রেসিপি-মাছ দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আমি বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করতে পছন্দ করি। অনেকদিন আগে একটি রেসিপি পোস্ট তৈরি করেছিলাম। কিন্তু মাঝে যেহেতু কাজের কিছুটা গ্যাপ হয়েছে তাই আর এই রেসিপি শেয়ার করা হয়নি। তো বন্ধুরা আমার তৈরি করা এই রেসিপি চলুন দেখে নেয়া যাক।

মাছ দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না:

IMG_20241118_130614 - Copy.jpgCemera: Oppo-A12.


মাসকলাইয়ের ডাল আমার খুবই পছন্দের একটি খাবার। ছোটবেলা থেকেই এই ডাল খেতে আমি পছন্দ করি। মাছের মাথা দিয়ে কিংবা মাছ দিয়ে এই ডাল রান্না করলে খেতে চমৎকার হয়। আর এই খাবারটি আমার ভীষণ ভালো লাগে। একটু ঘন করে যদি এই ডাল রান্না করা হয় তাহলে আরো বেশি টেস্ট হয়। খুব সহজভাবেই এই ডালটি রান্না করা যায়। যখন হোস্টেলে ছিলাম তখন এই রান্নাটি মাঝে মাঝে করতাম। মাঝে মাঝে ডিম দিয়েও এভাবে ডাল রান্না করতাম। সহজ পদ্ধতিতে এই ডাল রান্না করা যায় আর খেতেও ভালো লাগে। খুবই সহজ পদ্ধতিতে ডাল রান্নার সম্পূর্ণ প্রসেস ধাপে ধাপে তুলে ধরবো।

প্রয়োজনীয় উপকরণ:

ক্রমিক নংনামপরিমাণ
কার্প মাছ৩ পিস
মাসকলাইয়ের গুঁড়া২০০ গ্রাম
হলুদের গুঁড়া১/২ চামচ
কাঁচা মরিচপরিমাণমতো
লবণপরিমাণমতো
জিরা গুঁড়া১/২ চামচ
রসুন১/২ চামচ
পেঁয়াজ কুচি১/২ কাপ
মরিচের গুঁড়া১/২ চামচ
১০সয়াবিন তেল৩ চামচ

IMG20241117152141.jpgCemera: Oppo-A12.

IMG20241117152635.jpgCemera: Oppo-A12.


রেসিপি তৈরির ধাপসমূহ নিচে দেওয়া হলো:


↘️ধাপসমূহ:↙️

ধাপ-১

IMG20241117152209.jpgCemera: Oppo-A12.
IMG20241117152256.jpgCemera: Oppo-A12.


মাছ মাসকলাইয়ের ডাল রান্নার জন্য প্রথমে মাছের পিসগুলো পরিষ্কার করা হয়েছে। এরপর হলুদ,মরিচ, লবণ দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে।

ধাপ-২

IMG20241117152651.jpgCemera: Oppo-A12.

IMG20241117152701.jpgCemera: Oppo-A12.


এবার গরম তেলে মাছ ভাজার জন্য সবকিছু প্রস্তুত করে নিয়েছিলাম।

ধাপ-৩

IMG20241117152718.jpgCemera: Oppo-A12.
IMG20241117153803.jpgCemera: Oppo-A12.


এবার গরম তেলে মাছগুলো ভালোভাবে ভাজা হয়েছিল।।

ধাপ-৪

IMG20241117153839.jpgCemera: Oppo-A12.
IMG20241117153938.jpgCemera: Oppo-A12.


এবার ডাল রান্নার জন্য তেলের মধ্যে পেঁয়াজ,রসুন,আর কাঁচামরিচ দেওয়া হয়েছিল। এরপর হলুদের গুঁড়া,লবণ দেওয়া হয়েছিল।

ধাপ-৫

IMG20241117153958.jpgCemera: Oppo-A12.
IMG20241117154130.jpgCemera: Oppo-A12.


এবার পানি দিয়ে সুন্দরভাবে রান্না করে নেওয়া হয়েছিল। পানি গরম হলে এবং ফুটতে শুরু করলে মাছ এর মধ্যে দেওয়া হয়েছে।

ধাপ-৬

IMG20241117154140.jpgCemera: Oppo-A12.
IMG20241117154149.jpgCemera: Oppo-A12.


এবার ফুটন্ত পানিতে ডালের গুঁড়া গুলো দেওয়া হয়েছে।

ধাপ-৭

IMG20241117154944.jpgCemera: Oppo-A12.
IMG_20241118_130457 - Copy.jpgCemera: Oppo-A12.


