খাসির মাংস ও কাঁঠালের বিচির ভর্তা

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি ইউনিক ভর্তার রেসিপি শেয়ার করবো। বিভিন্ন ধরনের ভর্তা আমরা কম বেশি সবাই খাই। আর যেকোনো ধরনের ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে গেলে অনেক বেশি খাওয়া হয়ে যায়। ভর্তা বানানো যদিও একটু ঝামেলা তারপরও মাঝেমধ্যেই ভর্তা বানানোর চেষ্টা করি। রেগুলার ভর্তার বাইরে একটু ব্যতিক্রমভাবে ভর্তা বানানোর চেষ্টা করি যাতে টেস্টের ভিন্নতা আসে। সেই উদ্যোগ থেকেই আজকের এই ভর্তাটি করেছিলাম। আজকের এই ভর্তাটি আমি খাসির মাংস এবং কাঁঠালের বিচি দিয়ে করেছি। এর আগে কাঁঠালের বিচি এবং আলু দিয়ে ভর্তা করে খেয়েছি। কিন্তু এভাবে মাংস দিয়ে কখনো ভর্তা করিনি। এই বারই প্রথম করেছিলাম। প্রথমে ভাবছিলাম যে খেতে কেমন হবে। কিন্তু বানানোর পর খুবই মজা লেগেছিল খেতে। আশা করি আপনাদের কাছেও ভর্তাটি ভালো লাগবে।


IMG20240719122001.jpg




খাসির মাংসের কিমা--১/২ কাপ
কাঁঠালের বিচি--১৫/২০ টা
পিঁয়াজ--২ টি
শুকনা মরিচ-- ৫ টি
আদা বাটা--১/২ চা চামচ
রসুন বাটা-- ১/২ চা চামচ
হলুদের গুঁড়া-- ১চা চামচ
মরিচের গুঁড়া-- ১ চা চামচ
গরম মসলার গুঁড়া -- ১/২ চা চামচ
লবণ-- পরিমাণমতো
সরিষার তেল-- পরিমাণমতো
ধনিয়া পাতা-- ইচ্ছামতো


IMG_20241101_203316.jpg



প্রথমে চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে মাংসের কিমা এবং কাঁঠালের বিচিগুলো দিয়েছি।


IMG20240719101710.jpgIMG20240719101743.jpg

তারপর আদা রসুন বাটা দিয়ে গুড়া মশলাগুলো দিয়েছি।


IMG20240719101808.jpgIMG20240719101859.jpg

তারপর শুকনা মরিচ এবং সরিষার তেল দিয়ে চুলা ধরিয়ে দিয়েছি।


IMG20240719101953.jpgIMG20240719101957.jpg

এখন সবকিছু ভালোমতো নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।


IMG20240719102130.jpgIMG20240719102400.jpg

ভালোমতো কষানো হয়ে গেলে পরিমাণমতো পানি দিয়ে দিয়েছি পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য।


IMG20240719102427.jpgIMG20240719103354.jpg

বেশ কিছুক্ষণ পর পানি শুকিয়ে গিয়েছে। মাংস এবং কাঁঠালের সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি।


IMG20240719103848.jpgIMG20240719104102.jpg

আরো বেশ কিছুক্ষণ নেড়ে পুরোপুরি পানি শুকিয়ে গেলে চুলা বন্ধ করে দিয়েছি।


IMG20240719104253.jpg


চুলায় আর একটি ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপর পিঁয়াজগুলো ভালোমতো ভেঁজে নিয়েছি।


IMG20240719115034.jpgIMG20240719115323.jpg

সবকিছু পাটায় ভালোমতো বেটে মিহি করে নিয়েছি।


IMG20240719121337.jpg


IMG20240719122000.jpg


এখন একটি বাটিতে পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি। এভাবে আমার খাসির মাংস এবং কাঁঠালের বিচির ভর্তা তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 last year 

