রেসিপিঃ কাঁচা আমের টক,ঝাল মিষ্টি শরবত।
সবাইকে পরিবেশ দিবসের শুভেচ্ছা।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সব সময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ২২শে জ্যৈষ্ঠ ,গ্রীষ্মকাল ১৪৩১ বঙ্গাব্দ,৫ই জুন ২০২৫ খ্রিষ্টাব্দ । আজ একটি রেসিপি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
আজ বিশ্ব পরিবেশ দিবস । ৫ই জুন সারা বিশ্বে পরিবেশ দিবস পালন করা হয়ে থাকে। আজও হচ্ছে। বাংলাদেশও পালিত হচ্ছে পরিবেশ দিবস। এবারে পরিবেশ দিবসের পদিপাদ্য হলো" প্লাস্টিক দূষণ আর নয়/বন্ধ করার এখনই সময়"। বেশ সময় উপযোগী একটি বিষয় এবারের পদিপাদ্য হিসাবে নির্বাচন করা হয়েছে। প্লাস্টিকের প্রভাবে সারা বিশ্বের পরিবেশ আজ হুমকির সম্মুখিন। এখনই প্লাস্টিক বন্ধ না করা হলে আমাদের প্রিয় পৃথিবী বসবাসের অনুপোযোগি হয়ে উঠবে। তাই এখনই আমাদের প্লাস্টিক পন্য ব্যবহারের বিষয়ে সচেতন হতে হবে। বন্ধুরা নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি রেসিপি পোস্ট নিয়ে। আজ একটি শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। কাঁচা আমের সিজন প্রায় শেষের দিকে, তবে এখনও বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে। তাই কয়েকদিন আগে কাঁচা আমের শরবত বানিয়েছিলাম। আজ সেই রেসিপিটিই শেয়ার করবো।কাঁচা আমে থাকা বিভিন্ন ভিটামিন ও খনিজ পদার্থ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে । এতে থাকা পটাশিয়াম শরীর ঠান্ডা রাখতে বেশ কার্যকর। তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন দেখা নেয়া যাক রেসিপি তৈরির উপকরণ হিসাবে আমি কি ব্যবহার করেছি।উপকরণ হিসাবে ব্যবহার করেছি কাঁচা আম ও চিনি সহ আরও কিছু উপকরণ। বন্ধুরা তাহলে আর দেরী না করে চলুন দেখে নেয়া যাক,রেসিপি তৈরির ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।
প্রয়োজনীয় উপকরণ
| কাঁচা আম | ১টি |
|---|---|
| লবন | স্বাদ মতো |
| বিট লবন | স্বাদ মতো |
| কাঁচা মরিচ | ১টি |
| চিনি | স্বাদ মতো |
| ধনে পাতা | প্রয়োজন মতো |
| পুদিনা পাতা | প্রয়োজন মতো |
| ব্লেন্ডার | ১টি |
কাঁচা আমের শরবত প্রণালী
ধাপ - ১
প্রথমে আমটি ধুয়ে নিয়েছি পরিস্কার করে।
ধাপ - ২
আম এর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি।
ধাপ - ৩
একটি ব্লেন্ডার জারে কাটা আম,চিনি সহ সকল উপকরণ নিয়ে নিয়েছি। এবং ব্লেন্ড করে নিয়েছি সকল উপকরণ সমূহ।
ধাপ - ৪
তারপর আমের মিশ্রণটি একটি ছাকনীর সাহায্যে ছেকে নিয়েছি।
ধাপ - ৫
এরপর একটি গ্লাসে ঢেলে নিয়েছি আমের মিশ্রণটি।
পরিবেশন
এবার শরবতটি একটি গ্লাসে আইস কিউব ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি পরিবেশনের জন্য। সাথে কিছু ফটোগ্রাফি করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য।
আশাকরি, আজকের কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত এর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।আমি চেষ্টা করি সব সময় নতুন নতুন রেসিপি শেয়ার করতে। এবারও সেই চেষ্টা অব্যাহত রেখেছি। আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
| শ্রেণি | রেসিপি |
|---|---|
| ক্যামেরা | Redmi Note 5A |
| পোস্ট তৈরি | @selina 75 |
| তারিখ | ৫ই জুন, ২০২৫ ইং |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/selina_akh/status/1930673957541404961
Link
https://x.com/selina_akh/status/1930675747699732484
https://x.com/selina_akh/status/1930676643556966654
https://x.com/selina_akh/status/1930677843912253699
অনেক মজাদার ভাবে আপনি এই রেসিপিটা তৈরি করেছেন। রেসিপিটা দেখতে তো অনেক লোভনীয় এবং সুস্বাদু লাগছে। এরকম মজার মজার রেসিপি গুলো দেখলে লোভ লেগে যায় একেবারে। আপনার তৈরি করা এই রেসিপিটা আমার তো খুব পছন্দ হয়েছে। ইচ্ছে তো করছে এখনই খেয়ে ফেলতে।
আমার বেশ পছন্দ এই কাঁচা আমের শরবত। ধন্যবাদ ভাইয়া।
এই গরমে দুপুরবেলা কাঁচা আমের এরকম এক গ্লাস শরবত খেতে পারলে মন্দ হয় না। আপনার রেসিপিটা দেখে শরবত খেতে ইচ্ছে করছে। মাঝেমধ্যে আমরাও কাঁচা আম দিয়ে শরবত তৈরি করি ভালই লাগে খেতে আমার কাছে। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর সহজ ভাবে দেখিয়েছেন আমাদের মাঝে মজাদার এই রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
এই গরম এক গ্লাস ঠান্ডা কাঁচা আমের শরবত খেলে প্রানটা জুড়িয়ে যায়। ধন্যবাদ আপু।
যেভাবে আপনি আজকে এত সুস্বাদু একটি শরবতের রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন এটি দেখে মুখের মধ্যে পানি চলে আসলো। এখানে কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত এর রেসিপি শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে একেবারে সুস্বাদু একটি রেসিপি সম্পর্কে জানতে পারলাম। একই সাথে এখানে এই শরবতের রেসিপি আপনি খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে এত সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
অনেক ধন্যবাদ ভাইয়া।
ঠিক বলেছেন এখনো বাজারে কাঁচা আম পাওয়া যায়। আজকে আপনি কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত বানিয়েছেন। তবে আমের শরবত খাওয়ার মজাই আলাদা। আমি নিজেও কয়েকবার বাড়িতে আমের শরবত রেসিপি করে বানিয়ে খেলাম। কারণ আমার শ্বশুর শাশুড়ি খুব পছন্দ করে আমের শরবত। মজার আমের শরবত রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
কাঁচা আমের সিজনে এই শরবত কয়েকবারই বানাতে হয়। বেশ ভালো লাগে খেতে। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।