেসিপি নিয়ে হাজির হয়ে গেলেন। এই রেসিপিটা আমার কত বেশি পছন্দের, এটা বলে বোঝাতে পারবো না। এরকম মজাদার রেসিপিগুলো ছোট বড় সবাই খুব ভালোবাসে খেতে। দেখেই বুঝতে পেরেছি , এই মজাদার রেসিপিটা সবাই অনেক মজা করে খেয়েছিলেন।

 last year 

পছন্দের একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। দেখে খেতে ইচ্ছে করছে। চিকেন বিরিয়ানি বেশ কয়েকদিন খাওয়া হচ্ছে না। তৈরি করার ধাপগুলো গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে বেশ লোভনীয় লাগছে নিশ্চয়ই সবাই মিলে বেশ মজা করে খেয়েছেন। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 61667.55
ETH 1637.39
USDT 1.00
SBD 0.41