রেসিপি || ক্রিসপি আলুর চপ

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও বেশ ভালো আছি।

বন্ধুরা, আজকের এই ব্লগে আমি তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। রান্না করার কাজটা আমি প্রায় নয় থেকে দশ বছর আগে প্রথম শুরু করেছিলাম । সত্যি কথা বলতে রান্না করতে আমার অনেক ভালো লাগে। আগে পড়াশুনার জন্য মেসে থাকার কারণে বিভিন্ন ধরনের জিনিস আমি রান্না করে খেতাম। তখন থেকে এই রান্না করার ব্যাপারটা আস্তে আস্তে আমি শিখে নিয়েছি। তবে বর্তমানে বাড়িতে থাকলেও আমি মাঝে মাঝে বিভিন্ন ধরনের রান্না করে থাকি। আমি রান্না করে দেওয়ার কারণে মায়েরও কষ্ট অনেকটা কম হয়। তাছাড়া বিভিন্ন ধরনের জিনিস তৈরি করি দেখে, সবাই আনন্দ সহকারে তা খেতে পারে। যাইহোক, আজকে তোমাদের সাথে নতুন যে রেসিপি টি শেয়ার করবো তার নাম হলো ক্রিস্পি আলুর চপ। যাইহোক, তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি ধাপে ধাপে নিচে দেখে নেওয়া যাক। তোমরা কেউ কোনো দিন বাড়িতে এই রেসিপিটি করে খেয়েছ কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিও।

InShot_20240127_190357380.jpg



প্রয়োজনীয় উপকরণ :


উপকরণপরিমাণ
আলু৪ টি
পেঁয়াজ১ টি
রসুন২ টি
পেঁয়াজ কলিকিছু সংখ্যক
ধনেপাতাকিছু সংখ্যক
কাঁচা লঙ্কা৪ টি
বিস্কুটের গুঁড়োপরিমাণ মত
কর্ণফ্লাওয়ার২ চামচ
ময়দা১ কাপ
বেকিং সোডা২ চামচ
লবনপরিমাণ মত
হলুদ২ চামচ
শুকনো লঙ্কার গুঁড়ো১ চামচ
গরম মসলা গুঁড়ো২ চামচ
তেলপরিমাণ মত

InShot_20240130_075312994.jpg

⏩ প্রস্তুত প্রণালী ⏪

🌹প্রথম ধাপ🌹

প্রথমে আলু, পেঁয়াজ , রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা,পেঁয়াজ কলি কেটে নিলাম। এরপর প্যানে কিছু পরিমাণ জল দিয়ে তাতে কেটে রাখা আলু দিয়ে দিলাম। এবার ১/২ চামচ লবন এবং ১/২ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। আলু সেদ্ধ হয়ে গেলে তা প্লেটে তুলে নিলাম।

20240127_123144.jpg20240127_124952.jpg
20240127_124957.jpg20240127_125013.jpg
20240127_130430.jpg20240127_130736.jpg

🌹 দ্বিতীয় ধাপ🌹

এখন সেদ্ধ করা আলু ম্যাশ করে নিলাম। এবার একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি, পেঁয়াজ কলি কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, এই সমস্ত উপকরণ গুলো দিয়ে ভালো করে ম্যাশ করা আলুর সাথে মিশিয়ে নিলাম। এর পর আবার এর মধ্যে লবন ১ চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো ১চামচ, হলুদ গুঁড়ো ১ চামচ ও গরম মসলা গুঁড়ো ২ চামচ দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণ গুলো মিশিয়ে নিলাম।

20240127_131210.jpg20240127_131357.jpg
20240127_131741.jpg20240127_131912.jpg

🌹 তৃতীয় ধাপ 🌹

এবার ১/২ কাপ ময়দা, বেকিং সোডা ১ চামচ, কর্ণফ্লাওয়ার ১চামচ দিয়ে তা ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর আলুর মিশ্রণটি থেকে ছোট ছোট চপ এর মতো বানিয়ে নিলাম যা তোমরা চিত্রে দেখতে পাচ্ছো।

