😋 " খাসির মাংসের রেজালা রেসিপি "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভালো আছি।
আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি চেষ্টা করি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করতে।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ একটি রেসিপি পোস্ট নিয়ে চলে এলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে।
খাসির মাংসের রেজালাঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে।রেসিপি করা খুবই সময় সাপেক্ষ ব্যাপার।প্রতিনিয়ত আমি নানা রকমের রেসিপি তৈরি করে থাকি।কিন্তু সব তো আর রেসিপি করা সম্ভব হয়না।আমি চেষ্টা করি প্রিয় সব রেসিপি গুলো আপনাদের মাঝে শেয়ার করার।তাইতো আজ এলাম খাসির মাংসের রেজালার রেসিপি নিয়ে।এই রেসিপিটি আমি ঈদের দিন বাড়িতে তৈরি করে ছিলাম।যদিও গরমে এসব খাবার কম খাওয়াই ভালো।আমার ছেলে খাসির মাংস ভীষন পছন্দ করে।মূলত ওর জন্য ই খাসির মাংসের রেজালা আমি তৈরি করেছিলাম।আসুন,এই রেসিপিটি তৈরি করে দেখানোর আগে এই রেসিপিটি তৈরি করতে কি কি উপকরন লেগেছিল তা তুলে ধরছি ----
প্রয়োজনীয় উপকরনঃ
১.খাসির মাংস -২ কেজি
২. তেল -- আন্দাজ মতো
৩.গোল মরিচের গুঁড়া - এক চামচ
৪.মরিচের গুড়া - দুই চামচ
৫.. লবন - আন্দাজ মতো
৬.পেঁয়াজ কুচি - ৮/৯ টি
৭.রসুন পেস্ট -১ চামচ
৮.জিরা পেস্ট - ১ চামচ
৯.ঘি -১ চামচ
১০. কাঁচা মরিচ - আন্দাজ মতো
১১.বাদাম,জয়ফল,জয়ত্রি,পেঁয়াজের বেরেস্তা -পরিমান মতো
১২. ধনিয়া পাতা কুচি- ইচ্ছে মতো
১৩.গরম মসলা- পরিমান মতো
১৪.দুধ - ২ কাপ
১৫.টক দই - ১ কাপ
১৬.আদা পেস্ট - ২ চামচ
১৭. পেঁয়াজের বেরেস্তা - ৭/৮ টি
রান্নার ধাপ সমুহঃ
ধাপ -- ১
আমি প্রথমে একটি মসলার পেস্ট তৈরি করে নিলাম।এর জন্য পেঁয়াজের বেরেস্তা করে নিলাম।এরপর ব্লেন্ডারে বাদাম,জয়ফল,জয়ত্রি ও পেঁয়াজের বেরেস্তা দিয়ে ভালো মতো পেস্ট করে নিলাম।
ধাপ -- ২
প্রথমে প্যানে তেল দিয়ে দিলাম।এরপর গরম মসলা ও পেঁয়াজের কুচি দিয়ে ভেজে নিলাম।
ধাপ -- ৩
পেঁয়াজ কুচি মোটামুটি ভাজা হলে আগে করে রাখা মসলার পেস্ট দিয়ে ভালো মতো ভুনা করে নিব।
এরপর গুঁড়া মসলা গুলো দিয়ে ভালো মতো ভুনা করে নিলাম।
ধাপ -- ৫
মসলা সব ভালো মতো ভুনা হয়ে এলে টক দই দিয়ে নেড়েচেড়ে মাংস গুলো দিয়ে দিলাম।
ধাপ -- ৬
মাংস ভালো মতো ভুনা হয়ে এলে পরিমান মতো পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য।
ধাপ -- ৭
মাংস সিদ্ধ হয়ে এলে ঘন দুধ গুলো দিয়ে দিলাম।
ধাপ -- ৮
এরপর কাঁচা মরিচ দিয়ে নামানোর আগে সামান্য ঘি দিয়ে ঢেকে দিলাম।এভাবেই আমার খাসির মাংসের রেজালা তৈরি হয়ে গেলো।
পরিবেশন
পোস্ট বিবরন
| শ্রেনি | রেসিপি |
|---|---|
| ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইস | samsungA20 |
| ফটোগ্রাফার | @shimulakter |
| স্থান | ঝালকাঠি,বাংলাদেশ |
