রেসিপিঃতেল পটল।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সব সময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১৫ই জ্যৈষ্ঠ ,গ্রীষ্মকাল ১৪৩১ বঙ্গাব্দ,২৫শে মে ২০২৫ খ্রিষ্টাব্দ । আজ একটি রেসিপি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
সকাল থেকেই বৃষ্টি। সমুদ্রে গভীর নিম্নচাপের প্রভাবে ঢাকায় দিনভর বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। দিনভর বৃষ্টির ফলে জরুরি প্রয়োজন ছাড়া ঘরবন্দি মানুষ। ঢাকার অনেক রাস্তায় বৃষ্টির পানি জমেছে।নিম্নচাপটি আজ বিকেল বেলা বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে। উপকূলবর্তি জেলা গুলোর মানুষ যেন নিরাপদে থাকে এই কামনা করি। বন্ধুরা আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং য়ে আজ হাজির হয়েছি নতুন আর একটি ব্লগ নিয়ে। আর তা হচ্ছে রেসিপি ব্লগ। আজ আমি একটি সব্জি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। চলছে পটলের সিজন। তাই এখন বাজারে প্রচুর পটল পাওয়া যাচ্ছে। সব সময় একই রকম রেসিপি খেতে ভালো লাগে না। তাই আজ একটু অন্য রকম্ভাবে রেসিপিটি বানিয়েছি। খেতে বেশ রেসিপিটি।পটলের ঠান্ডা প্রকৃতির একটি সব্জি। তাই এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং ঘাম, শরীর জ্বালা, ক্লান্তি ইত্যাদি কমায়। পটলে রয়েছে উচ্চমাত্রার আঁশ যা হজমে সহায়তা করে এবং পাচনতন্ত্রের কর্মক্ষমতা বৃদ্ধি করে। এটি গ্যাস্ট্রিক, অম্বল, বদহজম এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকর। তাই এ গরমে পটল খেলে আমরা সুস্থ থাকবো। আর কথা না বাড়িয়ে চলুন দেখা নেয়া যাক রেসিপি তৈরির উপকরণ হিসাবে আমি কি ব্যবহার করেছি।উপকরণ হিসাবে ব্যবহার করেছি পটল ও টমেটো সহ আরও কিছু উপকরণ। বন্ধুরা তাহলে আর দেরী না করে চলুন দেখে নেয়া যাক,রেসিপি তৈরির ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।
প্রয়োজনীয় উপকরণ
| পটল | ১২টি |
|---|---|
| হলুদ গুড়া | ১ চাঃ চামচ |
| পিয়াজ কুচি | ৪ টেঃ চামচ |
| লবন | স্বাদ মতো |
| কাঁচা মরিচ | ৩টি |
| আদা | আধা ইঞ্চি |
| রসুনের কোয়া | ৮-১০ টি |
| ধনে গুড়া | ১ চাঃ চামচ |
| সয়াবিন তেল | প্রয়োজন মতো |
| মরিচ গুড়া | আধা চাঃ চামচ |
| কালো জিরা | ১টেঃ চামচ |
| টমেটো | ২টি |
| চিনি | স্বাদ মতো |
| ধনে পাতা | প্রয়োজন মতো |
রন্ধন প্রণালী
ধাপ - ১
পটল ছিলে কিছুটা চিরে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি।
ধাপ - ২
ছিলা পটলে সামান্য লবন ও হলুদ মেখে নিয়েছি।
ধাপ - ৩
লবন ,হলুদ মাখানো পটল তেলে লাল করে ভেজে একটি বাটিতে তুলে নিয়েছি।
ধাপ - ৪
এবার একটি ব্লেন্ডার জারে টমেটো,আদা,রসুন ,পিয়াজ ও কাঁচা মরিচ দিয়ে একটি পেস্ট করে নিয়েছি।
ধাপ - ৫
চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে। তেল গরম হয়ে এলে তাতে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি।
ধাপ-৬
কালো জিরা থেকে যখন এ্যারোমা বের হবে তখন তাতে ব্লেন্ড করা টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। এবং ভালোভাবে কষিয়ে নিয়েছি। যাতে কাঁচা গন্ধটি চলে যায়।
ধাপ-৭
