আসসালামু-আলাইকুম/আদাব।
প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আমি সব সময় নতুন নতুন রেসিপি তৈরি করতে পছন্দ করি। কারণ খাবারে ভিন্নস্বাদ ভালো লাগে। বিশেষ করে শীতকালে বিভিন্ন রকমের খাবার খেতে আমার বেশি ভালো লাগে। আমি নিজের অভিজ্ঞতা থেকে আজ মাসকলাইয়ের ডাল দিয়ে মাছের মাথা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। শীতকালে মাসকলাইয়ের ডাল খেতে খুবই ভালো লাগে। মাসকলাইয়ের ডালের স্বাদ বৃদ্ধিতে আমি মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল রান্নার রেসিপি তৈরি করেছি। শীতকালে এই রেসিপি খেতে খুবই ভালো লাগে। মাসকলাইয়ের ডাল দিয়ে মাছের মাথা রান্না করলে খেতে খুবই মজাদার ও সুস্বাদু হয়।
মাসকলাইয়ের ডাল দিয়ে মাছের মাথা রান্নার রেসিপি:
Cemera: Oppo-A12.
মাসকলাইয়ের ডাল দিয়ে মাছের মাথা রান্না করলে খেতে অনেক বেশী মজাদার হয়।শীতকাল এলেই আমি এই মজাদার রেসিপি তৈরি করে খাই।আমি যখন অবসর সময় পাই তখন মাঝে মাঝে বিভিন্ন ধরনের রেসিপি তৈরির চেষ্টা করি। এই রেসিপি গুলো আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। যেগুলো আমার প্রিয় খাবার সেগুলো আমি নিজে নিজে রান্না করার চেষ্টা করি। খুব সহজ পদ্ধতিতে মাসকলাইয়ের ডাল দিয়ে মাছের মাথা রান্না করেছি। আমি আশা করছি আমার তৈরি রেসিপি আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
• মাছের মাথা।
• মাসকলাই ডালের গুঁড়া ২৫০ গ্রাম।
• মরিচের গুঁড়া ১/২ চামচ।
• হলুদের গুঁড়া ১ চামচ।
• সয়াবিন তেল পরিমাণমত।
• লবণ পরিমানমত।
• জিরা বাটা ১ চামচ।
• রসুন বাটা ১/২ চামচ।
• রসুন কুচি ১/২ চামচ।
• ধনিয়া পাতা পরিমাণমত।
• কাঁচা মরিচ পরিমাণমত।
• জিরা।
• দারুচিনি ১ টুকরো।
• এলাচ ১ টি।
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
মাসকলাইয়ের ডাল দিয়ে মাছের মাথা রান্নার রেসিপি নিচে ধাপে ধাপে আলোচনা করলাম।
↘️রান্নার ধাপসমূহ:↙️
🍲ধাপ ১🍲
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
মাসকলাইয়ের ডাল দিয়ে মাছের মাথা রান্নার রেসিপি তৈরি করার জন্য প্রথমে মাছের মাথা ভাজার জন্য প্রস্তুত করেছি। মাছের মাথা ভালোভাবে ভাজার জন্য সামান্য পরিমাণে হলুদের গুড়া, মরিচের গুঁড়া ও লবণ দিয়েছি। এরপর ভালোভাবে হাত দিয়ে মিশিয়েছি।
🍲ধাপ-২🍲
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
মাসকলাইয়ের ডাল দিয়ে মাছের মাথা রান্নার রেসিপি তৈরি করতে এবার একটি কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়েছি। এরপর তেল গরম হলে মাছের মাথা দিয়েছি ভাজার জন্য।
🍲ধাপ-৩🍲
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
মাছের মাথা তেলের মধ্যে খুব ভালোভাবে ভাজার জন্য এপিঠ ওপিঠ দুপাশে ভালোভাবে ভেজে নিয়েছি। মাছের মাথা ভালোভাবে ভাজা হলে একটি বাটিতে তুলে নিয়েছি।
🍲ধাপ-৪🍲
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
মাসকলাইয়ের ডাল দিয়ে মাছের মাথা রান্নার রেসিপি তৈরি করার জন্য এবার কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়েছি। এরপর জিরা বাটা ১ চামচ, রসুন বাটা ১/২ চামচ ও কাঁচামরিচ দিয়েছি।
🍲ধাপ-৫🍲
