রেসিপি-শসা দিয়ে টেংরা মাছের পাতলা ঝোল||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজকে আমি মজার রেসিপি শেয়ার করতে চলে এসেছি। রান্নাবান্না খুব একটা পারিনা। তবে মাঝে মাঝে হালকা কিছু রান্না করার ট্রাই করি। অবশ্য বাসার সবাই আমাকে হেল্প করে। আজকে আমি আমার খুবই পছন্দের একটি খাবারের রেসিপি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা চলুন আমার আজকের রেসিপি দেখে নেয়া যাক।

শসা দিয়ে টেংরা মাছের পাতলা ঝোল:

IMG_20250614_150109.jpgCemera: Oppo-A12.


গরমের সময় মাছের পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে। হালকা সবজি দিয়ে যদি মাছের পাতলা ঝোল করা হয় তাহলে পেট ভরে ভাত খাওয়া যায়। দুপুরবেলায় গরম ভাতের সাথে শসা দিয়ে টেংরা মাছের পাতলা ঝোল খেতে অসাধারণ লেগেছে। এই শাশাগুলো আমার গাছের শসা। যেহেতু ঈদের ছুটিতে বাড়ি চলে গিয়েছিলাম তাই এসে দেখি টবে লাগানো শসার গাছে বড় সাইজের শসা ঝুলে আছে। দ্রুতই ছিঁড়ে নিয়েছিলাম আর টেংরা মাছ দিয়ে ঝোল করেছিলাম। এই রান্নাটি অনেক সহজ ভাবেই করে ফেলা যায়। আপনারা চাইলে আপনারাও করতে পারবেন। প্রসেসটা আমি নিচে তুলে ধরবো। চলুন দেখে নেয়া যাক সম্পূর্ণ প্রসেস।

প্রয়োজনীয় উপকরণ:

ক্রমিক নংনামপরিমাণ
টেংরা মাছ২৫০ গ্রাম
শসা২০০ গ্রাম
হলুদের গুঁড়া১/২ চামচ
মরিচের গুঁড়া১ চামচ
লবণপরিমাণমতো
জিরা গুঁড়া১/২ চামচ
রসুন বাটা১/২ চামচ
পেঁয়াজ কুচি১/২ কাপ
সয়াবিন তেল৩ চামচ

IMG20250613144101.jpgCemera: Oppo-A12.

IMG20250613144105.jpgCemera: Oppo-A12.


রেসিপি তৈরির ধাপসমূহ নিচে দেওয়া হলো:


↘️ধাপসমূহ:↙️

ধাপ-১

IMG_20250614_154814.jpgCemera: Oppo-A12.
IMG20250613144946.jpgCemera: Oppo-A12.


শসা দিয়ে টেংরা মাছের পাতলা ঝোল করার জন্য প্রথমে শসা গুলো খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে। এরপর ছোট ছোট পিস করে কেটে নেওয়া হয়েছে। এবার পানিতে ভাপ দিয়ে নিয়েছি।

ধাপ-২

IMG_20250614_155030.jpgCemera: Oppo-A12.
IMG_20250614_155315.jpgCemera: Oppo-A12.


শসা গুলো হালকা ভাপ দেওয়া হয়ে গেলে এবার অন্য একটি চুলায় করাই বসিয়েছি আর তেল গরম করেছি। তেল গরম হলে পেয়াজ দিয়ে ভেজে নিয়েছি। এবার রসুন বাটা দিয়েছি।

ধাপ-৩

IMG_20250614_155647.jpgCemera: Oppo-A12.
IMG_20250614_155701.jpgCemera: Oppo-A12.


পেঁয়াজ এবং রসুন যাতে পুড়ে না যায় এজন্য পানি দিয়েছি। এরপর পানির মধ্যে বাকি মসলাগুলো যুক্ত করেছি। পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া ও লবণ দিয়েছি।

ধাপ-৪

IMG_20250614_155724.jpgCemera: Oppo-A12.
IMG_20250614_155739.jpgCemera: Oppo-A12.


মশলাগুলো ভুনা করেছি আর মাছগুলো এর মধ্যে দেওয়ার জন্য পুরো প্রস্তুতি নিয়েছি।

ধাপ-৫

IMG_20250614_155751.jpgCemera: Oppo-A12.
IMG_20250614_155829.jpgCemera: Oppo-A12.


মাছগুলো ভালোভাবে ভুনা করার চেষ্টা করেছি। আর মজা করে রান্নাটি করার চেষ্টা করেছি।

ধাপ-৬

IMG_20250614_155843.jpgCemera: Oppo-A12.
IMG_20250614_155854.jpgCemera: Oppo-A12.


মাছগুলো যখন ভুনা হয়েছে তখন হালকা সেদ্ধ করে রাখা শসা গুলো দিয়েছি আর নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি।

ধাপ-৭

IMG_20250614_155907.jpgCemera: Oppo-A12.
IMG_20250614_150317.jpgCemera: Oppo-A12.


আর অল্প পানি দিয়ে কিছুক্ষণ সময় রান্না করেছি আর শসা দিয়ে টেংরা মাছের পাতলা ঝোল তৈরি হয়েছে।

পরিবেশন:

IMG_20250614_150132.jpgCemera: Oppo-A12.


