আলু ও বেগুন দিয়ে শুঁটকি মাছের মজার চচ্চড়ি।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


polish_save.png

শুঁটকি মাছ আমার কাছে বেশ ভালই লাগে, বিশেষ করে বড় শুঁটকি মাছ গুলো।আর ছোট শুঁটকি মাছগুলো ভাজি অথবা চচ্চড়ি করলে খুবই মজা হয়।আজকে আমি ছোট মাছের শুঁটকি দিয়ে বেগুন ও আলুর চচ্চড়ি করেছি। খেতে খুবই স্বাদের ছিল। প্রায়ই এভাবে রান্না করা হয়। অবশ্য এ দেশে শুঁটকি মাছের অভাব হয় না, বাঙালি শপগুলোতে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরণের শুঁটকি মাছগুলো থাকে।আর আমাদের এখানকার আত্মীয়স্বজনের প্রায়ই বাংলাদেশে যাওয়া আসা হয়। তারা সবসময় শুঁটকি মাছগুলো নিয়ে আসে বাংলাদেশ থেকে।তাই আমাদের ঘরে বারোমাসেই শুঁটকি মাছগুলো থাকে।যাইহোক আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ

উপকরণপরিমাণ
শুঁটকি মাছ৩০০ গ্রাম
আলুমিডিয়াম সাইজের ২ টি
বেগুনমিডিয়াম সাইজের ২ টি
পিঁয়াজ কুচিদেড় কাপ
কাঁচা মরিচ৬/৭ টি
ধনেপাতা কুচি২ টেবিল চামচ
হলুদ গুঁড়া১ টেবিল চামচ
লবনস্বাদমতো

কার্যপদ্ধতিঃ

IMG_7797.jpegIMG_7798.jpeg

প্রথমেই মাছগুলো বের করে বয়েল করা পানিতে ১০ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি।

IMG_7799.jpegIMG_7795.jpeg

এরপর মাছগুলো ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর পেঁয়াজ, কাঁচামরিচ ও ধনেপাতা কেটে নিয়েছি।

IMG_7794.jpegIMG_7796.jpeg

এরপর বেগুন ও আলু গুলো কেটে নিয়েছি।

IMG_7800.jpegIMG_7802.jpeg

এরপর একটি ফ্রাইপেনে তেল গরম করে তাতে পিয়াজ, কাঁচামরিচ লবণ ও হলুদ দিয়েছি।

IMG_7803.jpegIMG_7804.jpeg

এরপর হলুদ ও লবণ পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে কয়েক মিনিট কষিয়ে নিয়েছি ।এরপর মাছগুলো দিয়ে দিয়েছি।

IMG_7805.jpegIMG_7806.jpeg

এরপর মাছগুলো ভালোভাবে মাখিয়ে আলু ও বেগুন গুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি।

IMG_7808.jpegIMG_7809.jpeg

এরপর ফুল আঁচে ৪-৫ মিনিট রেখে পরবর্তীতে মিডিয়াম আঁচে আরো দুই তিন মিনিট রেখে দিয়েছি। এরপর ধনেপাতা অ্যাড করে আমার রান্না শেষ করেছি।

IMG_7810.jpeg

ব্যাস হয়ে গেল আমার আলু ও বেগুন দিয়ে শুঁটকি মাছের মজার চচ্চড়ি।

IMG_7811.jpeg

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

বাহ্ আপু শুঁটকি মাছের মজার চচ্চড়ি ভাজি দেখেই লোভ লাগছে।আপনার রেসিপি ও উপস্থাপনায় ভিন্ন এক মায়া আছে আপু।শুঁটকি, বেগুন আর আলুর এই মজার মেলবন্ধন এত সুন্দরভাবে তুলে ধরেছেন যে পড়তেই জিভে পানি চলে এলো। এমন পরিপাটি শেয়ার সত্যিই প্রশংসার দাবি রাখে। আপনার জন্য অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল।

 last year 

শুঁটকি মাছ আমার ও খুব পছন্দ। আর এই শুঁটকি মাছ গুলো বেগুন দিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে।এই মলা মাছের শুঁটকি বেগুন আর আলু দিয়ে ভুনা ভুনা করলে খেতে কিন্তু দারুন স্বাদের হয়।আপনি ধাপে ধাপে আপু রেসিপিটি তুলে ধরেছেন এজন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

 last year 

বেগুন আমার খুবই পছন্দের একটি সবজি। আর আপনি এত সুন্দর করে শুটকি মাছ দিয়ে বেগুন ও আলুর চচ্চড়ি রান্না করেছেন দেখে অনেক বেশি লোভ হচ্ছে। এত সুস্বাদু একটি রান্না আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আলু ও বেগুন দিয়ে শুঁটকি মাছের চচ্চড়ি তৈরি করলে খেতে দারুণ লাগে। বেশ লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন আপু। রেসিপিটা দেখেই বুঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু লেগেছিল। এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.083
BTC 65205.67
ETH 1760.94
USDT 1.00
SBD 0.42