যখন তেল ছেড়ে আসবে তখন সকল গুড়া মশলা দিয়ে দিয়েছি। এবং ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মশলা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন ভাজা পটলগুলো দিয়ে দিয়েছি এবং মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি।
ধাপ-৮
পটলগুলো কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এবং ঢাকনা দিয়ে প্রায় ১৫ মিঃ জ্বাল দিয়েছি।
ধাপ-৯
পানি যখন কমে আসবে তখন ধনেপাত , সামান্য চিনি ও কাঁচা মরিচ ফালি দিয়ে নামিয়ে নিয়েছি। আর এভাবেই তৈরি করে নিলাম আজকের তেল পটলের মজাদার রেসিপিটি।
পরিবেশন
এবার একটি বাটিতে তুলে নিয়েছি পরিবেশনের জন্য। সাথে কিছু ফটোগ্রাফি করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য।
আশাকরি, আজকের তেল পটলের মজাদার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।আমি চেষ্টা করি সব সময় নতুন নতুন রেসিপি শেয়ার করতে। এবারও সেই চেষ্টা অব্যাহত রেখেছি। আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
| শ্রেণি | রেসিপি |
|---|---|
| ক্যামেরা | Redmi Note 5A |
| পোস্ট তৈরি | @selina 75 |
| তারিখ | ২৯শে মে, ২০২৫ ইং |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
আপু, আপনার রেসিপি উপস্থাপন সত্যিই দারুণ লেগেছে। তেল পটলের মতো সাধারণ একটি সবজিকে আপনি যেভাবে উপস্থাপন করেছেন, তাতে নতুন করে রান্নার আগ্রহ জেগে উঠলো। ধাপে ধাপে ছবিসহ ব্যাখ্যা যেন চোখের সামনে পুরো রান্নার দৃশ্য ফুটে উঠলো। উপরন্তু, পটলের পুষ্টিগুণ সম্পর্কে আপনার তথ্যগুলোও ছিলো অনেক শিক্ষণীয়। এই গরমে এমন স্বাস্থ্যকর ও সুস্বাদু পদ সত্যিই উপযোগী। আপনাকে ধন্যবাদ এত সুন্দর ও যত্নসহকারে তৈরি করা একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
একই রকমভাবে পটল খেতে ভালো লাগে না। তাই মাঝে মাঝে অন্যভাবে রান্না করি।ধন্যবাদ আপু।
Link
https://x.com/selina_akh/status/1928110683515687413
https://x.com/selina_akh/status/1928107741345632593
https://x.com/selina_akh/status/1928128104104403336
আপু আপনার তেল পটল রেসিপি দেখে লোভ সামলানো মুশকিল। আর পটলে যে এত উপকার তা আপনার পোস্ট পড়ে জানতে পারলাম। যাইহোক অনেক লোভনীয় রেসিপি করেছেন। নিশ্চয় অনেক মজা করে খেয়েছেন।ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
পটলের এই সিজনে এই রেসিপিটি একদিন করে দেখতে পারেন। বেশ লাগে খেতে। ধন্যবাদ আপু
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনেক মজাদার রেসিপি আপনি তৈরি করেছেন। রেসিপি টা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। সেই সাথে খুব লোভ ও লেগেছে। দেখে মনে হচ্ছে এটা খেতে অনেক মজাদার ছিল। রেসিপি টা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
জি আপু খেতে বেশ মজার ছিল। ধন্যবাদ আপু।
মজার মজার খাবার খেতে পছন্দ করে না এরকম মানুষ তো একেবারে কম রয়েছে। আমার তো মনে হয় একটাও নেই। আমরা সবাই কিন্তু মজার মজার খাবার খেতে অনেক পছন্দ করি। এ ধরনের রেসিপি গুলো দেখলেই খেতে ইচ্ছে করে শুধু। তেমনি আপনার রেসিপিটা দেখে আমার অনেক লোভ লেগেছে। আর ইচ্ছে করছে খেয়ে নিতে।
ঠিক বলেছেন ভাইয়া মজার মজার খাবার খেতে সবাই পছন্দ করে। আর ভিন্নভাবে তৈরি খাবার খেতে আরও বেশি ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া।