রেসিপি || মিক্সড ফ্রুট মালাই পাস্তা রেসিপি
নমস্কার সবাইকে,
| তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও বেশ ভালো আছি। |
|---|
বন্ধুরা, আজকের এই ব্লগে আমি তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। বর্তমানে আমি প্রতি সপ্তাহে চেষ্টা করছি, তোমাদের সাথে একটি রেসিপি পোস্ট শেয়ার করার। তোমাদের এর আগেও আমি বলেছি, রান্না করতে আমি বেশ ভালবাসি। নতুন নতুন ধরনের খাবার তৈরি করে আমার ভেতরে একটা আলাদা আনন্দ লাগে। এর আগেও আমি বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি শেয়ার করেছি তোমাদের সাথে। আজকেও একটি নতুন রেসিপি শেয়ার করব। এই রেসিপিটির নাম হলো মিক্সড ফ্রুট মালাই পাস্তা রেসিপি । এই রেসিপিটি প্রায় তিন বছর আগে আমি শিখেছিলাম ইউটিউবে একটি ভিডিও দেখার মাধ্যমে। এই তিন বছরের মধ্যে অনেকবারই আমি এই রেসিপিটি বাড়িতে তৈরি করে খেয়েছি। অনেকদিন পর আজ সকালে ঘুম থেকে ওঠার পর, কেন জানিনা এই রেসিপিটি খাওয়ার ইচ্ছা হয়েছিল আমার। সেজন্য এই রেসিপিটি আমি আজকে তৈরি করে খেয়েছি। এই রেসিপিটির টেস্ট কিন্তু অসাধারণ। তাছাড়া এই রেসিপিটি তৈরি করা খুব একটা কঠিন নয়, জাস্ট রেসিপির উপকরণ গুলো বাড়িতে থাকলেই খুব সহজে তৈরি করে নিতে পারবে। যাইহোক, আমি এই রেসিপিটি কেমন করে তৈরি করেছি তা ধাপে ধাপে নিচে তোমাদের সাথে শেয়ার করলাম ।
প্রয়োজনীয় উপকরণ :
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| পাস্তা | ২০০ গ্রাম |
| লিকুইড দুধ | ১/৪ লিটার |
| গাজর | ১টি |
| তেল | ৩ টেবিল চামচ |
| চিনি | পরিমাণ মতো |
| চেরি | কিছু সংখ্যক |
| তেজপাতা | ২টি |
| কাজু বাদাম | কিছু সংখ্যক |
| আমন্ড | কিছু সংখ্যক |
| কিসমিস | কিছু সংখ্যক |
| দারচিনি | ২ টুকরো |
| ছোট এলাচ | ৪টি |
⏩ প্রস্তুত প্রণালী ⏪
🌹প্রথম ধাপ🌹
প্রথমে কাজু বাদাম,আমন্ড, চেরি কুচি কুচি করে কেটে নিলাম। এবার গ্রেটারের সাহায্যে গাজর গ্রেট করে নিলাম।
🌹 দ্বিতীয় ধাপ🌹
এবার প্যানে ৩ টেবিল চামচ পরিমাণ মতো তেল নিয়ে তাতে তেজপাতা দিয়ে গ্রেট করে রাখা গাজর দিয়ে দিলাম।
🌹 তৃতীয় ধাপ 🌹
এখন গাজর হালকা ভেঁজে নিয়ে তাতে একে একে কাজুবাদাম কুচি, আমন্ড কুচি, কিসমিস ও কুচি করে রাখা চেরি দিয়ে দিলাম।
🌹 চতুর্থ ধাপ 🌹
এই ধাপে, তৃতীয় ধাপের ভেঁজে নেওয়া গাজর ও ড্রাই ফ্রুটসের মধ্যে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে পাস্তা দিয়ে দিলাম।
🌹পঞ্চম ধাপ 🌹
এবার পঞ্চম ধাপে, পাস্তার সাথে পরিমাণ মতো চিনি যোগ করে পাস্তা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম।
🌹 ষষ্ঠ ধাপ 🌹
রেসিপিটি রান্না হয়ে যাওয়ার পর প্লেটে নামিয়ে কুচানো কাজু,আমন্ড,চেরি, চকলেট ও কুকিজ সহযোগে সাজিয়ে পরিবেশন করে নিলাম।
🥀পোস্ট বিবরণ🥀
| শ্রেণী | রেসিপি |
|---|---|
| ডিভাইস | Samsung Galaxy M31s |
