রেসিপি-বেগুন দিয়ে মাগুর মাছের ঝোল||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আমি আজ ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করবো। সবজি দিয়ে মাছের ঝোল খেতে অনেক ভালো লাগে। তাই আজকে আমি আমার খুবই পছন্দের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা চলুন আমার আজকের রেসিপি দেখে নেয়া যাক।

বেগুন দিয়ে মাগুর মাছের ঝোল:

IMG_20250622_200823.jpgCemera: Oppo-A12.


বেগুন আমার খুবই প্রিয় একটি সবজি। বেগুন দিয়ে মাছের ঝোল করলে খেতে অসাধারণ হয়। আর এই খাবারটি খেতে আমি ছোটবেলা থেকেই অনেক পছন্দ করি। মাগুর মাছের ঝোল করলে খেতে যেমন ভালো লাগে তেমনি বেগুন দিয়ে ঝোল করলেও খেতে খুবই ভালো লাগে। আর গরমের সময় সবজি দিয়ে মাছ খেতে আমার কাছে বেশি ভালো লাগে। দুপুরবেলায় গরম ভাত আর সবজি হলে বেশ ভালোভাবে খাওয়া যায়। মাগুর মাছ দিয়ে যেকোনো সবজি রান্না করলে খেতে ভালো লাগে। আর বেগুন দিয়ে রান্না করার কারণে অনেক বেশি টেস্টি হয়েছিল খেতে। খুবই সহজ ভাবেই এই রান্নাটি করে নেওয়া যায় আর সেই পদ্ধতি শেয়ার করবো।

প্রয়োজনীয় উপকরণ:

ক্রমিক নংনামপরিমাণ
মাগুর মাছ২০০ গ্রাম
বেগুন২৫০ গ্রাম
হলুদের গুঁড়া১/২ চামচ
মরিচের গুঁড়া১ চামচ
লবণপরিমাণমতো
জিরা গুঁড়া১/২ চামচ
রসুন কুচি১/২ চামচ
পেঁয়াজ কুচি১/২ কাপ

IMG20250617145121.jpgCemera: Oppo-A12.

IMG20250617145137.jpgCemera: Oppo-A12.


রেসিপি তৈরির ধাপসমূহ নিচে দেওয়া হলো:


↘️ধাপসমূহ:↙️

ধাপ-১

IMG20250617145242.jpgCemera: Oppo-A12.
IMG_20250622_210555.jpgCemera: Oppo-A12.


এই মজার রেসিপি তৈরি করার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়েছি। এরপর পেঁয়াজ দিয়েছি।

ধাপ-২

IMG_20250622_210723.jpgCemera: Oppo-A12.
IMG_20250622_210732.jpgCemera: Oppo-A12.


এবার পরিমাণ অনুযায়ী সব মসলাগুলো দিয়েছি। এখানে মসলার মধ্যে আমি রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর জিরা গুঁড়া ব্যবহার করেছি। এরপর পানি দিয়েছি।

ধাপ-৩

IMG20250617145637.jpgCemera: Oppo-A12.
IMG20250617145650.jpgCemera: Oppo-A12.


মসলা কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছি। এরপর মাছ দেওয়ার প্রস্তুতি নিয়েছি।

ধাপ-৪

IMG_20250622_210828.jpgCemera: Oppo-A12.
IMG_20250622_210837.jpgCemera: Oppo-A12.


এবার মাছ ভালোভাবে ভুনা করে নিয়েছি। আর নেড়েচেড়ে নিয়েছি।

ধাপ-৫

IMG_20250622_210846.jpgCemera: Oppo-A12.
IMG_20250622_210857.jpgCemera: Oppo-A12.


এবার মসলার সাথে মাছগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি আর বেগুন দিয়েছি।

ধাপ-৬

IMG_20250622_210908.jpgCemera: Oppo-A12.
IMG_20250622_210917.jpgCemera: Oppo-A12.


