বাইম মাছের শুঁটকির মজার রেসিপি

in আমার বাংলা ব্লগ9 months ago

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


polish_save.jpeg

আজ আবার অনেকদিন পর হাজির হয়েছি একটি রেসিপি নিয়ে।হ্যাঁ বন্ধুরা আজ একটি শুঁটকি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো।মাছটি হচ্ছে বাইম মাছ।বাইম মাছ এমনিতেই অনেক মজা, যেভাবে রান্না করা হয় সেভাবেই খেতে মজা হয়।আর এ মাছের শুঁটকি মাছও সেইম টেস্ট।বাংলাদেশ থেকে এই শুঁটকি মাছ এনেছিলাম। প্রতিবার যখন বাংলাদেশ থেকে আসি তখন বেশ কিছু শুঁটকি মাছ কিনে নিয়ে আসি।এবারেও শুঁটকি মাছগুলোর মধ্যে রয়েছে বাইম, চিংড়ি, বোয়াল, গজার , সিদল, গাগলা এবং চেলা শুঁটকি।বেশি করে নিয়ে আসি যেন অনেক দিন খাওয়া যায়।যেহেতু এই মাছগুলো নরমালে অনেক দিন ভালো থাকে তাই আর কোন প্রব্লেম হয়না।আগে শুঁটকি মাছ তেমন বেশি পছন্দ করতাম না কিন্তু বিয়ের পর খেতে খেতে এখন বেশ ভালোই লাগে।যাইহোক আমার রেসিপি কিন্তু খুবই মজার হয়েছিল। আশা করছি আপনাদেরও ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ

উপকরণপরিমাণ
শুঁটকি মাছ৫০০ গ্রাম
পিঁয়াজ কুচিদেড় কাপ
কাঁচা মরিচ৬/৭ টি
টমেটো কুচিহাফ কাপ
হলুদ গুঁড়াদেড় চা চামচ
মরিচ গুঁড়া১ টেবিল চামচ
জিরা গুঁড়া১ টেবিল চামচ
কারিপাউডারদেড় টেবিল চামচ
ধনেপাতা কুচি২ টেবিল চামচ
তেজপাতা১ টি
লবনস্বাদমতো

কার্যপদ্ধতিঃ

IMG_0545.jpegIMG_0546.jpeg

প্রথমেই মাছগুলোকে টাটকা গরম পানিতে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি।

IMG_0547.jpegIMG_0548.jpeg

এরপর পিঁয়াজ, কাঁচামরিচ, টমেটো ও ধনেপাতা কেটে নিয়েছি। এরপর একটি হাঁড়িতে হালকা তেল গরম করে তাতে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি।

IMG_0549.jpegIMG_0552.jpeg

এরপর পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো ও লবণ দিয়ে মাখিয়ে অল্প আঁচে রেখে দিয়েছি পেঁয়াজগুলো গলে যাওয়ার জন্য।এরপর মাছগুলো ভালোভাবে ধুয়ে হলুদ দিয়ে মাখিয়ে হালকা তেলে ভেজে নিয়েছি।

IMG_0551.jpegIMG_0553.jpeg

এরপর পেঁয়াজগুলো গলে গেলে সকল গুড়া মসলা গুলো দিয়ে দিয়েছি।

IMG_0555.jpegIMG_0556.jpeg

এরপর গুড়া মসলা ভালোভাবে মাখিয়ে অল্প আঁচে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।

IMG_0557.jpegIMG_0558.jpeg

এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। এরপর মাছগুলো মসলার সাথে ভালোভাবে মাখিয়ে এক কাপ পানি অ্যাড করে দিয়েছি।

IMG_0559.jpegIMG_0560.jpeg

এরপর ফুল আঁচে ৫ মিনিটের জন্য রেখে দিয়েছি। ব্যাস হয়ে গেল আমার মজাদার বাইম মাছের শুঁটকির রেসিপি।

IMG_0565.jpeg

পরিবেশনের জন্য রেডি।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 9 months ago 

সিদল কিন্তু আমার ভীষণ পছন্দের আপু। সেই সাথে বাইম মাছ ও অনেকটাই মজাদার হয়ে থাকে আমাদের বাংলাদেশের। বিশেষ করে ছোট ছোট খাল বিল গুলোতে যে বাইম মাছ পাওয়া যায় সেগুলোতে আরো বেশি পরিমাণে টেস্ট হয়ে থাকে। বাইম মাছের শুটকির রেসিপিটা দেখে খুবই ভালো লাগলো মনে হচ্ছে খেতে খুবই টেস্টি হয়েছিল।

 9 months ago 

শুটকি মাছ আমারও খুব পছন্দের। খেতে ভালোই লাগে একটু ঝাল ঝাল করে রান্না করলে। আপনার তৈরি করা রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে। রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। মজাদারও পছন্দের রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 9 months ago 

একসময় আমিও শুঁটকি মাছ খেতে পারতাম না,কিন্তু এখন শুঁটকি মাছের রেসিপি খেতে খুব ভালো লাগে। যাইহোক বাইম মাছের শুঁটকির রেসিপিটা দেখতে বেশ লোভনীয় লাগছে আপু। কালার দেখেই বুঝা যাচ্ছে রেসিপিটা খেতে দারুণ লেগেছিল। এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 60877.22
ETH 1611.90
USDT 1.00
SBD 0.42