| রেসিপি মেকার ও ফটোগ্রাফার | @ronggin |
| লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |

https://twitter.com/ronggin0/status/1754582540466500025?t=22WGl7AWfmYilIUjNPPRqA&s=19
আপনি তো দেখছি রেসিপি তৈরিতে সেরা। প্রায়ই সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করে থাকেন। আজকে আপনার অনেক পুরাতন একটা রেসিপি শেয়ার করলেন । যেটা তিন বছর আগে ইউটিউব দেখে নিজে রেসিপি তৈরি করেছিলেন । মিক্সড ফ্রুট মালাই পাস্তা রেসিপি তৈরি খুবই সুন্দর হয়েছে। যেটা আপনার কাছে অনেক প্রিয় ভালো লাগলো দেখে।
হ্যাঁ ভাই, এটা আমার পুরাতন একটা রেসিপি। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
বর্তমানে আপনি চেষ্টা করছেন প্রতি সপ্তাহে একটি রেসিপি পোস্ট শেয়ার করার সেই ধারাবাহিকতায় আজকে আমাদের মাঝে মিক্সড ফ্রুট মালাই পাস্তা রেসিপি তুলে ধরেছেন। রেসিপিটা সম্পূর্ণ ভিন্ন ধরনের এবং লোভনীয় ছিল সেই সাথে কিভাবে তৈরি করেছেন সেটা ধাপে ধাপে তুলে ধরেছেন শুভকামনা রইলো দাদা।
রেসিপিটি আপনার কাছে সম্পূর্ণ ভিন্ন ধরনের এবং লোভনীয় লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই।
এই মজাদার রেসিপিটা তৈরি করার পদ্ধতি আপনি তিন বছর আগেই শিখে নিয়েছিলেন জেনে ভালো লাগলো। অনেকবার যেহেতু তৈরি করেছিলেন নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছিল। সকালবেলায় খেতে ইচ্ছে করছিল বলে, আপনি এটা তৈরি করে নিয়েছিলেন ভালোই করেছিলেন। নিশ্চয়ই আপনার তৈরি করা রেসিপিটা খুব সুস্বাদু হয়েছে। এটা কখনো আমার আগে ঘরে তৈরি করা হয়নি, তাই ভাবছি তৈরি করব। আপনার উপস্থাপনা দেখে তৈরি করা শিখে নিলাম।
আপু, রেসিপিটি আগে কখনো ঘরে তৈরি করে না খাওয়া হয়ে থাকলে, অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি, ভালো লাগবে রেসিপিটি।
বাহ দারুন হয়েছেতো। পাস্তা খেয়েছি অনেকবার তবে আপনার মত মিক্সড ফ্রুট মালাই পাস্তা রেসিপি কখনো খাওয়া হয়নি। ইউটিউবকে এক দিক দিয়ে টিচার ধরা যায়। কারন এর কল্যানে অনেকেই পাক্কা কুকার হয়ে যাচ্ছে,হা হা হা। ধন্যবাদ। দারুন হয়েছে।
এটা কিন্তু একদম ঠিক কথা বলেছেন ভাই। এই ইউটিউবের মাধ্যমে আমি নিজেও অনেক রেসিপি শিখেছি।
অনেক ইউনিক এবং সুন্দর একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেসিপিটা আমার কাছে একেবারেই নতুন। রেসিপি তৈরি করা দেখে বেশ ভালই লাগছে। মনে হচ্ছে পৃথিবীতে অনেক সুস্বাদু হয়েছে। আপনি অনেক সুন্দর করে মিক্সড ফ্রুট মালাই পাস্তা রেসিপি তৈরি করেছেন। এর সাথে সাথে আপনি খুব সুন্দর ভাবে তা বিস্তারিতভাবে তুলে ধরেছেন তাতে যদি কেউ রেসিপিটা তৈরি করতে চাই তাহলে সে খুব সহজেই রেসিপিটা তৈরি করতে পারবে।
রেসিপিটি আপনার কাছে ইউনিক লেগেছে জেনে খুশি হলাম ভাই। ধন্যবাদ এত সুন্দর করে আপনার মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।