কাঁঠাল বিচি দিয়ে শুটকি মাছ ভুনার সুস্বাদু রেসিপি।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

কাঁঠাল বিচি দিয়ে শুটকি মাছ ভুনার সুস্বাদু রেসিপি

re8.jpg

আমার বাংলা ব্লগ পরিবার,

আসসালামুয়ালাইকুম সবাইকে। প্রিয় @amarbanglablog এর সকল বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় সুস্থ আছি এবং সৃষ্টিকর্তার অসীম রহমতে ভালো আছি। দিনকাল আপনাদের সবার কেমন যাচ্ছে। তবে গরমের পরিস্থিতি আবারও যে খারাপ অবস্থা কিভাবে ভাল থাকব সবাই। কিছুদিন বৃষ্টি হয়েছিল বেশ আরামে ছিলাম। কিন্তু গরমের অস্থিরতা আবার শুরু হলো। যাক পরিস্থিতি যেমন হবে হোক কিন্তু আমাদেরকে মানিয়ে নিয়ে চলতে হবে। এটাই হচ্ছে আমাদের জীবনের প্রধান লক্ষ্য। বন্ধুরা আবার উপস্থিত হয়ে গেছি নতুন একটি পোস্ট শেয়ার করার জন্য। আশা করি আমার আজকের পোস্ট আপনাদের সকলের ভালো লাগবে।

আমি আজকে যে পোস্ট আপনাদের সাথে শেয়ার করব তা হচ্ছে একটি রেসিপি। প্রতি সপ্তাহে একটি করে রেসিপি দেওয়ার চেষ্টা করি। সেই সুবাদে আজকেও চলে এসেছি ভিন্ন একটি রেসিপি নিয়ে। আজকের যে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে যে ছুরি শুটকি মাছ দিয়ে কাঁঠাল বিচির ভুনা রেসিপি। কাঁঠাল বিচি দিয়ে শুটকি মাছ খেতে আমার খুবই ভালো লাগে। তাছাড়া যদি হয় একটু ঝাল করে করলে খেতে আরো বেশ ভালোই লাগে। তো আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের কাঁঠাল বিচি দিয়ে শুটকি মাছ ভুনা রেসিপিটি আপনাদের ভালো লাগবে।

যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার রেসিপিটি দেখে আপনারাও তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে শেয়ার করা যাক ধাপে ধাপে—-


re9.jpg


রেসিপির প্রয়োজনীয় উপকরণ সমূহঃ


re6.jpg

প্রথমে আমি আপনাদেরকে উপকরণ সমূহ পরিমাণ মত নিয়ে দেখালাম।


উপকরণপরিমাণ
  • কাঁঠালের বিচি- ৩০০ গ্রাম।

  • ছুরি শুটকি মাছ- ২০০ গ্রাম।

  • পেঁয়াজ কুচি- ২ টি।

  • রসুন কুচি- ৩ কোয়া।

  • কাঁচা মরিচ ফালি- ৫/৬ টি।

  • লবণ- স্বাদমত।

  • লাল মরিচ গুঁড়া- ২ চামচ।

  • হলুদ গুঁড়া - ১ চামচ।

  • জিরা গুঁড়া -১ চামচ।

  • ধনে গুঁড়া -১ চামচ।

  • সরিষার তেল-পরিমাণ মত।

  • টমেটো কুচি- ১ টি।

  • ধনে পাতা- কুচি।


কাঁঠাল বিচি দিয়ে শুটকি মাছ ভুনা তৈরির ধাপ


রান্নার ধাপ-১

re3.jpg

রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণ সমূহ সব নিয়ে দেখালাম। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি কি কি উপকরণ ব্যবহার করতেছি। এখন রান্নার ধাপে চলে যাব। রান্না করার জন্য একটি ফ্রাই প্যান চুলায় বসায় দিয়েছি। তাতে প্রয়োজন মতো তেল দিয়ে গরম হওয়ার জন্য অপেক্ষা করবো। তেল গরম হয়ে আসলে সেখানে ছেড়ে দিবো কুচি করে রাখা পেঁয়াজ, রসুন।


রান্নার ধাপ-২

re4.jpg

এখন রসুন ও পেঁয়াজ কুচিতে সামান্য পরিমাণ লবণ দিয়েছি যাতে সফট হয়ে আসে খুব তাড়াতাড়ি। সাথে দিয়ে দিলাম কাঁচা মরিচের ফালি। সব উপকরণ ভাল করে কষিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া ও ধনে গুঁড়া।

রান্নার ধাপ-৩

re5.jpg

সেখানে সামান্য পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। সব মশলার উপকরণ সমূহ প্রায় সিদ্ধ হয়ে আসলেই দিয়ে দেব আগে থেকে ভেঙে রাখা কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি গুলোকে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি আগে থেকে ধুয়ে রাখা শুটকি মাছ গুলো।


রান্নার ধাপ-৪

re1.jpg

এখন সব উপকরণ দেওয়া শেষ। শুধু টমেটো দেওয়া বাকি ছিল। তাই টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আবার সিদ্ধ করতে থাকবো।


