রেসিপি-রুই মাছের ঝোল রেসিপি||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আমি বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করতে পছন্দ করি। মাঝে মাঝে টুকটাক রান্না করতে ভালো লাগে। আর যদি রুই মাছের ঝোল হয় তাহলে তো কথাই নেই। আজকে আমি রুই মাছের ঝোল রেসিপি সবার মাঝে শেয়ার করার জন্য হাজির হয়েছি। তো বন্ধুরা চলুন আমার আজকের রেসিপি দেখে নেয়া যাক।

রুই মাছের ঝোল রেসিপি:

IMG_20250707_125720.jpgCemera: Oppo-A12.


রুই মাছ আমার খুবই পছন্দের একটি মাছ। রুই মাছ খেতে যেমন ভালো লাগে তেমনি রুই মাছ রান্না করতেও ভালো লাগে। খুবই অল্প মসলা দিয়ে হালকা করে রুই মাছের ঝোল করলে খেতে ভালো লাগে। এই গরমে হালকা ঝোল খেতেই বেশি ভালো লাগে। রুই মাছের ঝোল খেতেও দারুণ হয়েছিল। গরম ভাতের সাথে যদি এক পিস রুই মাছ হয় আর পাতলা ঝোল হয় তাহলে আর কিছুই লাগে না। এই খাবারটি আমার খুবই ভালো লাগে খেতে। মাঝে মাঝেই বাসায় এই ধরনের খাবার গুলো তৈরি করা হয়। আর আমিও এই মজার রেসিপি তৈরীর পদ্ধতি নিয়ে হাজির হয়েছি।

প্রয়োজনীয় উপকরণ:

ক্রমিক নংনামপরিমাণ
রুই মাছ৫ পিস
পেঁয়াজ কুচি১/২ কাপ
হলুদের গুঁড়া১/২ চামচ
কাঁচা মরিচ বাটা১ চামচ
লবণপরিমাণমতো
জিরা গুঁড়া১/২ চামচ
রসুন বাটা১/২ চামচ
সয়াবিন তেল৩ চামচ

IMG20250706131329.jpgCemera: Oppo-A12.
IMG_20250707_125952.jpgCemera: Oppo-A12.


রেসিপি তৈরির ধাপসমূহ নিচে দেওয়া হলো:


↘️ধাপসমূহ:↙️

ধাপ-১

IMG_20250707_130007.jpgCemera: Oppo-A12.
IMG_20250707_130018.jpgCemera: Oppo-A12.


রুই মাছের ঝোল তৈরি করার জন্য একটি কড়াই এর মধ্যে তেল দিয়েছি। এরপর পেঁয়াজ দিয়েছি।

ধাপ-২

IMG_20250707_130028.jpgCemera: Oppo-A12.
IMG_20250707_130038.jpgCemera: Oppo-A12.


এবার রসুন কুচি দিয়ে পেঁয়াজ এবং রসুন ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি।

ধাপ-৩

IMG_20250707_130049.jpgCemera: Oppo-A12.
IMG_20250707_130059.jpgCemera: Oppo-A12.


এবার এর মধ্যে কিছু বাটা মসলা দেওয়া হয়েছে। বাটা মরিচ দেওয়া হয়েছে। এরপর হলুদের গুঁড়া, লবণ, জিরা গুঁড়া দেওয়া হয়েছে। এরপর পানি দিয়ে মসলাগুলো মিক্স করা হয়েছে।

ধাপ-৪

IMG_20250707_130110.jpgCemera: Oppo-A12.
IMG_20250707_130121.jpgCemera: Oppo-A12.


এবার মসলা ভুনা হলে মাছগুলো দেওয়া হয়েছে।

ধাপ-৫

IMG_20250707_130142.jpgCemera: Oppo-A12.

IMG_20250707_130226.jpgCemera: Oppo-A12.


মাছগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভুনা করা হয়েছে। এরপর হালকা একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর মাছ ভুনা হয়েছে।

শেষ ধাপ

IMG_20250707_122656.jpgCemera: Oppo-A12.


কিছুক্ষণ পর মাছ ভুনা হয়েছে।

পরিবেশন:

IMG_20250706_142854.jpgCemera: Oppo-A12.


কিছুক্ষণ রান্না করার পর রুই মাছের ঝোল তৈরি হয়েছে আর রুই মাছের ঝোল খেতে খুবই চমৎকার হয়েছিল। এই মজার খাবারটির টেস্ট এখনো আমার মুখে লেগে আছে। গরম ভাতের সাথে রুই মাছের ঝোল খেতে খুবই চমৎকার হয়েছিল। আর খুব সহজ পদ্ধতিতে এই রেসিপি তৈরি করা যায়। রেসিপি তৈরির পদ্ধতি চমৎকারভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে মন্তব্য করে জানাতে ভুলবেন না।


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

মাছ ভুনা আমার খেতে বেশ ভালোই লাগে। তবে এভাবে ভাজি না করে ভুনা করে কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপিটি বাটা মসলা দিয়ে তৈরি করেছেন খেতে নিশ্চয়ই মজা হয়েছে। এভাবে একদিন ট্রাই করে দেখব। মজাদার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

ভাজি না করে মাছ রান্না করলেও খেতে খুবই ভালো লাগে। একদিন এভাবে খেয়ে দেখবেন আপু।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 3.165263718088168 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

 last year 

রুই মাছ খেতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি মজার রুই মাছের ঝোল রেসিপি করেছেন। আর এই ধরনের রেসিপি মধ্যে পেঁয়াজ মরিচ একটু বেশি দিলে খেতে বেশ মজাই লাগে। মজার রেসিপিটি সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 last year (edited)

রুই মাছ খেতে অনেক মজা হয়েছিল। আমি এই খাবার খেতে খুবই পছন্দ করি। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

একেবারে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকে থেকে আজকের এই রেসিপি দেখে খুব ভালো লাগছে৷ যেভাবে আপনি আজকে সুস্বাদু রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম দেখতে সুস্বাদু দেখা যাচ্ছে৷ তেমনি এখানে রেসিপি তৈরি করার ধাপগুলো আপনি একের পর এক খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন৷ অনেক ধন্যবাদ এত সুন্দর ও সুস্বাদু রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 last year 

এই খাবারটি খুবই ভালো লেগেছে। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60016.31
ETH 1576.59
USDT 1.00
SBD 0.42