আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আপনাদের সঙ্গে একটি মাছের রেসিপি শেয়ার করবো। এই মাছের রেসিপিটি যখন লিখছিলাম তখন একটু ঝামেলায় পরে গিয়েছিলাম। কারণ অনেকদিন আগে রেসিপিটি করে রেখেছিলাম। আমি মাছ খুবই কম চিনি। সেজন্য ছবি দেখে আমার বোঝার উপায় নেই যে কি মাছ। অনেকদিন আগে করে রাখার কারণে লেখার সময় বুঝতে পারছিলাম না যে এটি রুই মাছ নাকি কাতলা মাছ। একে তো মাছ কম চিনি তারউপরে আবার রুই মাছ এবং কাতলা মাছ কাটার পর একই রকম দেখা যায়। কিন্তু তারপরও যতদূর দেখে মনে হচ্ছে যে এটি কাতলা মাছ। আপনারা যদি কেউ এই মাছটি চিনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আজকের মাছটি আমি লাউ এবং আলু দিয়ে রান্না করেছি। শীতকালের লাউ খেতে খুবই ভালো লাগে। লাউ গুলো খুব সহজে সিদ্ধ হয়ে যায় এবং খেতেও অনেক সুস্বাদু হয়। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে।


কাতলা মাছ--৭ পিস
আলু--১ টি
লাউ --অর্ধেক
পিঁয়াজ-- ৩টি
কাঁচামরিচ-- ২ টি
পিয়াজ বাটা-- ৪ টেবিল চামচ
আদা বাটা--১.৫ চা চামচ
রসুন বাটা--১.৫ চামচ
ধনিয়া গুড়া--১ চা চামচ
হলুদের গুড়া --২ চা চামচ
মরিচের গুঁড়া--১.৫ চা চামচ
জিরা গুড়া--১.৫ চা চামচ
ধনিয়া পাতা--পরিমাণমতো
সরিষার তেল --পরিমাণমতো
লবণ --পরিমাণমতো

প্রথমে হলুদ এবং লবণ দিয়ে মাছগুলোকে ভালোমতো মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব।

প্রথমে চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে তার মধ্যে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে ভালোমতো ভেঁজে একটি পাত্রে উঠিয়ে রেখেছি ।
ওই একই তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভেঁজে একটি পাত্রে উঠিয়ে রেখেছি।
এখন পিঁয়াজ এবং মরিচ কুচিগুলো দিয়ে হালকা ভেঁজে নিয়ে তার মধ্যে বাটা মশলা গুলো সব দিয়ে দিয়েছি।
বাটা মসলাগুলো ভালোমতো কষিয়ে নিয়ে তার মধ্যে গুড়া মশলা গুলো সব দিয়ে দিয়েছি। তারপর মসলাগুলো বেশ কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নিব।
মসলাগুলো ভালোমতো কষানো হয়ে গেলে তার মধ্যে প্রথমে লাউ এবং পরে আলুগুলো দিয়ে মসলার সঙ্গে ভালো মতো মিশিয়ে নিব।
একটি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব লাউয়ের পানি ছেড়ে লাউ সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে মাছগুলো দিয়ে দিব।
এখন পরিমাণমতো পানি দিয়ে দেবো পুরোপুরি রান্না হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ রান্নার পর রান্না প্রায় হয়ে আসলে প্রথমে জিরা গুঁড়া দিয়ে দিব।
তারপর ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে চুলা বন্ধ করে দিব।

এখন একটি বাটিতে পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
| Photographer | @tania |
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |



