রেসিপিঃ আমড়ার মজাদার মোরব্বা।

in আমার বাংলা ব্লগ11 months ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সব সময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ৯ই শ্রাবণ ,বর্ষাকাল ১৪৩২ বঙ্গাব্দ। ২৪শে জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ। । আজ একটি রেসিপি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

r4.jpg

বন্ধুরা নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি নতুন আর একটি ব্লগ নিয়ে। আর তা হচ্ছে রেসিপি ব্লগ। আজ আমি আমড়ার মোরব্বার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো। কয়েকদিন আগে বানিয়েছি এই মোরব্বা। আর এই মোরব্বা বানিয়ে সারা বছর সংরক্ষন করা যায়।তাই কেউ চাইলে এই মোরব্বা বানিয়ে সংরক্ষন করতে পারবেন সারা বছর। এখন চলছে আমড়ার সিজন। বাজারে প্রচুর আমড়া পাওয়া যাচ্ছে। আর দামও নাগালের মধ্যে।আমার বেশ পছন্দ আমড়া। আমার আবার বিদেশি ফলের চেয়ে দেশীয় ফল খেতে বেশি ভাল লাগে। তাই আমি যখন যে ফল পাওয়া যায় সেই ফল খাওয়ার চেস্টা করি। এই মোরব্বা বানাতে খুব কম উপকরণ লাগে। যা আমাদের সবার বাসায়ই থাকে। এই মোরব্বা বানাতে পান খাওয়ার চুন আবশ্যই দিয়ে হয়। কারন এতে আমের মোরব্বাগুলো বেশ কচকচে হয়। আর খেতেও মজা লাগে।আমড়ার মোরব্বা বানাতে আমি উপকরণ হিসাবে ব্যবহার করেছি আমড়া সহ আরও কিছু উপকরণ।বন্ধুরা তাহলে আর দেরী না করে চলুন দেখে নেয়া যাক,রেসিপি তৈরির ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।

প্রয়োজনীয় উপকরণ

r17.jpg

r19.jpg

re20.jpg

আমড়া৭-৮টি
চিনি৩ কাপ
সিরকা৩ টেঃ চামচ
তেজপাতা১টি
এলাচ৩-৪টি
দারুচিনি৩ইঞ্চি
পান খাওয়ার চুন১ টেঃ চামচ
লবনস্বাদ মতো

আমড়ার মোরব্বা তৈরির প্রণালী

ধাপ - ১

r16.jpg

r12.jpg

প্রথমে আমড়াগুলো ছিলে নিয়েছি। আমড়াগুলো কাটা চামচ দিয়ে কেচিয়ে নিয়েছি। এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি।

ধাপ - ২

r15.jpg

r14.jpg

r13.jpg

এবার একটি বাটিতে পরিমাণ মতো পানি নিয়েছি। সেই পানিতে এক চামচ পান খাওয়ার চুন গুলে নিয়েছি। চুন গুলানো পানিতে কেচানো আমড়াগুলো দিয়ে দিয়েছি। চুনা গুলানো পানিতে আমড়া গুলো ৭-৮ ঘন্টার মতো রেখে দিয়েছি।

ধাপ - ৩

r18.jpg

৭ ঘন্টা পর আমড়াগুলো চুনের পানি থেকে তুলে পরিস্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি।

ধাপ - ৪

r11.jpg

এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে। তাতে এলাচ,দারুচিনি ও তেজপাতা দিয়ে দিয়েছি।

ধাপ-৫

r10.jpg

এরপর সেই পানিতে চিনি দিয়ে দিয়েছি। এবং চিনি পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি।

ধাপ - ৬

r9.jpg

এবং স্বাদ মতো লবন দিয়ে দিয়েছি চিনির পানিতে।

ধাপ - ৭

r8.jpg

এরপর চিনির সিরায় আমড়াগুলো দিয়ে দিয়েছি। সিরায় আমড়া দেয়ার আগে আমড়া মাঝখানে কেটে দু'টুকরো করে নিয়েছি। যেটা ফটোগ্রাফি করা হয়নি ।তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম।

ধাপ - ৮

r6.jpg

আমড়াগুলো যখন ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তখন পরিমাণ মতো সিরাকা দিয়ে দিয়েছি,এবং সিরা আঠালো না হওয়া পর্যন্ত জ্বল দিয়েছি।

ধাপ-৯

r5.jpg

যখন চিনির সিরা ঘন হয়ে আমড়ার সাথে লেগে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এভাবেই বানিয়ে নিলাম মজাদার আমড়ার মোরব্বা।

পরিবেশ

r2.jpg

r3.jpg

r4.jpg

r5.jpg

এবার একটি বাটিতে তুলে নিয়েছি পরিবেশনের জন্য। সাথে কিছু ফটোগ্রাফি করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য।এভাবে আমড়ার মোরব্বা বানিয়ে সারা বছর সংরক্ষন করতে পারি আমরা।
আশাকরি, আজকে আমড়ার মজাদার মোরব্বার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।আমি চেষ্টা করি সব সময় নতুন নতুন রেসিপি শেয়ার করতে। এবারও সেই চেষ্টা অব্যাহত রেখেছি। আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেণিরেসিপি
ক্যামেরাRedme-A5
পোস্ট তৈরি@selina 75
তারিখ২৪শে জুলাই, ২০২৫ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Sort:  
 11 months ago 

cmc.png

 11 months ago 

আমড়ার মোরব্বা রেসিপি দেখে অনেক ভালো লাগলো। দেখেই খেতে ইচ্ছে করছে। মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল। খুবই লোভনীয় লাগছে দেখতে।

 11 months ago 

xp1.png

xp2.png

xp3.png

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

আপনি তো দেখছি আজকে অনেক মজাদার একটা রেসিপি তৈরি করেছেন। আমার তো আপনার তৈরি করা আজকের রেসিপিটা অনেক পছন্দ হয়েছে। মজার মজার রেসিপি গুলো দেখলে আর লোভ সামলানো যায় না। এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা রেসিপি। বোঝা যাচ্ছে খুব মজাদার হয়েছিল।

 11 months ago 

অনেক মজা হয়েছিল রেসিপিটি।

 11 months ago 

আমড়া দিয়ে কখনোই মোরব্বা তৈরি করা হয়নি। আপনার তৈরি করা রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ও সহজ ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন চাইলে যে কেউ খুব সুন্দরভাবে রেসিপিটি তৈরি করে নিতে পারবে। ধন্যবাদ মজাদার রেসিপিটি শেয়ার করার জন্য।

 11 months ago 

একদিন বানিয়ে খেয়ে নিন। আপনাকেতো আর খাওয়াতে পারছি না।ধন্যবাদ আপু।

 11 months ago 

অনেক লোভনীয় একটা আচারের রেসিপি ছিল এটা। দেখেই তো আমার অনেক লোভ লেগে গিয়েছে। মজার মজার রেসিপি গুলো দেখলে কার না লোভ লাগবে। এত সুন্দর ভাবে একটা রেসিপি তৈরি করেছেন, দেখতে অনেক সুস্বাদু হয়েছে বলে মনে হচ্ছে। রেসিপিটা তৈরি করার পদ্ধতি সুন্দর করে তুলে ধরেছেন, এটা দেখে অনেক বেশি ভালো লাগলো। ধন্যবাদ এটা শেয়ার করার জন্য।

 11 months ago 

অনেক মজার ছিল রেসিপিটি। আর বানাতেও বেশ সহজ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 64072.55
ETH 1726.47
USDT 1.00
SBD 0.42