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
এবার এগুলো মিক্সড করেছি। এরপর হলুদের গুঁড়া ও লবণ দিয়েছি। এবার সবগুলো ভালোভাবে মিক্সড করেছি।
🍲ধাপ-৬🍲
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
আমি যেহেতু মাসকলাইয়ের ডাল দিয়ে মাছের মাথা রান্নার রেসিপি তৈরি করবো তাই আমি পরিমাণমতো পানি দিয়েছি। ডাল রান্না করতে যেহেতু একটু বেশি পরিমাণ পানির প্রয়োজন তাই আমি একটু বেশি করে পানি দিয়েছি।
🍲ধাপ-৭🍲
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
এবার পানি খুব ভালোভাবে গরম করেছি। পানি গরম হলে এবং পানি ফুটতে থাকলে তখন মাসকলাই ডালের গুঁড়ো গুলো ফুটন্ত পানির মধ্যে দেওয়ার জন্য প্রস্তুত করেছি।
🍲ধাপ-৮🍲
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
খুব সাবধানে এবং ধীরে ধীরে ডালের গুঁড়ো গুলো ফুটন্ত পানির মধ্যে দিয়েছি। কারণ খুব ধীরে ধীরে না দিলে ডালের গুঁড়ো গুলো ভালোভাবে পানির সাথে মিক্সড হবে না। তাই আমি চামচ দিয়ে একটু একটু করে ডালের গুঁড়ো ফুটন্ত পানির মধ্যে দিয়েছি।
🍲ধাপ-৯🍲
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
ডালের গুঁড়ো গরম পানির সাথে ভালোভাবে মিক্সড করার জন্য নেড়েচেড়ে নিয়েছি। কিছুক্ষণ পরপর ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি যাতে ডালের গুঁড়োগুলো খুব ভালোভাবে মিক্সড হয়।
🍲ধাপ-১০🍲
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
ডালের গুঁড়োগুলো ভালোভাবে ফুটন্ত পানিতে মিক্সড হলে এবং কিছুটা হয়ে গেলে তখন আমি মাছের মাথা ডালের মধ্যে দিয়েছি। আমি যেহেতু মাসকলাইয়ের ডাল দিয়ে মাছের মাথা রান্নার রেসিপি তৈরি করবো তাই আমি ডাল যখন প্রায় হয়ে এসেছে তখন ভেজে রাখা মাছের মাথা দিয়েছি।
🍲ধাপ-১১🍲
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
এবার একটি পরিষ্কার বাটিতে সম্পূর্ণ ডাল ঢেলে নিয়েছি। আমি খুব সাবধানে গরম ডালগুলো বাটিতে ঢেলেছি।
🍲ধাপ-১২🍲
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
আমার রান্না করা মাসকলাইয়ের ডাল দিয়ে মাছের মাথার রেসিপি খেতে অনেক বেশি সুস্বাদু করার জন্য এবার পুনরায় একটি কড়াইয়ে তেল দিয়েছি এবং তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, গোটা জিরা, দারুচিনি ও এলাচ দিয়েছি। এরপর সবগুলো ভালভাবে ভেজে নিয়েছি।
🍲ধাপ-১৩🍲
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
এবার বাটিতে রাখা ডালগুলো খুব ধীরে ধীরে এবং সাবধানে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। এবার নাড়াচাড়া করে ভালোভাবে মিক্সড করেছি।
🍲শেষ ধাপ🍲
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
আমার তৈরি করা মাসকলাইয়ের ডাল দিয়ে মাছের মাথার রেসিপি খেতে আরো বেশি সুস্বাদু ও মজাদার করার জন্য ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে দিয়েছি। এবার নাড়াচাড়া করে ধনিয়া পাতা গুলো ডালের সাথে মিশেছি। এভাবেই আমি মাসকলাইয়ের ডাল দিয়ে মাছের মাথা রান্নার রেসিপি তৈরি করেছি।
🍲পরিবেশন:🍲
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