20240127_132041.jpg20240127_132346.jpg
20240127_132520.jpg20240127_133632.jpg

🌹 চতুর্থ ধাপ 🌹

এখন আরেকটি বাটিতে কর্ণফ্লাওয়ার ১ চামচ, বেকিং সোডা ১/২ চামচ, ময়দা ১/২ কাপ, শুকনো লঙ্কার গুঁড়ো ১/২ চামচ,গরম মশলা গুঁড়ো ১/২ চামচ ও পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম।

20240127_133817.jpg20240127_133844.jpg20240127_133918.jpg
20240127_134054.jpg20240127_134101.jpg
20240127_134151.jpg20240127_134350.jpg

🌹পঞ্চম ধাপ 🌹

এইবার তৃতীয় ধাপে তৈরি করা আলুর চপ গুলো, চতুর্থ ধাপে তৈরি করা মিশ্রণটিতে ডুবিয়ে, বিস্কুটের গুঁড়ো চপের গায়ে ভালো করে লাগিয়ে নিলাম।

20240127_134410.jpg20240127_134417.jpg

🌹 ষষ্ঠ ধাপ 🌹

বিস্কুটের গুঁড়ো মাখানো চপ গুলো তেলে ভেজে নিলাম ।

20240127_135507.jpg20240127_135810.jpg

🌹 সপ্তম ধাপ 🌹

সবশেষে, ভেজে রাখা চপ গুলো প্লেটে নামিয়ে টমেটো সস, ধনেপাতা, গাজর ও শসা সহযোগে সুন্দর করে প্লেটে সাজিয়ে পরিবেশন করে নিলাম।

InShot_20240127_190357380.jpg


🥀পোস্ট বিবরণ🥀

শ্রেণীরেসিপি
ডিভাইসSamsung Galaxy M31s
রেসিপি মেকার ও ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা ক্রিসপি আলুর চপ রেসিপি টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  
 2 years ago 

নয় থেকে দশ বছর আগে! তার মানে আপনি দেখছি অনেক আগের প্লেয়ার! আমিও আপনার মতো মেসে থেকে রান্না করতাম এবং শিখেছি। আপনার ক্রিসপি আলুর চপ রেসিপিটি মজাদার হয়েছে দেখেই বুঝা যাচ্ছে 😍

 2 years ago 

নয় থেকে দশ বছর আগে! তার মানে আপনি দেখছি অনেক আগের প্লেয়ার!

হিহিহি 🤣🤣🤣 হ্যাঁ ভাই, এই দিক দিয়ে অনেক আগের প্লেয়ার, এটা বলতেই পারেন। মেসে যারা থাকে তারা রান্না অনেক আগে থেকেই শিখে যায় ভাই।

 2 years ago 

আপনার রান্না করার অভিজ্ঞতা তো অনেক দিনের। আসলে মেসে যারা থাকে তাদের কম বেশি রান্না করে খাইতে হয়েছে। যেটা আমিও করেছি তাছাড়া এখনো অনেক পিকনিক করি নিজেদের রান্না করার মধ্যে আলাদা একটা মজা রয়েছে। আপনি আজকে আলুর চপ রেসিপি করেছেন । এই ধরনের খাবার খুবই প্রিয় । অনেক ভালো লাগলো আপনার রেসিপি তৈরি দেখে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ ভাই, সেটা বলতেই পারেন আমার রান্না করার অভিজ্ঞতাটা অনেক দিনেরই। মেসে থাকার কারণেই এই অভিজ্ঞতাটা অর্জন হয়েছে।

 2 years ago 

আপনার তো দেখছি রান্নার প্রতি অনেক বেশি অভিজ্ঞতা রয়েছে। যেহেতু আপনি অনেক আগে থেকেই রান্না করা শুরু করেছি দিয়েছেন। বাড়িতে আসলেও মাঝে মাঝে আপনি রান্না করে থাকেন জেনে খুব ভালোই লাগলো। আর এর ফলে আপনার মায়ের ও কষ্ট কম হয়। ক্রিসপি আলুর চপ রেসিপিটা দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। এভাবে কখনো এই রেসিপিটা খাওয়া হয়নি, যার কারণে দেখে খেতে ইচ্ছে করতেছে।

 2 years ago 

ক্রিসপি আলুর চপ রেসিপিটি সত্যিই অনেক টেস্টি হয়েছিল খেতে । ভাই, আমার রান্নার অভিজ্ঞতাটা অনেকদিন আগে থেকেই । মেসে যখন থাকতাম তখন থেকেই রান্না করে খাওয়ার অভ্যাসটা ছিল।