রান্নার ধাপ-৫

re.jpg

ভালো করে সিদ্ধ করে নিয়েছি যাতে পানি গুলো একদম শুকিয়ে যায়। কারন আমি কাঁঠাল বিচি এবং শুটকি মাছ গুলো ভুনা করবো। প্রায় পোড়া পোড়া করে ভুনা করেছি যাতে খেতে ভাল লাগে। তো আমি সেই ভাবে একদম ভুনা করে নিয়েছি। যখন ভুনা হয়ে আসে এরপরে ধনে পাতা কুচি দিয়ে চুলা অফ করে দিলাম। এবং চুলা থেকে নামায় নিলাম। এই হচ্ছে আমার আজকের কাঁঠাল বিচি দিয়ে শুটকি মাছ ভুনা রেসিপি।


রেসিপির পরিবেশনা

বেশ মজার একটি রেসিপি হয়ে গেল। তো রেসিপিটি এভাবে তৈরি করেছি যাতে গরম ভাতের সাথে মেখে খাওয়া যায়। আর তো কিছু লাগেনা এমন একটি মজার রেসিপি হলে। যেহেতু কাঁঠাল বিচি এবং শুটকি মাছ দিয়ে ভুনা করেছি। শুকনা শুকনা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লেগেছিল। তাছাড়া একটু ঝাল বাড়িয়ে দিয়েছিলাম। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে আর দেরি না করে আপনারাও তৈরি করে ফেলুন আমার রেসিপি টা দেখে।

re9.jpg

re7.jpg

re8.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিরেসিপি

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuor5owTWfK3hsfRcZnYb7wrEhskd2s8HBHr4RhMM9omL4rxSgvTJqwSSnNUzvjXQXok7tzfACAspADgZkJ316LdD4jwuTuxPFRrLJv8vbvqe9jwEcw4qbvJMTkYk1NHrUgqWaPWjVAzmHrEoVEjiyuECgtbe9rb7FDWzxUHqitBaapJs.png

Sort:  
 3 years ago 

সত্যি আপু শুটকি মাছ আমার খুবই প্রিয়। কাঁঠালের বিচি দিয়ে শুটকি মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। মনে হচ্ছে শুটকি মাছের এই রেসিপি খেতে দারুণ হয়েছিল। আপু আপনি অনেক সুন্দর করে এই মজার রেসিপি তৈরি করেছেন এবং শেয়ার করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

আমার তো অনেক প্রিয় একটি রেসিপি আপু।

 3 years ago 

কাঁঠাল খেতে ভীষণ পছন্দ আমার। কিন্তু কাঁঠালের বিচি দিয়ে কোন কিছু রান্না করলে খেতে খুব একটা ভালো লাগে না। তবে আপু আপনি কাঁঠালের বিচি দিয়ে শুঁটকি মাছের ভুনা রেসিপি তৈরি করেছেন। রেসিপি তৈরি প্রতিটা ধাপ খুব চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার তো খুব ভালো লাগে ভাইয়া খেতে অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 
 3 years ago 

শুঁটকি মাছ এবং কাঁঠাল এর‌ বিচি দুইটাই আমার খুব পছন্দের। কিন্তু কাঁঠাল এর‌ বিচি আর শুঁটকি মাছ এক সাথে খাওয়া হয়নি। আপনার রেসিপি টা দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

শুটকি মাছের সাথে যদি কাঁঠাল বিচি হয় তাহলে আমার আর কিছু লাগে না।

 3 years ago 

আপু আপনি কাঁঠালের বিচি দিয়ে শুটকি মাছের দারুন একটি রেসিপি তৈরি করেছেন। ধন্যবাদ আপু এতো সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটি দেখার জন্য।

 3 years ago 

কাঁঠাল বিচি দিয়ে শুটকি মাছ ভুনার সুস্বাদু রেসিপি তৈরি করেছেন।দেখতে খুবই মজাদার মনে হচ্ছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আমার রেসিপিটি ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বরাবরই আপনার শুটকি রান্না দেখে আমার লোভ লেগে যায়।আজকের রান্নার কালার দেখেই খেতে ইচ্ছে করছে। আপনার সাথে দেখা করবো শুধু শুটকির রেসিপি খাওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপু শুটকির লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু চলে আসেন আবারো করে আপনাকে খাওয়াবো।

 3 years ago 

কাঠাল বিচি দিয়ে শুটকি মাছের ভুনা করেছেন খুব সুন্দর একটা লভনীয় রেসিপি করেছেন এবং প্রতিটি ধাপ দারুন ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা রইল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

শুটকি এবং কাঁঠালের বিচি দুটোই আমার বেশ পছন্দের। আপনার রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে। কালার দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। রান্না করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। সুস্বাদু মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

অনেক মজার ছিল আপু রেসিপিটি চলে আসেন আপনিও।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62857.89
ETH 1829.62
USDT 1.00
SBD 0.38