মাসকলাইয়ের ডাল দিয়ে মাছের মাথা রান্না রেসিপি তৈরি হয়ে গেলে এবার একটি পরিষ্কার বাটিতে নিয়েছি পরিবেশন করার জন্য। মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল খেতে খুবই ভালো লাগে। এবার আমি এই রেসিপিটি তৈরি হলে পরিবেশনের জন্য প্রস্তুত করেছি। আমি চেষ্টা করেছি আমার এই রেসিপি মজাদার করার জন্য। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।
আমার রেসিপি মাসকলাইয়ের ডাল দিয়ে মাছের মাথা রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে একদিন তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি এই খাবারটি আপনাদের পছন্দ হবে।
💕ধন্যবাদ সকলকে।💕
আপনার রান্না দেখেই বুঝা যাচ্ছে আপনার তরকারিটি খুবই সুস্বাদু হয়েছে। মাসকলাই ডাল দিয়ে মাছের মাথা রান্না করলে সেটি খুবই মজাদার হয় ।যেটি আপনি করেছেন সেটি খুবই মজাদার হয়েছে দেখেই বোঝা যাচ্ছে ।প্রতিটি ধাপ খুব সুন্দর করে বর্ণনা সহকারে তুলে ধরেছেন যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।🌹
মাসকালাইয়ের ডাল দিয়ে মাছের মাথা রান্না রেসিপি খুব সুন্দর হয়েছে। আমাদের এখানে বিভিন্ন অনুষ্ঠানে এই ধরনের ডাল দিয়ে মাছের মাথা রান্না হয়। খেতেও দারুন স্বাদের হয়। দারুন একটি রেসিপি শেয়ার করেছেন। তবে মাসকালাই বানানটি নিয়ে আমি একটু দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেছি।দয়া করে একটু দেখে নেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।
ভাইয়া মাসকলাইয়ের ডাল দিয়ে মাছের মাথা রান্নার রেসিপি অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে রান্নাটা করেছেন তা দেখেই বোঝা যাচ্ছে। আর আমার কাছে অনেক ভাল লেগেছে আপনার রেসিপি। প্রত্যেকটা ধাপ অসাধারণ ভাবে সাজিয়ে গুছিয়ে শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।🌹🌹🌹
খুব চমৎকার রান্না হয়েছে 😋
খেতে নিশ্চয়ই খুব স্বাদের ছিল ♥️
কিছুটা মার্ক ডাউনের ব্যাবহার করলে পোস্টটি খুব সুন্দর হতো ☺️
চেষ্টা করুন ইনশাআল্লাহ পারবেন 💜
জ্বি ভাইয়া খেতে খুবই সুস্বাদু হয়েছিল। চেষ্টা করছি ভাইয়া। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।❣️❣️❣️
মাসকালাইয়ে ডাল দিয়ে মাছের মাথার রেসিপি টা বেশ সুন্দর হয়েছে। আর এইরকম ইউনিক পোস্ট আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য। আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।❣️❣️❣️
এ রেসিপিটি আমার খুব প্রিয়, মাছের মাথা দিয়ে মাসকলাই শীতকালের মজাই অন্যরকম। আপনার আজকের রেসিপি টি অসাধারন ছিল। এবং ধাপগুলো আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।❣️❣️
ভাইয়া খুবই সুস্বাদু রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।রেসিপিটি খুবই সুস্বাদু এবং লোভনীয় লাগছে কালার টা খুব সুন্দর হয়েছে।তবে ভাইয়া মাসকলাই ডাল দিয়ে কখন আমি মাছের মাথা দিয়ে রান্না করে খাই নি।আপনার এই রেসিপিটি দেখে আমি নতুন একটি রেসিপি শিখে নিলাম। মাছের মাথা দিয়ে মাসকলাই ডালের রান্নার করার প্রতিটি ধাপ আপনি খুব সুন্দরভাবে বর্ণনা সহকরে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন।অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।
এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।🌹🌹🌹