 2 years ago 

আপনি খুবই সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার রেসিপিটি দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। ক্রিসপি আলুর চপ আমার খুবই পছন্দের । তবে অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না ।আপনার রেসিপিটা দেখে খুবই খেতে ইচ্ছে করছে ।পরিবেশন খুবই ভালো ছিল । সুস্বাদু ও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ক্রিসপি আলুর চপ আপনার খুবই পছন্দের জেনে ভালো লাগলো। এই রেসিপিটি অনেক দিন ধরে না খাওয়া হয়ে থাকলে, বাড়িতে সময় করে একদিন খেয়ে দেখতে পারেন আপু। এই শীতের সময় গরম গরম ক্রিসপি আলুর চপ খেতে একটু বেশি ভালো লাগে।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন পদ্ধতিতে ক্রিসপি আলুর চপ তৈরি করে শেয়ার করেছেন। আসলে বাড়িতে কখনো এভাবে চপ তৈরি করে খাওয়া হয়নি। আপনার তৈরি চপ দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে ভাই। ধন্যবাদ এত সুন্দর ভাবে তৈরি করে আমাদের মাঝে প্রত্যেকটি স্টেপ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

শুধু দেখতে না ভাই, খেতেও অনেক টেস্টি হয়েছিল ক্রিসপি আলুর চপের এই রেসিপিটি । বাড়িতে এইভাবে চপ তৈরি করে না খাওয়া হয়ে থাকলে, কোন একদিন এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভাই। আশা করি, খেতে অনেক ভালো লাগবে।

 2 years ago 

যে কোন ধরনের চপ খেতে আমার খুবই ভালো লাগে। আমিও মাঝেমধ্যে বাসায় আলুর চপ বানিয়ে থাকি। আপনার তৈরি আলুর চপের রেসিপি দেখতে বেশ লোভনীয় লাগছে।ধন্যবাদ ভাইয়া আলুর চপের দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনিও মাঝেমধ্যে বাড়িতে আলুর চপের রেসিপি করে থাকেন, জেনে ভালো লাগলো। এগুলো খেতে সত্যিই অনেক ভালো লাগে।

 2 years ago 

ক্রিসপি আলুর চপ পারফেক্ট নাস্তার রেসিপি শেয়ার করেছেন দাদা। শীতকালে এধরণের তেলে ভাজা খাবার গুলো খেতে ভীষণ মজা লাগে। রেসিপির উপস্থাপনা এবং পরিবেশন দেখে মুগ্ধ হয়ে গেলাম ধন্যবাদ আপনাকে দাদা।

Posted using SteemPro Mobile

 2 years ago 

নাস্তার রেসিপি হিসাবে এমন ক্রিসপি আলুর চপ একদম পারফেক্ট। এটা ঠিক যে, শীতকালে গরম গরম এই চপ গুলো খেতে অনেক মজা লাগে।

 2 years ago 

এই ক্রিস্পি আলুর চপটি আমার বেশি পছন্দ। আলুর চপ এর অন্য রেসিপি গুলো আমার কাছে তেমন ভালো লাগে না। আপনার আলুর চপগুলো দেখতে বেশ লোভনীয় লাগছে ।মনে হচ্ছে খেতে বেশ মজা হবে। ধন্যবাদ আলুর চপের মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

শুধু দেখতে লোভনীয় নয়, খেতেও বেশ টেস্টি হয়েছিল আপু। আলু দিয়ে তৈরি করা এই রেসিপিটি আপনার পছন্দের জেনে ভালো লাগলো।

 2 years ago 

আসলে এতোগুলো উপকরণ দিয়ে তৈরি করা আলুর চপ কখনো খাওয়ার সুযোগ হয়নি আমার। আপনার এই আলুর চপ তৈরি করার প্রক্রিয়াটি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে বিস্কুটের গুড়া দেওয়াটা সবথেকে বেশি ভালো লেগেছে আমার। নিশ্চয় আপনার তৈরি আলুর চপ খেতে অনেক বেশি সুস্বাদু ছিল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এভাবে একবার ক্রিসপি আলুর চপ বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন ভাই। আশা করি, খেতে অনেক ভালো লাগবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 62155.98
ETH 1737.50
USDT 1.00
SBD 0.39