চিকেন ফ্রাইড রাইস এর রেসিপি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



IMG20241121132228.jpg



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করবো। বাচ্চারা ফ্রাইড রাইস খুবই পছন্দ করে। বাচ্চাদের কথা কি আর বলবো। আমার নিজের কাছেই খেতে খুবই ভালো লাগে। এজন্য মাঝেমধ্যে বাচ্চাদেরকে এভাবে ফ্রাইড রাইস তৈরি করে দেই। ঝটপটে রান্না হয়ে যায় আবার বাচ্চারা খুশি থাকে। আজকের রাইসের কালার কিছুটা লাল হয়েছে। সয়া সস দেয়ার সময় একটু বেশি পড়ে গিয়েছিল। প্রথমে ভেবেছিলাম যে খেতে খারাপ লাগবে কিনা। পরে দেখলাম যে না বেশি পরাতে খেতে তেমন একটা পরিবর্তন হয়নি। দেখতে একটু অন্যরকম লাগলেও খেতে কিন্তু খুবই মজাদার হয়েছিল। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।



পোলাওয়ের চাল
মাংস
গাজর
ডিম
কনফ্লাওয়ার
বাটার
সয়া সস
আদা বাটা
রসুন বাটা
লেবু
রসুন কুচি
সস
ঘি
লবণ
মরিচের গুঁড়া
গরম মসলার গুড়া
তেল


GridArt_20250206_194411281.jpg



প্রথমে চুলায় পানি এবং পরিমান মত তেল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে চালগুলো দিয়ে দিয়েছি। ৭৫% সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিয়েছি।


IMG20241121110527.jpgIMG20241121113459.jpg

প্রথমে মাংসগুলোকে ছোট করে টুকরো করে কেটে নিয়ে তার মধ্যে আদা বাটা, রসুন বাটা এবং গুড়া মশলা, লেবু কর্নফ্লাওয়ার দিয়ে ভালোমতো মেরিনেট করে রেখে দিয়েছে ত্রিশ মিনিটের জন্য।


IMG20241121111015.jpgIMG20241121111115.jpg

IMG20241121111145.jpgIMG20241121125414.jpg

৩০ মিনিট পর চুলায় পরিমান মত তেল দিয়ে তার মধ্যে মাংসগুলোকে দিয়ে ভালোমতো ভেজে নিয়ে একটি বাটিতে উঠিয়ে রেখেছি।


IMG20241121125446.jpgIMG20241121125553.jpg
IMG20241121125734.jpgIMG20241121130135.jpg

ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে একটি ডিম ভেজে উঠিয়ে রেখেছি।


IMG20241121130158.jpgIMG20241121130251.jpg

তারপর বাটার দিয়ে গাজর কুচি গুলো দিয়ে দিয়েছি।


IMG20241121130401.jpgIMG20241121130507.jpg

গাজর ভেজে নিয়ে তার ভিতরে ডিম এবং মাংসগুলো দিয়ে দিয়েছি।


IMG20241121130631.jpgIMG20241121130641.jpg

তারপর চিলি সস এবং সয়া সস দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিয়েছি।


IMG20241121130750.jpgIMG20241121130916.jpg

তারপর সিদ্ধ করা চালগুলো এর ভিতর দিয়ে সবকিছু ভালোমতো মিশিয়ে নিয়েছি।


IMG20241121130939.jpgIMG20241121131004.jpg

ভালোমতো ভাজা হয়ে গেলে ঘি দিয়ে নামিয়ে নিয়েছি।


IMG20241121131154.jpgIMG20241121131455.jpg

IMG20241121131608.jpg


IMG20241121132225.jpg


এখন একটি প্লেটে পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি। এভাবে আমার ফ্রাইড রাইস তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

চিকেন ফ্রাইড রাইস এর রেসিপি শেয়ার করেছেন। আপনার প্রতিটি রেসিপি ব্যক্তিগত ভাবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সময় দিয়ে ধৈর্য ধরে রেসিপি তৈরি করেন। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে খেতে ও মনে হয় অনেক মজাদার হয়েছিল। এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

ফ্রাইড রাইস আমার খুবই ভালো লাগে। ভীষণ সুস্বাদু হয়ে থাকে এই ফ্রাইড রাইস। তবে আমরা বা এখানকার মানুষ যেভাবে ফ্রাইড রাইস করে আপনার রেসিপিটা একদমই ভিন্ন। একদম অন্যরকম একটি ফ্রাইড রাইস রেসিপি দেখলাম আপনার এই পোষ্টের মাধ্যমে। ধন্যবাদ এত সুন্দর একটি ফ্রাইড রাইস রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

জীভে তো জল চলে আসলো আপু যে রেসিপি পোস্ট দেখালেন। এখনতো কোনো রকমেই আর লোভ সামলাতে পারছি না রেসিপিটা দেখে। দেখেই তো বোঝা যাচ্ছে এটা খেতে কতটা সুস্বাদু হয়েছিল। ইচ্ছে তো করছে এখান থেকে কিছুটা নিয়ে খেয়ে ফেলি।

 last year 

কি যে দেখালেন আপনি। দেখেই তো এখন আর লোভ সামলাতে পারছি না। এই ধরনের খাবারগুলো খেতে পছন্দ করে না এরকম মানুষ তো খুব কম রয়েছে বলে আমার মনে হয়। আপনি তো দেখছি অনেক বেশি করে তৈরি করেছেন। এরকম মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

সয়া সস একটু বেশি পড়ার কারণেই হয়তো একটু লাল হয়েছে। তবে দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে আপু। চিকেন ফ্রাইড রাইস খেতে সবাই পছন্দ করে। অনেক ভালো লাগলো এই রেসিপি দেখে।

 last year 

বাইরে খেতে গেলে ফ্রাইড রাইস এবং চিকেন প্রথম দিকেই থাকে। তবে বাড়িতে ঐভাবে তৈরি করে কখনও খাওয়া হয়নি। দেখে বেশ চমৎকার লাগছে রেসিপি টা আপু। দারুণ তৈরি করেছেন আপনি। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 last year 

খুবই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের এই সুস্বাদু রেসিপি দেখে খুব ভালোই লাগছে৷ যেভাবে আপনি আজকের এই সুস্বাদু চিকেন ফ্রাইড রাইস রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে৷ আর ফ্রাইড রাইস খেতে আমি অনেক পছন্দ করি৷ আজকে আপনার কাছ থেকে এত সুস্বাদু একটি রেসিপি দেখে তো এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60742.03
ETH 1557.33
USDT 1.00
SBD 0.47