VOTE @bangla.witness as witness
OR SET @rme as your proxy
অপু মাছ দেখে মনে হচ্ছে রুই মাছ তবে সিউর না।আপনি রুই মাছের সাথে আলু এবং লাউ মিক্স করে বেশ মজা করে রেসিপি করেছেন।শীতকালে তো লাউ আমার অনেক ভালো লাগে।লাউ দিয়ে যেকোনো তরকারি কিংবা সবজি রান্না করে খেতে দারুণ হয়।আপনার রেসিপি কালার কম্বিনেশন টা অনেক ভালো হয়েছে।
কি যেন আপু রুই মাছও হতে পারে। আসলে আমার মনে ছিল না এটি কি মাছ ছিল। অনেকদিন আগে রান্না করেছিলাম। যাইহোক খেতে কিন্তু বেশ মজাদারই হয়েছিল।
আপু আপনার পোস্টটা পড়ে একটু হেসেই ফেললাম কারণ নিজের রেসিপি করেছেন যেটা অনেকদিন হয়ে গেছে এখন চিনতেই পারছেন না। 🤩🤩 আমিও আপনার মত মাছ খুবই কম চিনি মাছের নাম বলতে গেলে হিমশিম খেয়ে যাই। যাইহোক, কাতল মাছের একটা দারুন রেসিপি করেছিলেন অনেক ভালো লাগলো।
ভাইয়া কি করবো অনেকদিন আগে রেসিপিটি করে রেখেছিলাম। শেয়ার করবো করবো করে করা হয়নি। আজকে বের করে মাছ দেখে চিনতে পারছিলাম না কি মাছ।
সমস্যা কি মাছ চিনতে দুলাভাইয়ের সাহায্য নিতেন।
কাতলা হোক বা রুই মাছ হোক সেটা দেখার বিষয় নয় আপনার তৈরি রেসিপিটা যে অনেক লোভনীয় লাগছে সেটাই বড় বিষয়। ফ্রাই প্যানে ভাজা মাছ গুলো দেখে সবচেয়ে বেশি লাভ লেগেছে আপু। মন চাইছে আপনার এই রেসিপিটা গরম ভাতের সাথে একটু ট্রাই করে দেখি।
যখন পোস্টটি তৈরি করছিলাম তখন ভাইয়া ছিল না ভাইয়াকে দেখালে হয়তো বলে দিতে পারতো কি মাছ। রুই কাতলা যাই হোক না কেন রেসিপি কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল।
আপু আমি নিজেও একেবারে দুই একটা মাছ বাদে কোন মাছেই চিনি না😉।অনেক সময় আমার ও এমন হয় অনেক দিন আগে রেসিপি তৈরি করে রাখলে ভুলে যাই কি মাছ দিয়েছিলাম।যাই হোক রুই হোক আর কাতলা হোক মাছ তো😜।লাউ দিয়ে চিংড়ি ছাড়া অন্যকোন মাছ দিয়ে খাওয়া হয়নি। কালার দেখে মনে হচ্ছে খেতে বেশ ভালো হয়েছে। ধনেপাতা দেওয়াতে স্বাদ আরো বেড়ে গিয়েছে মনে হচ্ছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ
ঠিক বলেছেন আপু রুই মাছ হোক আর কাতলা মাছ হোক খেতে কেমন হয়েছিল তাই বড় বিষয়। লাউ দিয়ে এভাবে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে।
আপনি মাছ খান কিন্তু নাম জানেন না বা চিনেন না ৷ হাহাহাহাহা
আসলে অনেকে আছে এমন আছে যারা চিনে থাকে৷ তবে যতটা মনে হয় রুই মাছ হবে ৷ প্রথমে মাছ গুলো মচমচে ভেজে নিয়েছেন এরপর লাউ দিয়ে রান্না ৷ দেখে ভালোই লাগলো ৷ অনেক ধন্যবাদ যে এতো সুন্দর একটি রেসেপি তুলে ধরার জন্য ৷
ভাইয়া খুবই কম মাছ চিনি। দু-একটা মাছ ছাড়া তেমন একটা চিনি না। বিশেষ করে রুই এবং কাতলা মাছ আমার কাছে প্রায় এলোমেলো হয়ে যায়। ভেজে রান্না করার কারণে খেতে আরো বেশি মজাদার হয়েছিল।
লাউ তরকারি আমার কাছে খুবই একটি জনপ্রিয় তরকারি। তবে এই তরকারিটা যদি গরমের সময় রান্না করে খাওয়া যায় তাহলে বেশ ভালো লাগে। কাতলা মাছ দিয়ে লাউ রান্না করেছেন দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। মাছ দিয়ে লাউ রান্না সাথে রুটি খেতে খুবই মজা লাগে। আপনি খুবই সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।
শীতকালে লাউ খেতে অনেক বেশি ভালো লাগে। ঠিকই বলেছেন ভাইয়া গরম গরম ভাতের সঙ্গে খেতে তো আরো বেশি সুস্বাদু লাগে। রুটি দিয়ে অবশ্য কখনো খাওয়া হয়নি। ধন্যবাদ মন্তব্যের জন্য।
আপু মাছ দেখে বোঝা যাচ্ছে কাতলা মাছ হবে। আপনি অনেক চমৎকারভাবে কাতলা মাছ দিয়ে লাউ এবং আলু দিয়ে রেসিপি করেছেন। শীতকালে লাউ খেতে অনেক ভালো লাগে। অনেকদিন আগে রেসিপিটি আপনি তৈরি করেছেন। ওই সময় রেসিভিটি খেতে অনেক মজা হয়েছে মনে হয়। আজকের চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক শুভকামনা রইলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
মাছ দেখে আমার কাছেও মনে হয়েছে যে এটি কাতলা মাছ। এজন্য কাতলা মাছই লিখেছি। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
অনেকদিন পর শেয়ার করছেন তাই মনে নেই আপনার কিন্তু আমার দেখে মনে হচ্ছে কাতলা মাছই হবে। যে মাছই হোক খুব সুন্দর রান্না করেছেন। লাউ সবজি যদি মাছ বা মাছের মাথা দিয়ে রান্না করা হয় খেতে খুব মজা লাগে। আপনার রান্নার প্রণালী খুব ভাল লেগেছে। ধাপে ধাপে ছবি এবং বর্ণনার মাধ্যমে দেখিয়েছেন। রান্নার পরিবেশন খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু।
ঠিকই বলেছেন ভাইয়া যে মাছই হোক খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল। লাউ অবশ্য মাছের মাথা দিয়ে কখনো রান্না করিনি। এভাবেই মাছ দিয়ে সব সময় রান্না করি। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।