ধীরে ধীরে বেগুনগুলো নেড়েচেড়ে নিয়েছি আর সুন্দরভাবে ভুনা করেছি।

শেষ ধাপ:

IMG_20250622_210925.jpgCemera: Oppo-A12.


হালকা একটু পানি দিয়ে কিছুক্ষণ সময় রান্না করেছি আর এই খাবারটি তৈরি হয়ে গেছে।

পরিবেশন:

IMG_20250617_165155.jpgCemera: Oppo-A12.


বেগুন দিয়ে মাগুর মাছের ঝোল তৈরি হয়ে গেলে পরিবেশনের জন্য রেডি করেছি। আর গরম ভাতের সাথে খেয়ে নিয়েছি। খেতে খুবই চমৎকার এবং সুস্বাদু হয়েছিল। এখনো সেই খাবারের স্বাদ মুখে লেগে আছে আমার। তো বন্ধুরা আমার তৈরি এই রেসিপি আপনাদের কেমন লেগেছে মন্তব্য করে জানাতে ভুলবেন না।


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।

Sort:  
 last year 

এই মজাদার রেসিপিটা যে দেখবে তারই জিভে জল চলে আসবে। আপনি আজকে যে রেসিপিটা তৈরি করেছেন এটা আমার অনেক ফেভারিট। কয়েকদিন আগেও এই মজাদার রেসিপিটা আমার খাওয়া হয়েছিল। আর এখন তো আপনার কাছে দেখে আবারো খেতে ইচ্ছে করছে। এই রেসিপিটা যারা তৈরি করতে পারে না, তারা সহজে আপনার উপস্থাপনা দেখে তৈরি করে নিতে পারবে।

 last year 

এই খাবারগুলো দেখলে সত্যিই জিভে জল চলে আসে। আর খেতেও দারুন লাগে ভাই।

 last year 

Screenshot_2025-06-22-16-15-37-16.jpg

Screenshot_2025-06-22-16-17-19-36.jpg

Screenshot_2025-06-22-16-17-55-56.jpg

Congratulations, your post has been upvoted by @nixiee with a 3.0249181447258007 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনার তৈরি করা আজকের রেসিপি টা দেখে তো আমার খেতে ইচ্ছে করছে অনেক বেশি। এরকম রেসিপি গুলো খেতে আমার অনেক ভালো লাগে। আপনি আজকের রেসিপিটা খুব সুন্দর ভাবে তৈরি করলেন। দেখেই বুঝতে পারছি কতটা সুস্বাদু হয়েছিল রেসিপিটি। নিশ্চয়ই অনেক মজা করে খেয়েছিলেন এটা। অন্যরাও তৈরি করতে পারবে এটা দেখলে।

 last year 

আমার রেসিপি দেখে আপনার খেতে ইচ্ছে করছে জেনে ভালো লেগেছে আপু। অসংখ্য ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য।

 last year 

ভীষণ সুন্দর একটি রেসিপি দেখে মন ভরে গেল। রান্নার পদ্ধতি অনেক সুন্দর আর তেমনই সুন্দর হয়েছে রেসিপিটি দেখতে। তবে দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু হয়েছে খেতে। দেখেই তো লোভ হচ্ছে।

 last year 

খুব সহজ পদ্ধতিতে রান্না করেছি আর খেতে দারুণ হয়েছিল আপু। ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বেগুন দিয়ে মাগুর মাছের ঝোল রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।

 last year 

ভাই আমি চেষ্টা করেছি চমৎকারভাবে রেসিপি উপস্থাপন করার। প্রত্যেকটা ধাপ উপস্থাপন করেছি ভাই।

 last year 

খুবই মজাদার একটি রেসিপি উপস্থাপন করেছেন ভাইয়া। আমার মাগুর মাছ খেতে ভীষণ ভালো লাগে। আর বেগুন দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি মজাদার হয়। আপনি খুব সুন্দর ভাবে রেসিপিটি উপস্থাপন করেছেন। দেখে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 61988.31
ETH 1638.24
USDT 1.00
SBD 0.42