আপনি আজকে দেখছি চমৎকার একটি রেসিপি পোষ্ট শেয়ার করেছেন। খাসির মাংস আমার খুব পছন্দের একটা খাবার। আপনার রেসিপিটি অসাধারণ হয়েছে।সব কিছু পরিমাণ মতো দিয়ে মিশ্রণ করে রেসিপিটি তৈরি করেছেন দেখছি। ধন্যবাদ

 last year 

খাসির মাংস আমারো খুবই পছন্দের একটি খাবার। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

IMG_3178.png

IMG_3179.png

IMG_3180.png

IMG_3177.png

 last year 

খাসির মাংস ও কাঁঠালের বিচির ভর্তার একট ভিন্ন ধরনের রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই ধরনের রেসিপি এর আগে আমি কোনদিন দেখেছিলাম না। আপনার তৈরি করা এই রেসিপিটা আমার কাছে ইউনিক রেসিপি মনে হয়েছে।

 last year 

আমিও এবার প্রথম তৈরি করেছিলাম। মজা হয়েছিল খেতে।

 last year 

অনেকদিন পর কাঁঠালের বিচি এর রেসিপি দেখতে পারলাম। সেখানে আবার খাসির মাংসের সাথে সুন্দর ভাবে রান্নার কার্যক্রম করেছেন। লাস্টের অংশটুকু একটু ভিন্নতা এনেছে এই রেসিপির মধ্যে। অনেক অনেক ভালো লাগলো দেখে।

 last year 

রেসিপিটি অনেকদিন আগে তৈরি করে রেখেছিলাম। শেয়ার করা হয়নি। যাই হোক ধন্যবাদ আপনাকে।

 last year 

খাসির মাংস ও কাঁঠালের বিচির ভর্তার অনেক মজাদার রেসিপি তৈরি করে নিয়েছেন আপু। মজার মজার রেসিপি গুলো দেখলে লোভ সামলানো যায় না। ঠিক তেমনি ভাবে আপনার তৈরি করা রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে অনেক বেশি। এটা অনেক বেশি মজাদার এবং লোভনীয় লাগছে। নিশ্চয়ই মজা করে খেয়েছিলেন।

 last year 

ঠিক বলেছেন আপু মজার রেসিপি দেখলে আসলেই লোভ লেগে যায়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

খাসির মাংসের সাথে কাঁঠালের বিচির ভর্তা এই প্রথম দেখছি তবে কাঁঠালের বিচির ভর্তা অনেক মজা লাগে। ভিন্ন উপায়ে খাসির মাংসের সাথে কাঁঠালের বিচির ভর্তা রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন অনেক লোভনীয় লাগছে।ইউনিক রেসিপিটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আমার রেসিপিটি আপনার কাছে ইউনিক লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 last year 

খাসি মাংসেরও ভর্তা হয়! আমার এমনিতেই ভর্তা সম্পর্কে আইডিয়া যাবতীয় সবই এই ব্লগে আপনাদের রেসিপি দেখে দেখে৷ খাসি মাংসের কিমা দিয়ে যেহেতু করেছেন তাই সেদ্ধতে খুব একটা ঝামেলা হয়নি বলেই ধারণা। রেডমিট যেমনই রান্না হোক না কেন সুসিদ্ধ না হলে খুবই চাপের৷ তবে আপনি তো বেশ সুন্দর করে সেদ্ধ করে নিয়েছেন৷ আশা করি খেতেও মজার হয়েছিল।

 last year 

সব খাবারের ভর্তা তৈরি করা যায়। খেতেও ভালো লাগে। যাই হোক ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

কাঁঠালের বিচি ভর্তা অনেক খেয়েছি কিন্তুু এরকম লোভনীয় ভর্তা করে খাওয়া হয়নি মাংস দিয়ে কখনো।দারুণ হয়েছে। দেখেই খেতে মন চাচ্ছে। রন্ধন প্রনালী দুর্দান্ত ভাবে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 last year 

আচ্ছা তাহলে এরকম করে একবার খেয়ে দেখবেন আপু খুবই ভালো লাগবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.084
BTC 60423.20
ETH 1583.38
USDT 1.00
SBD 0.42