রেসিপি||আলু ,করলা দিয়ে টেংরা মাছের ঝোল||
আজ-৪ঠা আশ্বিন|১৪২৯ বঙ্গাব্দ,শরৎকাল|
পরিবেশন লুক
প্রয়োজনীয় উপকরণ
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| টেংরা মাছ | ২৫ পিচ |
| আলু | ৩টি |
| করলা | ২টি |
| পেঁয়াজ | ৪ টি |
| রসুন | ৩কোয়া |
| কাঁচা মরিচ | ৪টি |
| শুকনো মরিচ | ৪ টি |
| জিরা | ১ চা চামচ |
| সয়াবিন তেল | পরিমাণ মতো |
| হলুদ গুড়া | ১ চা চামচ |
| ধনিয়া গুড়া | ১ চা চামচ |
| লবণ | স্বাদ মতো |
ধাপ-১
প্রথমে ধুয়ে রাখা টেংরা মাছগুলোকে লবণ,হলুদ পরিমান মত দিয়ে মেখে নিতে হবে।তারপর চুলা অন করে কড়াইতে পরিমাণ মতো তেল দিতে হবে।
ধাপ-২
এবার তেল গরম হয়ে আসলে টেংরা মাছগুলোকে হালকা করে ভেজে একটি পাত্রে উঠিয়ে নিতে হবে।
ধাপ-৩
এবার কড়াইতে বেটে রাখা মসলা (৩টি পেঁয়াজ,৩কোয়া রসুন,শুকনো মরিচ,জিরা,)দিয়ে দিতে হবে এবং নাড়তে হবে।এরপর কেটে রাখা উপকণগুলোকে(আলু,করলা,১ টি পেঁয়াজ,৪টা কাঁচা মরিচ)দিয়ে দিতে হবে।
ধাপ-৪
এবার হলুদ গুড়া, লবণ,ধনিয়া গুড়া দিতে হবে এবং পাঁচ মিনিট মতো রান্না করতে হবে।
ধাপ-৫
এখন পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে।
ধাপ-৬
এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে এবং ১৫-২০ মিনিট মিডিয়াম আঁচে রান্না করতে হবে।তারপর ঝোল কমে আসলে চুলা অফ করে দিতে হবে।
ধাপ-৭
এ পর্যায়ে একটি পাত্রে রেসিপি পরিবেশন করতে হবে।
| রেসিপি ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | রিয়েলমি ফাইভ আই |
|---|---|
| ফটোগ্রাফার | @rahnumanurdisha |
টেংরা মাছটা খেতে আমার ভালোই লাগে।তবে করলা দিয়ে খাওয়া হয়নি।তবে কালার এবং ধাপগুলো দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হয়েছে। করলা দিয়ে ছোট মাছের ঝোল খেতে ভালোই লাগে।ধন্যবাদ
জি আপনি ঠিকই বলেছেন। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মন্তব্যের জন্য।
Hi, @rahnumanurdisha,
Thank you for your contribution to the Steem ecosystem.
Your post was picked for curation by @rex-sumon.
Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP
টেংরা মাছ দিয়ে আলু করলার ঝোল কখনো রান্না করে খাওয়া হয়নি। করলা ভাজি করে খেতে আমার ভালো লাগে। তবে বাসায় একবার রান্না করে ট্রাই করে দেখব। খেতে কেমন লাগে। ধন্যবাদ আপনাকে সুস্বাদ একটি রেসিপি শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপু আপনাকে মূল্যবান মতামতের জন্য।জি অবশ্যই ট্রাই করে দেখবেন। শুভ কামনা রইল আপনার জন্য।
আলু আর করলা দিয়ে টেংরা মাছের সুন্দর একটা রেসিপি তৈরি করছেন। টেংরা মাছের খেতে খুব মজা।আপনার রেসিপি দেখে বুঝা যাচ্ছে আপনার রেসিপি অনেক সুস্বাদু হয়েছে। নতুন একটা রেসিপি আমাদের শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
জি আপু। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য। শুভকামনা রইল ভালো থাকবেন।
আলু , করলা দিয়ে টেংরা মাছের ঝোল খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার রেসিপিটি দেখে লোভ সামলাতে পারছি না। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।
আপনি অনেক সুন্দর হবে আলু ও করলা ব্যবহার করে টেংরা মাছের ঝোল রেসিপি তৈরি করেছেন। সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে অবস্থান করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল
ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত এর জন্য।