ইলিশ মাছ দিয়ে মজার পুঁইশাকের রেসিপি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


polish_save.jpeg

আজকে আমার খুবই ফেভারিট দুটি আইটেম দিয়ে রেসিপিটি তৈরি করেছি। শাকের মধ্যে সবচেয়ে ফেভারিট হচ্ছে পুঁইশাক, আর মাছের মধ্যে ইলিশ মাছ। এই দুটির সমন্বয়ে তৈরি করেছি মজাদার এই রেসিপি।নরমালি ইলিশ মাছের মাথা, লেজ ও কাঁটাগুলো দিয়ে শাক রান্না করতে হয়, তা না হলে মাছের বড় বড় পিসগুলো দিলে মাছগুলো একেবারেই ভেঙে যায়।তারপরও সাবধানে মাছের কয়েকটি পিসও দিয়েছি।শাক রান্না করতে গিয়ে দেখি ফ্রিজে একটুও ইলিশ মাছ নেই। এরপর ঠিক তখন হাজব‍‍্যান্ড শপ থেকে দ্রুত গিয়ে ইলিশ মাছ নিয়ে আসে। ইলিশ মাছ ছাড়া এই শাক মজা লাগেনা। যাইহোক খুবই মজা হয়েছিল আমার এই রেসিপিটি।আশা করি আপনাদেরও ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ

উপকরণপরিমাণ
ইলিশ মাছ৫/৬ পিস
পিঁয়াজ কুচিদেড় কাপ
শাক৪০০ গ্রাম
কাঁচা মরিচ৬/৭ টি
হলুদ গুঁড়াদেড় চা চামচ
মরিচ গুঁড়া১ টেবিল চামচ
জিরা গুঁড়া১ টেবিল চামচ
কারিপাউডার২ টেবিল চামচ
ধনেপাতা কুচি২ টেবিল চামচ
লবনস্বাদমতো

কার্যপদ্ধতিঃ

IMG_8041.jpegIMG_8039.jpeg

প্রথমেই পেঁয়াজ, কাঁচামরিচ ও ধনেপাতা কেটে নিয়েছি।এরপর শাকগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি।

IMG_8042.jpegIMG_8043.jpeg

এরপর একটি হাঁড়িতে তেল গরম করে তাতে পেঁয়াজ কাঁচামরিচ ও লবণ দিয়ে মাখিয়ে অল্প আঁচে রেখে দিয়েছি পেঁয়াজগুলো গলে যাওয়ার জন্য।

IMG_8044.jpegIMG_8045.jpeg

এরপর শাকগুলো কেটে নিয়েছি।এরপর মাছগুলো বের করে রেখেছি বরফ ছাড়ানোর জন্য।

IMG_8046.jpegIMG_8047.jpeg

এরপর পিঁয়াজ গলে গেলে সকল গুড়া মসলাগুলো দিয়ে দিয়েছি। এরপর মসলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি।

IMG_8048.jpegIMG_8049.jpeg

এরপর মসলার মধ্যে মাছগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি।

IMG_8051.jpegIMG_8052.jpeg

এরপর শাকগুলো দিয়ে দিয়েছি। এরপর পানি অ্যাড করে ফুল আঁচে ৬-৭ মিনিটের জন্য রেখে দিয়েছি।

IMG_8054.jpegIMG_8057.jpeg

এরপর ধনেপাতা অ‍্যাড করে আমার রান্না শেষ করেছি। ব্যাস হয়ে গেল আমার মজাদার ইলিশ মাছ দিয়ে পুঁইশাকের রেসিপি।

IMG_8061.jpeg

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

ইলিশ মাছ দিয়ে পুঁই শাক রান্না করে খেতে আমিও ভীষণ ভালোবাসি।এই রেসিপিটি খুব ই সুস্বাদু হয়।আপনি খুব সাবধানে আর সুন্দর ভাবে রেসিপিটি তৈরি করলেন আপু।এই রেসিপিটি রান্না করলে নাড়াচাড়া কম করলে মাছ আর ভেঙে যায় না।সুস্বাদু এই রেসিপিটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 last year 

মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপু। এভাবে পুইঁ শাক রান্না করলে খেতে দারুন লাগে। রেসিপিটির রং দেখেই বুঝা যাচ্ছে খেতে দারুন হয়েছিল। তবে আমি শাকে কখনও ধনে পাতা ব্যবহার করি না। তবে মনে হচ্ছে ব্যবহার করলে ভালই লাগবে। ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

@jswit reply-off"

 last year 

পুঁইশাক এবং ইলিশ মাছ আমারও খুব পছন্দ। যাইহোক ইলিশ মাছ দিয়ে পুঁইশাক এভাবে রান্না করলে খেতে দারুণ লাগে। রেসিপির কালারটাও চমৎকার এসেছে। খুব ভালো লাগলো রেসিপিটা দেখে। এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 63074.17
ETH 1657.75
USDT 1.00
SBD 0.41