আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আলু, বেগুন ও টমেটো দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। চিংড়ি মাছ সব সময় ভুনা খেতেই ভালো লাগে। কিন্তু মাঝেমধ্যে একটু অন্যরকম খাওয়ার জন্য সবজি দিয়ে রান্না করি। কিন্তু খুব কমই আমি সবজি দিয়ে চিংড়ি মাছ রান্না করি। সবজি দিয়ে যদি কখনো রান্না করি তাহলে আলু বেগুন দিয়ে রান্না করি। আলু বেগুন দিয়ে চিংড়ি মাছ খেতে অন্যরকম মজা লাগে। তাছাড়া পটল এবং আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল খেতেও বেশ ভালো লাগে। যে কোন মাছের তরকারিতে টমেটো দিলে সেই তরকারি স্বাদ আরো বেড়ে যায়। এজন্য আমি সব মাছের তরকারিতে টমেটো দেওয়ার চেষ্টা করি। আজকের চিংড়ি মাছের রেসিপিটি খেতে বেশ মজাদার হয়েছিল। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।


IMG20230109111024.jpg



চিংড়ি মাছ--১০টি
বেগুন-- ১ টি
আলু--১ টি
টমেটো-- ১ টি
পিঁয়াজ-- ২ টি
কাঁচামরিচ--৩ টি
পিঁয়াজ বাটা--৩ টেবিল চামচ
আদা বাটা--১ চা চামচ
রসুন বাটা--১চা চামচ
হলুদের গুঁড়া--২চা চামচ
মরিচের গুঁড়া--১.৫চা চামচ
ধনিয়া গুড়া--১চা চামচ
জিরা গুড়া--১.৫চা চামচ
ধনিয়া পাতা-- পরিমাণমতো
লবণ --পরিমাণমতো
সরিষার তেল --পরিমাণমতো


photoCollageMaker_20230306_203622352.jpg



প্রথমে চিংড়িগুলোকে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছি বিশ মিনিটের মত। তারপর চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে তার মধ্যে চিংড়িগুলো দিয়ে হালকা ভাবে ভেঁজে নিয়ে একটি পাত্রে উঠিয়ে রেখেছি।


IMG20230109104048.jpgIMG20230109105057.jpg

ওই তেলের মধ্যে পিঁয়াজ এবং মরিচ কুচিগুলো দিয়ে দিয়েছি। পিঁয়াজ মরিচ কুচি গুলো হালকা ভেঁজে নিয়ে তার মধ্যে বাটা মশলা গুলো সব দিয়ে দিয়েছি।


IMG20230109104642.jpgIMG20230109104745.jpg

বাটা মশলাগুলো একটু কষিয়ে নিয়ে গুড়া মশলাগুলো দিয়ে দিয়েছি। তারপর সব মসলা ভালোমতো কষিয়ে নিয়েছি।সব মসলা ভালোমতো কষানো হয়ে গেলে আলু এবং বেগুনগুলো দিয়ে নিয়েছি।


IMG20230109104855.jpgIMG20230109104941.jpg

তারপর টমেটোগুলো দিয়ে মসলার সঙ্গে ভালোমতো মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি।


IMG20230109104954.jpgIMG20230109105047.jpg

সবজিগুলো কষানো হয়ে পানি শুকিয়ে গেলে চিংড়িগুলো দিয়ে দিয়েছি। তারপর পরিমাণমতো পানি দিয়ে দিয়েছি পুরোপুরি রান্না হওয়ার জন্য।


IMG20230109105839.jpgIMG20230109105909.jpg

রান্না প্রায় হয়ে গিয়েছে এ পর্যায়ে প্রথমে জিরা গুড়া দিয়ে তারপর ধনিয়া পাতা গুলো দিয়ে দিয়েছি।


IMG20230109110743.jpg


তারপর আর কিছুক্ষণ রান্না করে ঝোল শুকিয়ে আসলে চুলা বন্ধ করে দিয়েছি।


IMG20230109110828.jpg


IMG20230109111021.jpg


এখন একটি বাটিতে পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 3 years ago 

হ্যাঁ আপু মাঝে মাঝে একটু ভিন্ন ভাবে রেসিপি তৈরি করে খেতে পারলে ভালোই লাগে ৷ আপনি আলু, বেগুন ও টমেটো দিয়ে চিংড়ি মাছের দারুণ স্বাদের একটি রেসিপি শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো ৷ আপনার তৈরি রেসিপি দেখতে অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ৷

