রেসিপিঃচিংড়ি মাছ ও বুটের ডাল দিয়ে কাঁচা কাঁঠালের মজাদার রেসিপিটি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সব সময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ২১শে চৈত্র,গ্রীষ্মকাল ১৪৩১ বঙ্গাব্দ,৪ঠা এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ । আজ একটি রেসিপি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি নতুন আর একটি ব্লগ নিয়ে। আর তা হচ্ছে রেসিপি ব্লগ। আজ আমি কাঁচা কাঁঠালের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। বাজারে এখনও কাঁচা কাঁঠাল পাওয়া যাচ্ছে যে কেউ চাইলে এই রেসিপি তৈরি করতে পারেন। কাঁচা কাঁঠাল শরীরের জন্য বেশ উপকারী।কাঁঠালে রয়েছে বিটা ক্যারোটিন, ভিটামিন এ, সি, বি-১, বি-২, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সহ নানা রকমের পুষ্টি ও খনিজ উপাদান। যা আমদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সেই সাথে আমাদের চোখের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। আর মাছে রয়েছে প্রোটিন যা আমাদের শরীরের আমিষের চাহিদা পূরন করে। চিংড়ি মাছ ,বুটের ডাল দিয়ে রান্না করা কাঁঠালের এই রেসিপিটি বেশ সুস্বাদু। সেই সাথে পুষ্টিকরও। রেসিপিটি তৈরি করতে আমি উপকরণ হিসাবে ব্যবহার করেছি কাঁচা কাঁঠাল ও চিংড়ি মাছ সহ আরও কিছু উপকরণ। বন্ধুরা তাহলে আর দেরী না করে চলুন দেখে নেয়া যাক,রেসিপি তৈরির ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।
প্রয়োজনীয় উপকরণ
| কাঁচা কাঠাল | আধা কেজি |
|---|---|
| হলুদ গুড়া | ১ চাঃ চামচ |
| পিয়াজ কুচি | ৪ টেঃ চামচ |
| লবন | স্বাদ মতো |
| কাঁচা মরিচ | ৬-৭টি |
| আদা বাটা | ২ টেঃ চাঃ |
| রসুনের বাটা | ২টেঃ চামচ |
| ধনে গুড়া | দের চাঃ চামচ |
| বুটের ডাল | ১ কাপ |
| সরিষার তেল | প্রয়োজন মতো |
| মরিচ গুড়া | দের চাঃ চামচ |
| চিংড়ি মাছ | ১০০ গ্রাম |
| গরম মশলা গুড়া | ২ চাঃ চামচ |
| গোটা জিরা | ১ চাঃ চামচ |
| গোটা গরম মশলা | ৩টি লং,৩এলাচ,আদা ইঞ্চি দারুচিনি |
| তেজপাতা | ২টি |
রন্ধন প্রণালী
ধাপ - ১
প্রথমে কাঁচা কাঁঠাল টুকরো করে লবন ও হলুদ দিয়ে হাল্কা সিদ্ধ করে নিয়েছি।
ধাপ - ২
চিংড়ি মাছগুলো তেলে ভেজে তুলে নিয়েছি।
ধাপ - ৩
পরিমাণ মতো সরিষার তেল দিয়ে চুলায় একটি হাড়ি বাসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে তাতে গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন দিয়েছি। এরপর পিয়াজ কুচি দিয়ে দিয়েছি।
ধাপ - ৪
পিয়াঁজ ভাজা ভাজা হয়ে এলে তাতে আদা বাটা ও রসুন বাটা সহ সকল গুড়া মশলা দিয়ে দিয়েছি।মশলা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি।
ধাপ - ৫
মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন ধুয়ে পরিস্কার করে রাখা বুটের ডাল দিয়ে মশলার সাথে ভালো ভাবে মিশিয়ে নিয়েছি। এবং পরিমাণ মতো পানি দিয়ে কিছুটা সিদ্ধ করে নিয়েছি।
ধাপ-৬
এরপর বুটের ডালে সিদ্ধ করা কাঁঠাল দিয়ে একত্রে মিশিয়ে নিয়ে কিছুক্ষন কষিয়ে নিয়েছি। কষানো হয়ে এলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবং ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। কাঁঠাল সিদ্ধ হয়ে এলে চিংড়ি মাছ দিয়ে আরও কিছুক্ষন জ্বাল দিয়ে নিয়েছি।
ধাপ-৭
