রুই মাছের ফ্রাই
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটু ভিন্ন রকম ভাবে রুই মাছ ভাঁজার রেসিপি শেয়ার করবো। বাজারে গেলে অন্যান্য মাছ যতই আনুক না কেন রুই কাতল কোন একটা মাছ সাথে থাকবেই। আর এই মাছগুলো বাজারে বেশি পাওয়া যায়। এজন্য সব সময় দেখা যায় এই মাছগুলো খেতে খেতে আর ভালো লাগে না। তাই ভিন্ন রকম ভাবে রান্না করার চেষ্টা করি। মাঝেমধ্যে ভেঁজে খাই। কিন্তু তার থেকেও আরো ভিন্ন কিছু করার চেষ্টা করছিলাম। পরে ভাবলাম যে এভাবে বেসন দিয়ে ভেঁজে দেখি কেমন লাগবে। আসলেই একেবারে অন্যরকম লেগেছিল এভাবে ভাঁজার পরে। উপরে বেসন দিয়ে কোটিং করার কারণে অন্যরকম একটা ক্রিসপিনেস এসেছিল। যার কারণে খেতে বেশি ভালো লেগেছিল। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
আদা বাটা
রসুন বাটা
বেসন
লেবু
চালের গুড়া
লবণ
হলুদের গুঁড়া
মরিচের গুঁড়া
জিরা গুঁড়া
তেল
প্রথমে রুই মাছগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি। তারপরে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়েছি।
তারপর লেবুর রস দিয়ে ভালোমতো সবকিছু মিশিয়ে মেরিনেট করে রেখে দিয়েছি।
বেসন নিয়ে তার ভিতরে চালের গুড়া দিয়েছি।
তারপর গুঁড়া মশলা গুলো সব দিয়ে ভালোমতো মিশিয়ে নিয়েছি।
একটি করে মাছ নিয়ে বেসনে ভালো মতো গড়িয়ে নিয়েছি। একই রকম ভাবে দুইবার করে কোটিং করেছি।
চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হলে মাছগুলো দিয়ে দিয়েছি।
মাছগুলো ভালোমতো ভাঁজা হয়ে গেলে উঠিয়ে নিয়েছি।
এখন একটি বাটিতে পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি। এভাবে আমার মাছ ভাঁজা হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy

Upvoted! Thank you for supporting witness @jswit.
চমৎকারের মাছের ফ্রাই রেসিপি শেয়ার করেছেন আপু। এরকম ভাবে মাছ ফ্রাই করলে খেতে অসাধারণ লাগে। এর আগে কয়েকবার আমার খাওয়া হয়েছে। আজ আপনার রেসিপিটি দেখে লোভ লেগে গেল। রেসিপিটি শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ আপু।
আরে বাহ্ আপনি তো দেখছি আজকে অনেক মজাদার রেসিপি শেয়ার করেছেন আমাদের মাঝে। আপনার তৈরি করা এই রেসিপি দেখে তো লোভ সামলানো যাচ্ছে না। এরকম মজাদার রেসিপি গুলো দেখলেই খেতে ইচ্ছে করে। অনেক মজাদার ভাবে তৈরি করেছেন দেখছি আজকের এই রেসিপিটা।
এত লোভনীয় রেসিপি শেয়ার করেছেন দেখে অসম্ভব ভালো লাগলো। আপনার আজকের রেসিপিটা আমার তো দারুন পছন্দ হয়েছে। মজার মজার রেসিপি গুলো তৈরি করে মাঝেমধ্যে আমাদেরকেও কিন্তু দাওয়াত দিতে পারেন। তাহলে মজার মজার খাবারগুলো আমরাও খেতে পারতাম। এই রেসিপিটা দেখে অনেক সুস্বাদু বলে মনে হচ্ছে। সবাই মনে হয় মজা করে খেয়েছেন।
ওয়াও আজকে আপনি চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন।রুই মাছের ফ্রাই যদিও অনেক দিন থেকে খাওয়া হয়নি তবে আপনার রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে। আপনি সব উপাদান পরিমাণ মতো দিয়ে মিশ্রণ করে রেসিপিটি তৈরি করেছেন এবং সেটা আমাদের মাঝে পর্যায়ক্রমে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
যেকোন মাছের ফ্রাই খেতে অনেক ভালো লাগে। আপনা রেসিপি দেখে লোভ সামলানো মুশকিল। নিশ্চয় অনেক মজা করে খেয়েছেন।ধাপ গুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এইটা ঠিক বলেছেন রান্নায় ভিন্নতা আনলে খেতেও ভালো লাগে। আপনি বেসন দিয়ে মাছ ফ্রাই করেছেন। এটা খেতেও নিশ্চয়ই অনেক মজার ছিল। আমার ছেলে তো মাছ ভাজা ছাড়া ভাতই খেতে চায় না। অবশ্যই আপনার এই রেসিপিটি ট্রাই করব বাসায়। অসংখ্য ধন্যবাদ আপু রুই মাছের ফ্রাই রেসিপি শেয়ার করার জন্য।
ফিস ফ্রাই খুবই পছন্দের খাবার।আপনি চমৎকার সুন্দর করে রুই মাছ দিয়ে ফ্রাই করেছে। বাজারে বড়ো বড়ো রুই কাতলা পাওয়া যায় আর তা এক ঘেয়ামি ভাবে রান্না করলে খেতে ভালো লাগে না কিন্তুু যদি এভাবে স্বাদ বদল করে করে খাওয়া যায় তাহলে মন্দ লাগে না।দারুন ফিস ফ্রাই করেছেন।ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় ফিস ফ্রাই রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
রুই মাছ খেতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি রুই মাছ ফ্রাই রেসিপি করেছেন। তবে রুই মাছ খেতে এমনিতে আলাদা একটা মজা লাগে। আর রুই মাছ ফ্রাই রেসিপি দিয়ে গরম ভাত এবং গরম ডাল খেতে অনেক মজা লাগে। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত রুই মাছ ফ্রাই রেসিপি করে আমাদের মাঝে শেয়ার করেছেন ।