শসা দিয়ে টেংরা মাছের পাতলা ঝোল তৈরি হওয়ার পর আর কোন কথা নেই সোজা গিয়ে খাবার টেবিলে বসে পড়েছিলাম। গরম ভাতের সাথে এই টেংরা মাছের ঝোল খেতে চমৎকার লেগেছে। এখনো এই টেস্ট মুখে লেগে আছে আমার। তো বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে মন্তব্য করে জানাতে ভুলবেন না কিন্তু।


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।

Sort:  
 last year 

টেংরা মাছ আমার ভীষণ পছন্দের একটি মাছ। সেই সাথে আপনি খুবই লোভনীয়ভাবে তৈরি করেছেন। শসা দিয়ে তৈরি করাতে আরো লোভনীয় দেখাচ্ছে। এরকম চমৎকার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

টেংরা মাছ আমার খুবই পছন্দের। আর শসা দিয়ে রান্না করেছিলাম খেতে ভালো লেগেছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আজকে আপনি শসা দিয়ে টেংরা মাছের পাতলা ঝোল রেসিপি শেয়ার করেছেন।রেসিপিটি দেখেই জিভে পানি চলে এসেছে! শসার সঙ্গে টেংরা মাছের কম্বিনেশন খুবই ইউনিক, গরমে হালকা ঝোলের কথা ভাবলেই মন ভালো হয়ে যায়। আপনার প্রতিটি রেসিপি অনেক লোভনীয় হয় খেতে ও মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল।ধন্যবাদ শেয়ার করার জন্য

 last year 

এই গরমে এরকম ঝোল তরকারি খেতে ভালো লাগে। তাই এই ঝোলের তরকারি করেছিলাম ভাই।

 last year 

শশা সবজিটি রান্না করার চেয়ে কাঁচা খেতে আমার কাছে ভালো লাগে। মাছ দিয়ে কখনো রান্না করে খাওয়া হয়নি। নারকেল বাটা এবং ডিম দিয়ে রান্না করে খেতে ভালো লাগে। আপনার রেসিপির কালার টা বেশ লোভনীয় লাগছে। মজাদার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

শসা কাঁচা খেতে ভালো লাগে। তবে যেই শশাগুলো একটু বড় সাইজের হয় সেগুলো দিয়ে মাছ রান্না করলে খেতে বেশি ভালো লাগে।

 last year 

আপনি তো দেখছি আজকে আমার খুব পছন্দের একটা রেসিপি শেয়ার করেছেন। আপনার তৈরি করার রেসিপিটা দেখে আমার অনেক লোভ লাগলো। মজার মজার রেসিপি গুলো দেখলে খেতে ইচ্ছে করে। দেখে বোঝা যাচ্ছে আপনার তৈরি করা এই রেসিপিটা অনেক মজা করে খেয়েছিলেন।

 last year 

এই খাবারটি আপনার পছন্দের জেনে খুবই ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

এই সময় কেন যে এখন আপনার রেসিপি টা দেখলাম। এই সময়টাতে কিন্তু এরকম একটা লোভনীয় রেসিপি পেলে মজা করে খেতে পারতাম। এই রেসিপিটা খেতে আমি এত পছন্দ করি যে দেখলে জিভে জল চলে আসে। তেমনি আপনার তৈরি করা রেসিপি দেখে ইচ্ছে করছে খেয়ে ফেলি। এত মজাদার ভাবে তৈরি করেছেন বুঝতেও পারছি এটা খুবই সুস্বাদু হয়েছিল।

 last year 

ভাই আপনার দাওয়াত রইলো। আপনি আমার বাসায় চলে আসেন আপনাকে এভাবে রান্না করে খাওয়াবো।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 3.0016222226835496 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

 last year 

টেংরা মাছ তো অনেক বার খাওয়া হয়েছে কিন্তু শসা দিয়ে রান্না করে কখনো খাওয়া হয়নি। রেসিপিটি দেখে বেশ ভালো লাগলো। গরম ভাতে মাছের ঝোল দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে। মাছ রান্নার কালার টা কিন্তু দারুন এসেছে। খেতেও নিশ্চয়ই সুস্বাদু হয়েছে। সুস্বাদু রেসিপিটি শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

 last year 

এভাবে শসা দিয়ে একদিন রান্না করেছে দেখতে পারেন আপু। আশা করি আপনার কাছে ভালো লাগবে।

 last year 

টেংরা মাছ অনেক পছন্দ তবে শসা দিয়ে কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে লোভ সামলানোর মুশকিল। কালারটা দারুণ এসেছে। নিশ্চয়ই অনেক মজা হয়েছে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

মাঝে মাঝে নতুন খাবার ট্রাই করতে হয় আপু। আর এই খাবারটি খেতে দারুন লাগে।

 last year 

শসা পেকে গেলে তা দিয়ে এমন রান্না করে খেতে বেশ সুস্বাদু লাগে। আর টেংরা মাছ তো অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। দুটো উপকরণ মিলিয়ে বেশ লোভনীয় একটি রেসিপি। বেশ সুন্দর করে এত সুন্দর লোভনীয় একটি রেসিপি আপনি তৈরি করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 62060.73
ETH 1731.31
USDT 1.00
SBD 0.39