এবার ফোড়ন দেয়ার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে। তেল গরম হয়ে এলে তাতে গোটা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এবং রসুন কুচি ও পিঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পিঁয়াজ যখন ব্রাউন রং হয়ে আসবে তখন তা কাঠাঁলের তরকারীর উপর দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবং আরও কিছুক্ষন জ্বাল দিয়ে নিয়েছি। পানি যখ্ন কমে আসবে তখন কাঁচা মরিচ ফালি দিয়ে দিয়েছি। এবং নামানোর আগে গরম মশলার গুড়া ছিটিয়ে দিয়ে নামিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেলো চিংড়ি মাছ ও বুটের ডাল দিয়ে কাঁচা কাঁঠালের মজাদার রেসিপিটি।
পরিবেশন
এবার একটি বাটিতে তুলে নিয়েছি পরিবেশনের জন্য। সাথে কিছু ফটোগ্রাফি করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য।
আশাকরি, আজকের চিংড়ি মাছ ও বুটের ডাল দিয়ে কাঁচা কাঁঠালের মজাদার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।আমি চেষ্টা করি সব সময় নতুন নতুন রেসিপি শেয়ার করতে। এবারও সেই চেষ্টা অব্যাহত রেখেছি। আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
|---|---|
|শ্রেণি| রেসিপি|
|ক্যামেরা| Samsung A-10|
|পোস্ট তৈরি| @selina 75|
|তারিখ| ৪ঠা মে, ২০২৫ ইং|
|লোকেশন| ঢাকা,বাংলাদেশ|
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
খুবই মজাদার এবং সুস্বাদ রেসিপি তৈরি করেছেন আপু। কাঁচা কাঁঠাল দিয়ে যেকোনো কিছু রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। কাঁচা কাঁঠাল কষিয়ে খাওয়া হয়েছিল একবার আর সবজি খাওয়া হয়। দুটোই আমার খুব প্রিয়। তবে আপনি নতুন স্টাইলে একটি রেসিপি শেয়ার করেছেন। এটা কখনো খাওয়া হয়নি। দেখে জিভে জল এসে গেল। চমৎকারভাবে উপস্থাপনা করেছেন। কাঁঠালের পুষ্টিগুণ সম্পর্কে খুব সুন্দর লিখেছেন। চমৎকার একটি রেসিপি শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ আপু।
আমারও বেশ ভালো লাগে কাঁঠালের তরকারি। ধন্যবাদ আপু।
https://x.com/selina_akh/status/1919053960834330741
Link
https://x.com/selina_akh/status/1919055990886195247
https://x.com/selina_akh/status/1919057355452432485
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে চিংড়ি মাছ ও বুটের ডাল দিয়ে কাঁচা কাঁঠালের মজাদার রেসিপি তৈরি করেছেন। আসলে কাঁচা কাঁঠালের রেসিপি আমার খুবই প্রিয়। আপনার তৈরি করার রেসিপিটি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। প্রতিটি উপকরণ একদম সমানভাবে মিশ্রণ করে রেসিপিটি সম্পন্ন করেছেন।
আমারও বেশ প্রিয় এই রেসিপিটি। তাই কাঁঠালের সিজনে একবার হলেও খাওয়া হয়। ধন্যবাদ ভাইয়া।
Upvoted! Thank you for supporting witness @jswit.
কাঁচা কাঠালের যে কোন তরকারি খেতে অনেক ভালো লাগে।আপনি চিংড়ি মাছ দিয়ে চমৎকার সুন্দর করে কাঁচা কাঁঠালের লোভনীয় রেসিপি করেছেন। ভীষণ লোভনীয় হয়েছে আপনার রেসিপিটি। ধাপে ধাপে রন্ধন প্রনালী সুন্দর করে গুছিয়ে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন। কাঁঠাল বিভিন্নভাবে রান্না করা যায়। আর ঠিকভাবে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু।
আপু আপনি তো দেখছি আজকে আমার খুব পছন্দের একটা রেসিপি শেয়ার করেছেন। আপনার তৈরি করার রেসিপিটা দেখে আমার অনেক লোভ লাগলো। মজার মজার রেসিপি গুলো দেখলে খেতে ইচ্ছে করে। দেখে বোঝা যাচ্ছে আপনার তৈরি করা এই রেসিপিটা অনেক মজা করে খেয়েছিলেন।
অনেক মজা হয়েছিল কাঁঠালের তরকারিটি। আর বিভিন্ন ধরনের তরকারি খেতে বেশ ভালো লাগে।