রেসিপিঃ একটি নিরামিষ রান্না।(মসুরের ডাল দিয়ে ডাটা)।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ ১৬ আষাঢ়,১৪৩০ বঙ্গাব্দ, ৩০ জুন,২০২৩ খ্রীস্টাব্দ। আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিং এ আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি রেসিপি নিয়ে। আর তা হচ্ছে মসুরের ডাল দিয়ে ডাটা্র রেসিপি। ডাটায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও ফাইবার। উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সহায়তা। সেই সাথে ওজন কমাতেও সাহায্য করে। আর ডাল হল উদ্ভিদ আমিষ।যা শরীরে আমিষের ঘাটতি পুরনে সহায়তা করা। আজ আর কথা নয় চলুন দেখে নেয়া যাক, কিভাবে তৈরি হলো আমার উপস্থাপিত আজকের রেসিপি মসুরের ডাল দিয়ে ডাটা রেসিপি।

r19.jpg

রান্নার উপকরণ

r1.jpg

r3.jpg

r21.jpg

r20.jpg

উপকরণপরিমাণ
ডাটা২৫০ গ্রাম
মসুরের ডাল৫০ গ্রাম
গোটা জিরা১ চাঃ চামচ
পিয়াজ কুচি২ টেঃ চামচ
হলুদ গুড়া১ চাঃ চামচ
ধনে গুড়া১ চাঃ চামচ
জিরা গুড়া১/২ চাঃ চামচ
রসুন কোয়া৪-৫টি
কাঁচা মরিচ৫-৬টি
লবনপরিমাণ মত
মরিচ গুড়া১/২ চাঃ চামচ
তেল৪ টেঃ চামচ

রন্ধণ প্রনালী

ধাপ-১

r2.jpg

প্রথমে ডাটা আঁশ ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে ধুয়ে নিয়েছি। এবং মসুরের ডাল আধা ঘন্টা ভিজিয়ে রেখে ভালো ভাবে ধুয়ে নিয়েছি।

ধাপ-২

r3.jpg

পিয়াজ ,রসুন ও কাঁচা মরিচ কেটে নিয়েছি।

ধাপ-৩

r4.jpg

r6.jpg

একটি হাড়ি চুলায় বসিয়ে দিয়েছি। হাড়ি গরম হলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে তাতে জিরা ফোড়ন দিয়েছি।

ধাপ-৪

r7.jpg

r8.jpg

r9.jpg

জিরা ভাজা ভাজা হয়ে এলে তাতে একে একে রসুন কুচি,পিয়াজ কুচি ও ফালি করে কাটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি।

ধাপ-৫

r10.jpg

r11.jpg

r12.jpg

r14.jpg

r15.jpg

পিয়াজ ভাজা ভাজা হয়ে এলে তাতে সকল মশলা দিয়ে কষিয়ে নিয়েছি । মশলা যাতে পুড়ে না যায় সে জন্য সামান্য পানি দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি।

ধাপ-৬

r16.jpg

মশলা যখন তেল থেকে ছেড়ে আসবে তখন ধুয়ে রাখা ধুয়ে রাখা ডাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কাষানো হয়ে এলে তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবং ঢাকনা দিয়ে ১৫-২০মিঃ জ্বাল দিয়ে নিয়েছি।

ধাপ-৭

r17.jpg

ডাটা মোটামুটি সিদ্ধ হয়ে এলে তাতে ধুয়ে রাখা মসুরের ডাল দিয়ে দিয়েছি । এবং ডাটার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে এলে তাতে পরিমাণ মতো পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। ডাটা ও ডাল মাখামখা হয়ে এলে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল মসুরের ডাল দিয়ে ডাটার রেসিপি।

পরিবেষণ

r19.jpg

এরপর একটি বাটিতে তুলে নিয়ে সাজিয়ে পরিবেষণ করেছি।

আশাকরি আজকের মসুরের ডাল দিয়ে ডাটার রেসিপি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমার রেসিপির ব্লগ এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ক্যামেরাSamsungA10
পোস্ট তৈরি@selina75
তারিখ৩০ জুন, ২০২৩
লোকেশনঢাকা,বাংলাদেশ

