কাঁঠাল বিচি দিয়ে শুটকি মাছ ভুনার সুস্বাদু রেসিপি।
কাঁঠাল বিচি দিয়ে শুটকি মাছ ভুনার সুস্বাদু রেসিপি
আমার বাংলা ব্লগ পরিবার,
যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার রেসিপিটি দেখে আপনারাও তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে শেয়ার করা যাক ধাপে ধাপে—-
রেসিপির প্রয়োজনীয় উপকরণ সমূহঃ
প্রথমে আমি আপনাদেরকে উপকরণ সমূহ পরিমাণ মত নিয়ে দেখালাম।
| উপকরণ | পরিমাণ |
|---|
কাঁঠালের বিচি- ৩০০ গ্রাম।
ছুরি শুটকি মাছ- ২০০ গ্রাম।
পেঁয়াজ কুচি- ২ টি।
রসুন কুচি- ৩ কোয়া।
কাঁচা মরিচ ফালি- ৫/৬ টি।
লবণ- স্বাদমত।
লাল মরিচ গুঁড়া- ২ চামচ।
হলুদ গুঁড়া - ১ চামচ।
জিরা গুঁড়া -১ চামচ।
ধনে গুঁড়া -১ চামচ।
সরিষার তেল-পরিমাণ মত।
টমেটো কুচি- ১ টি।
ধনে পাতা- কুচি।
কাঁঠাল বিচি দিয়ে শুটকি মাছ ভুনা তৈরির ধাপ
রান্নার ধাপ-১
রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণ সমূহ সব নিয়ে দেখালাম। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি কি কি উপকরণ ব্যবহার করতেছি। এখন রান্নার ধাপে চলে যাব। রান্না করার জন্য একটি ফ্রাই প্যান চুলায় বসায় দিয়েছি। তাতে প্রয়োজন মতো তেল দিয়ে গরম হওয়ার জন্য অপেক্ষা করবো। তেল গরম হয়ে আসলে সেখানে ছেড়ে দিবো কুচি করে রাখা পেঁয়াজ, রসুন।
রান্নার ধাপ-২
এখন রসুন ও পেঁয়াজ কুচিতে সামান্য পরিমাণ লবণ দিয়েছি যাতে সফট হয়ে আসে খুব তাড়াতাড়ি। সাথে দিয়ে দিলাম কাঁচা মরিচের ফালি। সব উপকরণ ভাল করে কষিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া ও ধনে গুঁড়া।
রান্নার ধাপ-৩
সেখানে সামান্য পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। সব মশলার উপকরণ সমূহ প্রায় সিদ্ধ হয়ে আসলেই দিয়ে দেব আগে থেকে ভেঙে রাখা কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি গুলোকে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি আগে থেকে ধুয়ে রাখা শুটকি মাছ গুলো।
রান্নার ধাপ-৪
এখন সব উপকরণ দেওয়া শেষ। শুধু টমেটো দেওয়া বাকি ছিল। তাই টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আবার সিদ্ধ করতে থাকবো।
রান্নার ধাপ-৫
ভালো করে সিদ্ধ করে নিয়েছি যাতে পানি গুলো একদম শুকিয়ে যায়। কারন আমি কাঁঠাল বিচি এবং শুটকি মাছ গুলো ভুনা করবো। প্রায় পোড়া পোড়া করে ভুনা করেছি যাতে খেতে ভাল লাগে। তো আমি সেই ভাবে একদম ভুনা করে নিয়েছি। যখন ভুনা হয়ে আসে এরপরে ধনে পাতা কুচি দিয়ে চুলা অফ করে দিলাম। এবং চুলা থেকে নামায় নিলাম। এই হচ্ছে আমার আজকের কাঁঠাল বিচি দিয়ে শুটকি মাছ ভুনা রেসিপি।
রেসিপির পরিবেশনা
বেশ মজার একটি রেসিপি হয়ে গেল। তো রেসিপিটি এভাবে তৈরি করেছি যাতে গরম ভাতের সাথে মেখে খাওয়া যায়। আর তো কিছু লাগেনা এমন একটি মজার রেসিপি হলে। যেহেতু কাঁঠাল বিচি এবং শুটকি মাছ দিয়ে ভুনা করেছি। শুকনা শুকনা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লেগেছিল। তাছাড়া একটু ঝাল বাড়িয়ে দিয়েছিলাম। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে আর দেরি না করে আপনারাও তৈরি করে ফেলুন আমার রেসিপি টা দেখে।
| ডিভাইসের নাম | Wiko,T3 |
|---|---|
| মডেল | W-V770 |
| ফটোগ্রাফার | @samhunnahar |
| ক্যাটাগরি | রেসিপি |
আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।
💘ধন্যবাদ সবাইকে💘
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
সত্যি আপু শুটকি মাছ আমার খুবই প্রিয়। কাঁঠালের বিচি দিয়ে শুটকি মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। মনে হচ্ছে শুটকি মাছের এই রেসিপি খেতে দারুণ হয়েছিল। আপু আপনি অনেক সুন্দর করে এই মজার রেসিপি তৈরি করেছেন এবং শেয়ার করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আমার তো অনেক প্রিয় একটি রেসিপি আপু।
https://steemit.com/hive-129948/@samhunnahar/4452d90bb8484
কাঁঠাল খেতে ভীষণ পছন্দ আমার। কিন্তু কাঁঠালের বিচি দিয়ে কোন কিছু রান্না করলে খেতে খুব একটা ভালো লাগে না। তবে আপু আপনি কাঁঠালের বিচি দিয়ে শুঁটকি মাছের ভুনা রেসিপি তৈরি করেছেন। রেসিপি তৈরি প্রতিটা ধাপ খুব চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
আমার তো খুব ভালো লাগে ভাইয়া খেতে অনেক ধন্যবাদ আপনাকে।
Twitter
শুঁটকি মাছ এবং কাঁঠাল এর বিচি দুইটাই আমার খুব পছন্দের। কিন্তু কাঁঠাল এর বিচি আর শুঁটকি মাছ এক সাথে খাওয়া হয়নি। আপনার রেসিপি টা দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
শুটকি মাছের সাথে যদি কাঁঠাল বিচি হয় তাহলে আমার আর কিছু লাগে না।
আপু আপনি কাঁঠালের বিচি দিয়ে শুটকি মাছের দারুন একটি রেসিপি তৈরি করেছেন। ধন্যবাদ আপু এতো সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটি দেখার জন্য।
কাঁঠাল বিচি দিয়ে শুটকি মাছ ভুনার সুস্বাদু রেসিপি তৈরি করেছেন।দেখতে খুবই মজাদার মনে হচ্ছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আমার রেসিপিটি ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
বরাবরই আপনার শুটকি রান্না দেখে আমার লোভ লেগে যায়।আজকের রান্নার কালার দেখেই খেতে ইচ্ছে করছে। আপনার সাথে দেখা করবো শুধু শুটকির রেসিপি খাওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপু শুটকির লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু চলে আসেন আবারো করে আপনাকে খাওয়াবো।
কাঠাল বিচি দিয়ে শুটকি মাছের ভুনা করেছেন খুব সুন্দর একটা লভনীয় রেসিপি করেছেন এবং প্রতিটি ধাপ দারুন ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা রইল।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
শুটকি এবং কাঁঠালের বিচি দুটোই আমার বেশ পছন্দের। আপনার রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে। কালার দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। রান্না করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। সুস্বাদু মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
অনেক মজার ছিল আপু রেসিপিটি চলে আসেন আপনিও।