সাতকরা দিয়ে ভেড়ির মাংসের চাপ কারি
আসসালামুআলাইকুম ,
সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমার একটি পছন্দের খাবারের রেসিপি নিয়ে । খাবারটি সাতকরা দিয়ে lamb চাপ কারী। সাতকরা সিলেটবাসীদের একটি ঐতিহ্যবাহী খাবার , সিলেটে আসার পরে এই খাবারটি সম্পর্কে জানতে পেরেছি ।খাবারটি আমার পরিবারের সকলেইরই পছন্দের। আশা করি আপনাদেরও ভাল লাগবে।
চলুন দেখা যাক খাবারটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে?
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| ভেড়ির মাংস | ২কেজি |
| পেঁয়াজ কুচি | ৩কাপ |
| আদা বাটা | ৩টেঃচাঃ |
| রসুন বাটা | ৩টেঃচাঃ |
| হলুদ গুড়া | ২ চাঃচাঃ |
| ধনিয়া গুড়া | ২ চাঃচাঃ |
| লাল মরিচ গুঁড়া | ২চাঃচাঃ |
| জিরাগুঁড়া | ২চাঃচাঃ |
| গরম মসলা | ১চাঃচাঃ |
| লবণ | স্বাদমতো |
| এলাচ | ৫টি |
| লবঙ্গ | ৫টি |
| দারচিনি | ৩পিস |
| কাঁচা মরিচ | ৩টি |
| সাতকরা | ৫পিচ |
| টমেটো | ১ টি |
কার্যপ্রণালী :
প্রথমে একটি হাঁড়িতে তেল গরম করে আদা রসুন দিয়ে তার মধ্যে পেঁয়াজ ,কাঁচামরিচ ,টমেটো লবন দিয়ে ভালভাবে মাখিয়ে নিয়েছি, এরপর মাংসগুলো দিয়ে এলাচ, দারচিনি ,লবঙ্গ ও তেজপাতা দিয়ে মাখিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি ১৫ মিনিট । সিদ্ধ হয়ে যাওয়ার পরে সাতকরা সহ বাকি মসলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে কোষিয়ে নিতে হবে। এরপর ৪/৫ কাপ গরম পানি যোগ করে ১০ মিনিটের জন্য রেখে দিতে হবে।
ধাপ গুলো দেখানো হলো:
15 মিনিট পরে সাতকরা সহ বাকি মসলাগুলো দিয়ে কষিয়ে গরম পানি এড করে নিয়েছি।
10 মিনিট পরে তৈরি হয়ে গেল আমার মজাদার সাতকরার Lamb curry.
পরিবেশনের জন্য এনেছি।
| ডিভাইস | আইফোন টেন এক্স ম্যাক্স |
|---|
আশা করি আমার এই আজকের আয়োজন আপনাদের ভাল লেগেছে।
ধন্যবাদ,
@tangera
Cc: @rme
আমি তানজিরা, ব্রিটিশ-বাংলাদেশী , বিবাহিতা, দুই সন্তানের জননী। বর্তমানে ইংল্যান্ডে বসবাস করছি।বাংলা আমার মাতৃভাষা, বাংলাকে ভালোবাসি , ভালোবাসি আমার জন্মভূমিকে ,ভালোবাসি মাটি ও মানুষকে ।বাগান করতে ভালোবাসি যা আমার একমাত্র প্রধান সখ,ভালোবাসি ভ্রমণ করতে ও রান্না করতে।
একেবারে ইউনিক একটি রেসিপি , জীবনেও "সাতকরা"'র নাম শুনিনি আগে কখনো । আচ্ছা ভেড়ি মানে কি ভেড়া ? মানে sheep ? আর এই "সাতকরা" নিয়ে একটা পরিচিতিমূলক পোস্ট চাই আমাদের ব্লগে :)
Yes it’s sheep, of course I will do it. Thank you very much for support it.
I had problem commenting , that says “ posting keys missing” for this made English comments.