 3 years ago 

জি ভাইয়া একটু ভিন্ন রকম করে খাওয়ার জন্য এভাবে আলু বেগুন দিয়ে রান্না করেছি। খেতে বেশ মজাদার হয়েছিল। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু চিংড়ি মাছ ভুনা খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে। তবে মাঝে মাঝে সবজি দিয়ে একটু রান্না করলে খেতে আরও বেশি ভালো লাগে। আমি আবার সব ধরনের শাকের সাথে চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করি। এখন যেই পরিমাণ গরম পড়েছে এতে ঝোলের তরকারি খাওয়া শরীরের জন্য ভালো। আপনার রেসিপি দেখে বুঝতে পারছি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমিও আপনার মত সব ধরনের শাকের সঙ্গে ছোট চিংড়ি মাছগুলো দিয়ে রান্না করি। খেতে ভালোই লাগে। আর বড় চিংড়ি মাছ হলে অন্যভাবে রান্না করি। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

বেগুন, আলু ও টমেটো দিয়ে সুন্দর চিংড়ি মাছের রেসিপি তৈরি করেছেন আপু। চিংড়ি মাছ আমার খুবই প্রিয় একটি খাবার। রেসিপি রন্ধন পদ্ধতি প্রক্রিয়া খুব সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। আমার বাংলা ব্লগে আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আমারও খুবই পছন্দের একটি মাছ চিংড়ি। আপনার সঙ্গে মিলে গিয়েছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

ঠিকই বলেছেন পটল দিয়ে অন্য মাছের ঝোল করলে ভালো লাগে না, তবে চিংড়ি মাছের ঝোল করলে ভালই লাগে। তবে আলু বেগুন দিয়ে ঝোল করলে বেশি ভালো লাগে। এরকম মজা করে ঝোল করলে চিংড়ি মাছের তরকারি খেতে খুবই টেস্টি হয়। আপনার তরকারি দেখেই বোঝা যাচ্ছে অনেক টেস্টি হয়েছিল চিংড়ি মাছ বলে কথা।

 3 years ago 

আমি চিংড়ি মাছ খুব কমই ঝোল করি। কিন্তু মাঝেমধ্যে এরকম ঝোল করলে খেতে ভালোই লাগে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপু একদম ঠিক বলেছেন মাঝে মাঝে একটু অন্য রকমভাবে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগ।টমেটো তরকারির স্বাদ বাড়াতে অতুলনীয়।আলু,বেগুন,টমেটো,চিংড়ি মাছের রেসিপি টি দেখতে খুবই লোভনীয় হয়েছে আপু।কালার দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে।অসাধারণ রেসিপি টি শেয়ার করেছেন আপু তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।

 3 years ago 

যেকোনো তরকারিতে টমেটো দিলে স্বাদ অনেক বেড়ে যায়। এজন্য আমি বেশিরভাগ তরকারিতেই টমেটো দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের অসাধারণ রেসিপি তৈরি করেছেন। আসলে চিংড়িমাছ আমার খুবই প্রিয় আরে চিংড়ি মাছের রেসিপি খেতে খুবই মজাদার হয়। আপনার রেসিপি দেখে যেন খুবই সুস্বাদু মনে হচ্ছে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আমার বেগুন দিয়ে চিংড়ি মাছের রেসিপি দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

এমন বড় চিংড়ি মাছের মজাদার রেসিপি অনেকদিন হলো খাওয়া হয় না।।
আপনার প্রস্তুত করা দেখে খুবই লোভ হচ্ছে আসলে যে দেখবে সেই লোভে পড়ে যাবে এবং জিভে জল চলে আসবে তাৎক্ষণিক।।
আলু বেগুনের মাধ্যমে এই রেসিপিগুলো প্রস্তুত করলে খেতে সত্যি অন্যরকম একটি মজা পাওয়া যায়।।
তাছাড়া চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না।।
অনেক সুন্দর ভাবে রেসিপি প্রস্তুত ধাপ গুলো শেয়ার করেছেন শুভেচ্ছা রইলো আপু আপনার জন্য।।

 3 years ago 

এরকম চিংড়ি দিয়ে যেহেতু অনেকদিন খাওয়া হয়না তাহলে নিশ্চয়ই একবার রান্না করে খেয়ে দেখবেন। ভালো লাগবে আশা করি। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

চিংড়ি মাছ দিয়ে বেগুন রান্না করে খেতে কিন্তু বেশ স্বাদের লাগে। আর তা যদি হয় একটু ঝাল ঝাল। আপনার রান্না করা দেখে তো আমার বেশ মনে চাচ্ছে এভাবে রান্না করে খেতে। রান্নার প্রতিটি ধাপ বেশ ষুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু।

 3 years ago 

বেশি ঝাল দিয়ে রান্না করতে পারি না আপু বাচ্চারা খেতে পারে না। যে কোন তরকারিতে ঝাল বেশি দিলে খেতে অনেক সুস্বাদু হয়। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.091
BTC 61700.08
ETH 1742.16
USDT 1.00
SBD 0.39