এবার সাবধানতার সাথে নেড়েচেড়ে ডালের গুঁড়া গুলো মিক্স করে নেওয়া হয়েছে। আর হালকা পরিমাণে জিরার গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করা হয়েছে। এরপর এই খাবারটি তৈরি হয়েছে।

পরিবেশন:

IMG_20241118_130557 - Copy.jpgCemera: Oppo-A12.


মাছ দিয়ে মাশকলাইয়ের ডাল রান্না করলে খেতে দুর্দান্ত হয়। আমার কাছে খুবই ভালো লেগেছিল। সহজ ভাবেই এই রান্নাটি করা যায়। আর সময় খুবই কম লাগে। খেতে খুবই মজার হয়েছিল। আর আপনারা যারা মাশকলাইয়ের ডাল খেতে পছন্দ করেন তারা এভাবে একদিন ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে মন্তব্য করে জানাতে ভুলবেন না।


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।

Sort:  
 last year 

মাছ দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না খুবই সুস্বাদু হয়ে থাকে। আমার ভীষণ পছন্দের একটি খাবার। তবে আমার বাড়িতে মাসকলাই গুড়ো করে রান্না হয় না, গোটা ডাল রান্না করা হয় খেতে খুবই সুস্বাদু লাগে। বেশ ভালো লাগলো এত সুন্দর একটি লোভনীয় এবং সুস্বাদু রেসিপি দেখে।

 last year 

মাসকলাইয়ের ডাল গুঁড়ো করে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। একদিন এভাবে খেয়ে দেখবেন দাদা।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 3.062728400259617 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

 last year 

মাছ দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না দেখেই তো দুর্দান্ত সুস্বাদু মনে হচ্ছে। ভীষণ সুন্দর করে সুস্বাদু একটি রেসিপি আপনি তৈরি করেছেন। এমন সুস্বাদু একটি রেসিপি দেখে ভীষণ ভালো লাগলো।।

 last year 

মাসকলাইয়ের ডাল দেখতে যেমন দুর্দান্ত হয়েছে খেতেও খুবই সুস্বাদু হয়েছিল আপু। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

এভাবে মাছ দিয়ে এই ডাল খেতে কিন্তু দারুন লাগে। আমার খুবই পছন্দের একটি রেসিপি তৈরি করেছেন ভাইয়া। যা দেখে ভীষণ ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

মাছ দিয়ে ডাল রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আর এই খাবারটি খেতেও খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনি আমার পছন্দের রেসিপি শেয়ার করেছেন আজকে। এটা দেখেই তো আমার জিভে জল চলে এসেছে। কয়েকদিন আগেও রেসিপিটা খেয়েছিলাম। আপনি খুবই মজাদার ভাবে এটা তৈরি করেছেন। যে কারোই অনেক লোভ লাগবে আপনার তৈরি করা রেসিপি দেখলে। মনে হচ্ছে অনেক মজা করে খেয়েছেন এটা।

 last year 

এই খাবারটি আপনার পছন্দের খাবার জেনে খুবই খুশি হলাম আপু। কয়েকদিন আগেও খেয়েছেন জেনে ভালো লাগলো।

 last year 

মাছ দিয়ে মাসকলাইয়ের ডাল রেসিপি এখন পর্যন্ত কোন দিন খাওয়া হয়নি। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে মাছ দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে রেসিপি টি সম্পন্ন করেছেন।

 last year 

এই ডাল খেতে অনেক ভালো লাগে। একদিন অবশ্যই খেয়ে দেখবেন ভাই। খুব সহজেই রান্না করা যায় আর খেতে ভালো লাগে।

 last year 

খুবই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের এই সুস্বাদু রেসিপি দেখে খুব ভালোই লাগলো৷ যেভাবে আপনি আজকের রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখতে যেরকম সুস্বাদু দেখা যাচ্ছে৷ এটি খেতেও অনেক সুস্বাদু হবে বলে মনে হয়৷ এর ডেকোরেশন দেখেও এটিকে মনে হচ্ছে যে এখনই এখান থেকে নিয়ে খেয়ে ফেলি৷

 last year 

খেতে খুবই সুস্বাদু হয়েছিল এই খাবারটি। আপনাদের সবার কাছে এই মজার খাবারটি উপস্থাপন করতে পেরে ভালো লেগেছে ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.084
BTC 63806.73
ETH 1725.77
USDT 1.00
SBD 0.42