আজ আর নয়।এই রেসিপিটি আশাকরি আপনাদের কাছে ও খুব ভাল লেগেছে।আবার কোন নতুন রেসিপি নিয়ে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন।ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
মজার মজার খাবার খেতে পছন্দ করে না এরকম মানুষ তো একেবারে কম রয়েছে। আমার তো মনে হয় একটাও নেই। আমরা সবাই কিন্তু মজার মজার খাবার খেতে অনেক পছন্দ করি। এ ধরনের রেসিপি গুলো দেখলেই খেতে ইচ্ছে করে শুধু। তেমনি আপনার রেসিপিটা দেখে আমার অনেক লোভ লেগেছে। আর ইচ্ছে করছে খেয়ে নিতে। ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/shimulakter002/status/1908843141374886230?t=rl2BIL_AZNYA8dkBI_v6Og&s=19
https://x.com/shimulakter002/status/1908847280553091343?t=f1xvJbBZ5Hqsd-bxARLy-A&s=19
https://x.com/shimulakter002/status/1908848512038502861?t=rIdSFOJLWJGnRydDenHa6Q&s=19
আপনি ঠিক বলেছেন আপু রেসিপি করতে সময়ের প্রয়োজন। আমরা সময়ের অভাবে সব সময় রেসিপি করতে পারি না। যাইহোক আপনার রেসিপি নিশ্চয় অনেক মজার ছিল। কালারটা দারুণ এসেছে। ধাপ গুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু।
আপনি তো দেখছি আজকে অনেক মজাদার একটা রেসিপি তৈরি করেছেন। আমার তো আপনার তৈরি করা আজকের রেসিপিটা অনেক পছন্দ হয়েছে। মজার মজার রেসিপি গুলো দেখলে আর লোভ সামলানো যায় না। এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা রেসিপি। বোঝা যাচ্ছে খুব মজা করে খেয়েছেন।
আপনার পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো আপু।অনেক ধন্যবাদ আপনাকে।
X-promotion
https://x.com/shimulakter002/status/1908927177615143411?t=u-75isxzv74wo_1rmaI5Xw&s=19
https://x.com/shimulakter002/status/1908929009125056715?t=bFtGpKo7Jz_cqPpLUETpDg&s=19
https://x.com/shimulakter002/status/1908930148646133905?t=emtpMrd6gyY8_SAnmAqjgQ&s=19
https://x.com/shimulakter002/status/1908933470967001205?t=jXsUy-Up2KvCAUSPY0ni0A&s=19
https://x.com/shimulakter002/status/1908934594797134005?t=A7dlDTfn6DlTkSxyphyhsA&s=19
https://x.com/shimulakter002/status/1908937136893759803?t=dw4LCpHePdbW83f4ZX7ZPQ&s=19
https://x.com/shimulakter002/status/1908938712198922492?t=NXq5ch7DbJT-x051gm-JLg&s=19
খাসির মাংসের রেজালা আমার পছন্দের খাবার। খুবই সুস্বাদু এই রেজালা রেসিপিটি। ধাপে ধাপে চমৎকার সুন্দর করে খাসির মাংসের রেজালা রান্না করেছেন এবং রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
বাহ দারুণ তো। দেখে কিন্তু খুবই লোভনীয় লাগছে। খাসির মাংসের রেজালা রেসিপি টা বেশ দারুণ তৈরি করেছেন আপু। খুবই সুন্দর উপস্থাপন করেছেন আপনি রেসিপি টা। সবমিলিয়ে বেশ চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।