" কাঁচা আম দিয়ে রেশমি আচারের রেসিপি " 😋
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভালো আছি।
আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি চেষ্টা করি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করতে।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ একটি রেসিপি পোস্ট নিয়ে চলে এলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে।
কাঁচা আম দিয়ে রেশমি আচারঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে।আজকের ব্লগ দারুন মজার আচারের রেসিপি।আজ কাঁচা আম দিয়ে রেশমি আচারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম।এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে বাজারে।তাই এখন ই সময় কাঁচা আম দিয়ে আচার তৈরি করার।আমি সব সময় চেষ্টা করি সব রকমের ফল দিয়ে আচার তৈরি করার।কারন আমি আচার খুব পছন্দ করি।তাছাড়া বাড়িতে মেহমান এলে কিংবা বৃষ্টির দিনে খিচুড়ির সাথে খাওয়ার জন্য আচার দরকার হয়।তাই আমি টক-ঝাল ও ঝাল ঝাল আচার তৈরি করে থাকি।আজকের এই রেশমি আচার তৈরি করেছি আমার ছেলের জন্য। আমার ছেলে মিষ্টি আচার ভীষণ পছন্দ করে।আমি আবার মিষ্টি আচার তেমন পছন্দ করি না।তাই টক-ঝাল আচার আমার জন্য করি।আর ছেলের কথা ভেবে সব সময় মিষ্টি আচার ই আমি করে থাকি।তবে চলুন আর দেরী না করে কাঁচা আম দিয়ে রেশমি আচারের রেসিপিটি দেখে নেয়ার আগে এই রেসিপিটির উপকরণ গুলো আগে দেখে নেই--
প্রয়োজনীয় উপকরনঃ
১.কাঁচা আম- ৫ টি
২. চিনি - ২৫০ গ্রাম
৩.শুকনা মরিচ - ১ টি
৪.লবন- সামান্য
৫.. গরম মসলা - সামান্য
৬.সিরকা - সামান্য
রান্নার ধাপ সমুহঃ
ধাপ -- ১
প্রথমে আম ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম।
ধাপ -- ২
এরপর খোসা ছাড়ানো আম গুলোকে ঝুরি ঝুরি করে কেটে নিলাম।
ধাপ -- ৩
কেটে রাখা আমের মতো সবটুকু চিনি দিয়ে মেখে রেখে দিলাম প্রায় ৩ ঘন্টার মতো।
ধাপ -- ৪
তিন ঘন্টা চিনির মধ্যে রাখার পর আম গুলো এমন হয়েছিল পানি উঠে।
ধাপ -- ৫
এবার আমি চুলায় প্যান বসিয়ে হালকা আঁচে আম গুলো প্যানে দিয়ে হালকা হাতে নেড়ে দিলাম।এরপর শুকনা মরিচ ফালি, গরম মসলা ও সামান্য লবন দিয়ে মিশিয়ে নিলাম।
ধাপ -- ৬
এরপর নামানোর আগে সামান্য সিরকা দিয়ে দিলাম।এভাবেই তৈরি হয়ে গেলো আমার কাঁচা আম দিয়ে রেশমি আচার।এই আচার বাচ্চাদের ভীষণ পছন্দের।
পরিবেশনা
পোস্ট বিবরন
| শ্রেনি | রেসিপি |
|---|---|
| ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইস | samsungA20 |
| ফটোগ্রাফার | @shimulakter |
| স্থান | ঢাকা,বাংলাদেশ |
আজ আর নয়।এই রেসিপিটি আশাকরি আপনাদের কাছে ও খুব ভালো লেগেছে।আবার কোন নতুন রেসিপি নিয়ে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন।ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
এই সময় কেন যে এখন আপনার রেসিপি টা দেখলাম। এই সময়টাতে কিন্তু এরকম একটা লোভনীয় রেসিপি পেলে মজা করে খেতে পারতাম। এই রেসিপিটা খেতে আমি এত পছন্দ করি যে দেখলে জিভে জল চলে আসে। তেমনি আপনার তৈরি করা রেসিপি দেখে ইচ্ছে করছে খেয়ে ফেলি। এত মজাদার ভাবে তৈরি করেছেন বুঝতেও পারছি এটা খুবই সুস্বাদু হয়েছিল। এক কথায় দুর্দান্ত হয়েছে আপনার তৈরি করা আজকের রেসিপি।
অনেক ধন্যবাদ ভাইয়া।
কাঁচা আম দিয়ে এরকম রেশমি আচার কখনো তৈরি করা হয়নি। এই সিজনে একবার ট্রাই করে দেখব। রেসিপিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা খেতেও নিশ্চয়ই খুবই সুস্বাদু। বেশ লোভনীয় লাগছে দেখতে। ধন্যবাদ আপু সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য।
হে আপু খেতে ভীষণ ভালো হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে।
https://x.com/shimulakter403/status/1916098585730683279?t=B3HI25stonMBTiVvVotisg&s=19
https://x.com/shimulakter403/status/1916102340349956379?t=pjtKOX9tWfd0N5kN912Anw&s=19
এরকমভাবে রান্না করে আচার কখনো খাওয়া হয়নি। তবে দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। সত্যি কথা বলতে আমের আচার খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আর আপনার এই রেসিপিটি দেখে আমার জিভে জল চলে আসছে। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।
আপু কাঁচা আমের অনেক রেসিপি দেখেছি। তবে কখনো কাঁচা আমের রেশমি আচারের নাম শুনিনি। আচার খেতে সবাই কমবেশি পছন্দ করে। আর আচার যেভাবে বানানো হোক খেতে কিন্তু মজাই লাগে। আপনার আচারের রেসিপি দেখে আমার জিভে জল এসে গেল। এবং আচারের রেসিপিটি খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।