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

মসুরের ডাল দিয়ে সজনে ডাটা রান্না করে খেয়েছি। তবে মসুরের ডালের সাথে এই ডাটা রান্না করে কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপির কালার দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছে। গরম ভাত কিংবা রুটির সাথে খেতে দারুণ লাগবে। এই রেসিপিটা বাসায় একদিন ট্রাই করতে হবে। যাইহোক এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

একদিন ট্রাই করবেন ।আশাকরি ভালো লাগবে।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বাহ খুব চমৎকার রেসিপি তৈরি করেছেন আপনি। ডাল দিয়ে ডাটা তৈরি রেসিপি খুবই দুর্দান্ত হয়েছে। আপনার রন্ধন প্রক্রিয়া খুবই অসাধারণ। আমাদের মাঝে সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে উপস্থাপন করেছেন‌। দেখে মনে হচ্ছে খুবই মজাদার এবং সুস্বাদু হয়েছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

ডাটা এভাবে রান্না করলে আমার কাছে খেতে বেশ লাগে। অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ডাঁটা ও মসুরের দুটোই খুব পছন্দের খাবার।কিন্তু কখনো এরকম করে মসুরের ডাল দিয়ে ডাঁটা রান্না করে খাওয়া হয়নি।আজকে আপু আপনার রেসিপি টি দেখে শিখে নিলাম অবশ্যই একদিন বাসায় ট্রাই করবো।অনেক সুন্দর নিরামিষ একটি রেসিপি শেয়ার করেছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপু।

 3 years ago 

একদিন ট্রাই করবেন আশাকরি। অনেক ভালো লাগবে। ধন্যবাদ আপু।

 3 years ago 

মাঝেমধ্যে এ ধরনের নিরামিষ রেসিপিগুলো খেতে খুব মজাই লাগে। ডাটার সাথে খুব সুন্দর করে ডাল দিয়ে রেসিপি করেছেন। আমরা এই ডাটাগুলোকে মাইরার ডাটা বলে থাকি। যাহোক কোরবানি ঈদের সময় মনে হয় মাংসের সাথে এই নিরামিষ রেসিপিটি খুব মজা করে গেলেন। ঠিক বলেছেন ডাটার মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন আছে। যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। খুব সুন্দর করে রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এখন ডাটার সিজন চলছে । তাই এ ধরনের নিরামিষ খাওয়াই যেতে পারে। অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

মসুরের ডাল দিয়ে আপনার মত করে এরকম ভাবে যদি ডাটা রেসিপি তৈরি করা হয় তাহলে খেতে যে কতটা সুস্বাদু লাগে সেটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না। অনেকদিন হলো এই রেসিপিটি খাওয়া হয়না অনেকদিন বাদে আপনার এই রেসিপিটি দেখে জিভে জল এসে যাচ্ছে আপু। মজাদার এই মসুরের ডালের ডাটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

এভাবে ডাটা রান্না করলে খেতে বেশ মজা লাগে। অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অনেক সুন্দর ভাবে আপনি মুসুরির ডাল রান্না করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার এই সুন্দর রান্নার প্রক্রিয়াটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ধাপে ধাপে আপনি রান্নার কার্যক্রম সম্পন্ন করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার এই সুন্দর কার্যক্রম দেখে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

কোরবানি ঈদের মধ্যে আপনি খুব মজার একটি নিরামিষ রেসিপি করেছেন। তবে মসুর ডাল দিয়ে ডাটা রান্না করেছেন। তবে ঠিক বলেছেন ডাটা মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন আছে। তবে আমার কাছে ডাটা এবং ডাটা শাক খেতে খুব ভালোই লাগে। আর আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজাই হয়েছে। অনেক সুন্দর করে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 3 years ago 

জি ভাইয়া খেতে বেশ মজা হয়েছিল। অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 65344.25
ETH 1930.51
USDT 1.00
SBD 0.39